১০:০৩ পি.এম
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে ভারত সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ১৩ জুলাই, সোমবার, এই রাষ্ট্রীয় শোক পালন করার কথা উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়াত আমিরের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১৩ জুলাই সারাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানগুলো স্থগিত থাকবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারত সরকারের পক্ষ থেকে কাতারকে সমবেদনা জানাতে সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শীঘ্রই কাতার সফর করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী: অবকাঠামো উন্নয়নে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে
৭৪ বছর বয়সে শেখ হামাদ মারা গেছেন। কাতার সরকার তার মৃত্যুর খবর প্রকাশ করলেও মৃত্যুর কারণ জানায়নি। শেখ হামাদকে ব্যাপক অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কাতারকে নতুন রূপ দেওয়া, বিশ্বব্যাপী প্রভাব বিস্তার এবং প্রধান জ্বালানি রপ্তানিকারক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারক হিসেবে দেশের ভূমিকার জন্য প্রশংসা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন