ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রিটিশ ডায়না অ্যাওয়ার্ডের বিচারক বাংলাদেশের ফায়েজ


ব্রিটিশ ডায়না অ্যাওয়ার্ডের বিচারক বাংলাদেশের ফায়েজ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ তরুণ নেতৃত্বের স্বীকৃতি ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬-এর বিচারক প্যানেলের লিড জাজ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ফায়েজ বেলাল। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে তার এই ভূমিকা বাংলাদেশে তরুণ নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ধরা হচ্ছে।

প্রয়াত ব্রিটিশ রাজকুমারী প্রিন্সেস ডায়ানার স্মরণে প্রতিষ্ঠিত ডায়ানা অ্যাওয়ার্ডটি ২৫ বছরের কম বয়সি তরুণদের জন্য বিশ্বের অন্যতম সম্মানজনক স্বীকৃতি। সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য ভূমিকা রাখা তরুণদের এ পুরস্কার প্রদান করা হয়। প্রিন্সেস ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি এ কার্যক্রমের সঙ্গে যুক্ত।

এ বছরের ডায়ানা অ্যাওয়ার্ডের মনোনয়ন গ্রহণ শেষ হয় গত ৩১ অক্টোবর তারিখে। আগামী নভেম্বরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেই তালিকায় কোনো বাংলাদেশি স্থান পায় কি না, তা জানা যাবে তখন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য

ফায়েজ বেলাল ২০২২ সালে ব্রিটিশ রাজপরিবার থেকে এ অ্যাওয়ার্ড অর্জন করেন। পরবর্তীতে ২০২৪ সালে তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এ বছর তাকে বিচারক প্যানেলের লিড জাজ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

ফায়েজ বাংলাদেশ ইয়ুথ সোসাইটির (বিওয়াইএস) প্রতিষ্ঠাতা এবং বিওয়াইএস ভেঞ্চারসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। পাশাপাশি তিনি জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির গ্লোবাল ইয়ুথ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন। বিশ্বের বিভিন্ন দেশের ২৫ জন তরুণ প্রতিনিধির সঙ্গে তিনি এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন।

২০১৪ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী থাকাকালে বিওয়াইএস প্রতিষ্ঠা করেন ফায়েজ। বর্তমানে প্রায় ১০ হাজার তরুণ সদস্য নিয়ে সংগঠনটি যুব উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। বরিশাল থেকে তাদের পথচলা শুরু হলেও ফায়েজের নেতৃত্বে সংগঠনটি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। এবার বৈশ্বিক পরিসরে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘বিওয়াইএস গ্লোবাল নেটওয়ার্ক’ চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে মানসম্মত শিক্ষা, জেন্ডার সমতা, জলবায়ু কার্যক্রম এবং শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায় কাজ করে আসছেন তিনি এবং তার সংগঠন। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

বিওয়াইএসের উদ্যোগে পরিচালিত ‘অভয়’, ‘গার্লস সামিট’, ‘স্বপ্নজয়’, ‘সম্পর্কে ভালো থাকুক দেশ’, ‘শি ইজ দ্য ফার্স্ট’, ‘আমি থেকে আমরা’ ও ‘ইয়ুথ ফেস্ট’সহ বিভিন্ন প্রকল্পে গত ১২ বছরে প্রায় ১০ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন বলে সংগঠনটির দাবি। পাশাপাশি সাতটির বেশি সামাজিক ব্যবসা পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি।

নিজের যাত্রা সম্পর্কে ফায়েজ বেলাল বলেন, ‘বরিশাল থেকে শুরু হওয়া আমার যাত্রা আজ বৈশ্বিক একটি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ এনে দিয়েছে। আমি এটিকে ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশের তরুণদের সক্ষমতার স্বীকৃতি হিসেবে দেখি।’

তিনি বলেন, ‘ডায়ানা অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি, বয়স নয়—পরিবর্তন আনার উদ্ভাবনী ধারণা ও তা বাস্তবায়নের সক্ষমতাই নেতৃত্বের মূল পরিচয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের তরুণরা এরইমধ্যে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামী দিনে সেই অবদান আরও বিস্তৃত ও প্রভাবশালী হবে বলে আমি বিশ্বাস করি।’

আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা

প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে ডায়ানা অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে তরুণদের সামাজিক উদ্যোগকে স্বীকৃতি দিয়ে আসছে। প্রিন্সেস ডায়ানার বিশ্বাস ছিল, তরুণদের হাতেই রয়েছে পৃথিবী বদলে দেয়ার শক্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ হিসেবে তুলে ধরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ হিসেবে তুলে ধরলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একজন ‘কঠিন মধ্যস্থতাকারী’ হিসেবে অভিহিত করেছেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময়ে রসিকতার ছলে ট্রাম্প বললেন, মোদি দেখতে ‘ফেরেশতার’ মতো হলেও কাজের ক্ষেত্রে তিনি ‘খুনি’দের মতো কঠোর।

এ ধরনের ব্যক্তির সংখ্যা খুব কমই দেখা যায়।

ওয়াশিংটন ও নয়াদিল্লি একটি দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ উল্লেখ করে ১৭ জুন ট্রাম্প বলেন, ‘আমরা গত কিছু সময় ধরে বিষয়টি নিয়ে কাজ করছি। তিনি (মোদি) আসলে অন্যতম কঠোর একজন মধ্যস্থতাকারী।’

তিনি আরো জানান, মোদি দীর্ঘ সময় ধরে তার বন্ধু এবং তিনি ভবিষ্যতে ভারত সফর করবেন।

গত এক বছরের শুল্ক, পাকিস্তান এবং ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া উত্তেজনার পর, দুই দেশের সম্পর্ক মেরামতের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এই বৈঠককে দেখা হচ্ছে। ২০২৫ সালের শুরুতে মোদির হোয়াইট হাউস সফরের পর এবারই প্রথম দুই নেতা মুখোমুখি বসলেন। বৈঠকে ওমান উপসাগরে ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা এবং তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়।

প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ‘ভারত আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।’

মোদির দিকে নির্দেশ করে ট্রাম্প বলেন, ‘যদি কেউ ওই ব্যক্তিকে আক্রমণ করে, তবে আমরা সেখানে থাকব। তবে নতুন কোনো নেতা এলে আমি সে বিষয়ে নিশ্চিত নই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবসহ ২৫ জন নেতার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


যশোরে জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবসহ ২৫ জন নেতার পদত্যাগ

যশোর জেলার জাতীয় পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিবসহ ২৫ জন নেতা দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এই পদত্যাগের ঘোষণা তারা যশোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টায় দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতারা বলেন, তারা দীর্ঘকাল ধরে জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে দলকে শক্তিশালী করার এবং জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। তবে, সাম্প্রতিক সময়ে দলটির অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার অভাব, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতার স্বেচ্ছাচারিতা ও অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তারা হতাশ হয়ে পড়েছেন।

তারা তাদের দাবি তুলে ধরেন যে, এই পরিস্থিতিতে জাতীয় পার্টি দেশের এবং জনগণের জন্য কার্যকর রাজনৈতিক ভূমিকা পালন করতে পারবে না। এই কারণেই তারা সম্মিলিতভাবে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

একই সময়, তারা ঘোষণা করেন যে, আজ থেকেই তারা জাতীয় পার্টির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম এবং সম্পর্ক থেকে নিজেদের সম্পূর্ণভাবে অব্যাহতি নিয়ে নিচ্ছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ আজিজুর রহমান আজিজ, সদস্যসচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এম এ হালিম ও জি এম হাসান।

পদত্যাগ যশোরের কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিয়ার রহমান এবং সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব সহ জেলা ও উপজেলা পর্যায়ের আরো নেতাদের মধ্যেও ঘটেছে।

সংবাদ সম্মেলনে ডা. মুফতি ফিরোজ শাহ লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

পদত্যাগী নেতারা জানিয়ে দেন, ভবিষ্যতে তারা নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন কিনা, তা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ‘ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র’, জাতিসংঘে ভারতের তোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


পাকিস্তান ‘ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র’, জাতিসংঘে ভারতের তোপ

প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কিছুটা রেষারেষি বজায় থাকে। তবে ভারত ও পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ প্রতিবেশী বিশ্বে বেশি দেখা যায় না। ১৯৪৭ সালে একদিন আগে-পরে স্বাধীন হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের পারস্পরিক সম্পর্কগুলো অবিশ্বাস, আস্থাহীনতা এবং উত্তেজনায় ভরে গেছে। এই দুটি দেশ একাধিকবার যুদ্ধেও অবলম্বন করেছে। সীমান্তের কিছু টুকটুক সমস্যা লেগেই থাকে। তবে গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এবার জাতিসংঘে পাল্টাপাল্টি অভিযোগে মহলটিতে সেই উত্তেজনা নতুন মাত্রা পেল।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের সভায় পাকিস্তান এবং ওআইসি জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছে। ভারতের পক্ষ থেকে এর জবাব এসেছে তীব্র ভাষায়। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব অনুপমা সিং পাকিস্তানকে 'ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র' হিসেবে অভিহিত করেন।

সুইজারল্যান্ডের জেনেভায় বসে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের ৬২তম অধিবেশন চলছে। সেখানে পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই লক্ষ্য করা গেছে। বুধবার জাতিসংঘের সভায় জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে অনুপমা সিং বলেন, 'পাকিস্তান বছরের পর বছর ধরে জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় এবং প্রশিক্ষণ দিয়েছে। এই শক্তিগুলো পাকিস্তানের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।'

অনুপমা সিং পাকিস্তানকে 'ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র' অভিহিত করে বলেন, 'নিজের তৈরি দানব যখন ফিরে এসে কামড়ায়, তখন অবাক হওয়ার কিছু নেই।' পাকিস্তানের পরিস্থিতিকে তিনি অদ্ভুত প্যারাডক্স হিসেবে উল্লেখ করেন এবং বলেন, 'এটি এমন একটি দেশ, যেখানে খোদ প্রতিরক্ষামন্ত্রী নিজেই রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসবাদীদের আশ্রয়, প্রশিক্ষণ এবং মোতায়েন করার কথা স্বীকার করেন। তবে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ওই পাকিস্তানই আবার নিজেকে সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করে।'

পাকিস্তানের অভ্যন্তরীণ নানা সমস্যা তুলে ধরতে গিয়ে অনুপমা সিং বলেন, 'রাওয়ালকোটে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন, মানবাধিকারের লঙ্ঘন এবং মতপ্রকাশের স্বাধীনতা দমিয়ে রাখার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।' তার অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের কথা বললেও পাকিস্তান নিজের দেশের সমস্যাগুলো নিয়ে নীরব থাকে। ভারতের দাবি, সন্ত্রাসবাদকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতির কারণে পাকিস্তান আজ অভ্যন্তরীণ নিরাপত্তার সংকটের মুখে পড়েছে। আথবা সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষা নিয়ে পাকিস্তানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনুপমা। জম্মু-কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের অভিযোগের জবাবে অনুপমা সিং বলেন, 'জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজের নাম ব্যবহার করে মামলা না করার অনুরোধ শাহে আলমের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


নিজের নাম ব্যবহার করে মামলা না করার অনুরোধ শাহে আলমের

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন যে, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে তার বিরুদ্ধে ‘অপতথ্য’ ছড়ানো হচ্ছে। এ প্রেক্ষাপটে তিনি অনুরোধ জানিয়েছেন যে, তার নাম ব্যবহার করে, কিংবা তার পক্ষে দাবি করে, কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ না নেয়।

শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘সম্প্রতি মীর শাহে আলমকে নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এ প্রেক্ষিতে সবার প্রতি বিনীত অনুরোধ, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ না নেয়। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।’

এতে আরো বলা হয় যে, ‘সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের চারজনকে নিয়ে উদ্ভূত ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন এবং গ্রেপ্তার সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ‘একই সঙ্গে যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেস ক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে মহান পেশা সাংবাদিকতায় কর্মরত সাংবাদিক সমাজের দুই পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়—সেদিকে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিমন্ত্রী তার সম্পর্কে প্রচারিত বিভিন্ন অপতথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%