ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পালিত হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সকাল ৯টায় পিজিআর সদর দপ্তরে গেলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পিজিআর’র কমান্ডার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

অনুষ্ঠানস্থলে রাষ্ট্রপতি পিজিআর-এর একদল চৌকস গার্ড রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

পরে রাষ্ট্রপতি সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর গার্ডস সদস্যদের উদ্দেশ্যে দরবারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্যের সূচনা করে তিনি পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।

তিনি সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন এবং ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বরণকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫ জন শহীদসহ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রয়াত সকল সৈনিকের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে পিজরাজ সদস্যদের আরো দক্ষ ও পেশাগতভাবে আধুনিক মানবসম্পদ হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে আত্মনিয়োগ করার প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এরপর দুপুর ১২ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর সদর দপ্তরে আসলে সেনাবাহিনী প্রধান এবং পিজিআর’র কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান। এসময় প্রধানমন্ত্রীকে পিজিআর-এর একদল চৌকস গার্ড রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে তিনি উপস্থিত অতিথিবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি পিজিআর সদস্যগণ কর্তৃক পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসাসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরকান্দায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


নগরকান্দায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৩) এবং ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি এপাচি মোটরসাইকেল (ফরিদপুর-ল-১২-০০৮৩) মশাউজান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর (২৩) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল মাতুব্বর (২২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। রফিকুল একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে।

দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশের আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


সারাদেশের আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

‘সারাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম’ এই কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন। সম্মেলনটি অনুষ্ঠিত হয় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে।

রাকিব আরও যোগ করেছেন, চার আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার কাজের ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ সকল এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপি সক্রিয় ভূমিকা পালন করেছে।

এছাড়াও অনুষ্ঠানে রাকিব দাবী করেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেন আবু সাইদের হত্যার রায় দ্রুত কার্যকর করা উচিত।

উল্লেখ্য, তিনি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাই মাসের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আবু হোসেন বলেছেন, তার ছোট ভাই আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। তার নির্মমভাবে গুলি করে হত্যার দৃশ্য শুধুমাত্র দেশের মানুষ নয়, বরং বিশ্ববাসীও প্রত্যক্ষ করেছে। তার আত্মত্যাগ জনগণকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে নামার জন্য অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল। তবে এই আন্দোলনে অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে অনলাইন জুয়া ও বেটিং দমনে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


শেরপুরে অনলাইন জুয়া ও বেটিং দমনে নতুন আইন

 

শেরপুরে অনলাইন জুয়া ও বেটিং দমনের বিষয়ে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে।

এতে বলা হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ সরকারের তৈরি করা ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করার ঘোষণা দিয়েছে।

আজ রোববার দুপুরে জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, গত ১ জুলাই থেকে সারা দেশে যার কার্যকারিতা শুরু হয়েছে, ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুযায়ী সকল প্রকারের জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো এবং ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার পাশাপাশি ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ভিপিএন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত জুয়া-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে শেরপুর জেলা পুলিশ।

বার্তায় আরও বলা হয়েছে, শেরপুর জেলাকে জুয়া ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। যেকোনো ধরনের জুয়া বা অবৈধ অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা চক্রের বিরুদ্ধে নতুন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম বাসস’কে বলেছেন, অনলাইন জুয়া ও বেটিং দমন এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। সুতরাং, আশপাশে সংঘটিত যেকোনো ধরনের জুয়া বা অনলাইন বেটিং সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে তাঁর নামে একটি আবাসিক হল নির্মাণের ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই ঘোষণা প্রদান করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মাণ হতে যাওয়া চারটি নতুন আবাসিক হলের মধ্যে ‘শহীদ আবু সাঈদ হল’ একটি হবে। তিনি জানান, শহীদ আবু সাঈদ একজন জাতীয় বীর হিসাবে পরিচিত। ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি এবং জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অম্লান রাখতে হবে।

তবে, তিনি আরও জানান যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের মা, মোছা. মনোয়ারা বেগম। অন্যান্য বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী এবং বকুল মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%