০৭:৫১ পি.এম
মালয়েশিয়ার খাদ্য ও পানীয় (এফঅ্যান্ডবি) খাতসহ বিভিন্ন সেবা ও উৎপাদনমুখী সেক্টরে চলমান বিদেশি শ্রমিক সংকট মোকাবেলা করার জন্য আগামী সপ্তাহেই দেশটির একটি বিশেষ ক্যাবিনেট কমিটি বৈঠকে বসবে। উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদির সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দীর্ঘ সময়ের এই জটিল সমস্যা সমাধানে সরকারের নীতিনির্ধারণী মহলের এমন জরুরি পদক্ষেপকে যথেষ্ট ইতিবাচক হিসেবে খাত সংশ্লিষ্টরা দেখছেন।
শুক্রবার (২৬ জুন) সরকারের সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিটি সরকারের মুখপাত্র ও যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিভিন্ন খাতের কর্মী সংকট এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক স্থবিরতা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনার আয়োজন করা হয়েছে।
মুখপাত্র আরও উল্লেখ করেন, শ্রম বাজারের এই সংকটগুলোর একটি টেকসই, দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান খুঁজে বের করার লক্ষ্যেই দ্রুততম সময়ের মধ্যে এই বিশেষ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী সপ্তাহের বৈঠকে বিভিন্ন খাতের ব্যবসায়ী ও নিয়োগকর্তাদের দাবি বিবেচনা করে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজতর করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা ইসরাইল, দাবি মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তানের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন