০৬:৩৩ পি.এম
জ্বালানি সংকটের ফলস্বরূপ দেশে বিদ্যমান উৎপাদন সক্ষমতা সম্পূর্ণভাবে ব্যবহার করা যাচ্ছে না, এমনটা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৭ জুন) বিজিএমইএ আয়োজিত একটি সভায় তিনি এই তথ্য জানান।
বাণিজমন্ত্রী সেখানে বলেন, অবকাঠামোতে বিনিয়োগ করার পরও গ্যাসের অভাবের কারণে বেশ কিছু প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করতে পারছে না।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
তবে, জ্বালানি সমস্যার সমাধানে খন্দকার আব্দুল মুক্তাদির আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল যুক্ত করার কথা জানান। এর মাধ্যমে প্রতিদিন আরও সাড়ে পাঁচশ থেকে ছয়শ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া, তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আগামী দিনে আরও বিদেশি অপারেটর নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন