০৭:৪৮ পি.এম
কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস হবে না। তিনি জানিয়েছেন, যদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।
শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না? সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি উল্লেখ করেছেন যে, গ্রেপ্তার করলে কেউ হয়তো অখুশি হবে এমন চিন্তা থাকলে চলবে না।
আরও পড়ুন: কুড়িলে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী ইয়াসিন নিহত, আহত ইমরান
এছাড়া, তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করুন। ডিসি সাহেব, এসপি সাহেব, আপনারা যদি পারেন ব্যবস্থা নিন। আর যদি না পারেন তাহলে বাকিটা তিনি দেখবেন।
তিনি আরও বলেন, প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ করবেন।
জেলা পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকুকে উদ্দেশ্য করে তিনি বলেন, মার্ডার মামলা এবং মাদক মামলার আসামিরা কীভাবে জামিন পায়? এই বিষয়ে কর্মকর্তাদের কঠোর হতে হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মু, রেজা হাসানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবি সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেল সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এবং অন্যান্য বিভিন্ন কর্মকর্তা।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন