প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে তাঁর নামে একটি আবাসিক হল নির্মাণের ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই ঘোষণা প্রদান করেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মাণ হতে যাওয়া চারটি নতুন আবাসিক হলের মধ্যে ‘শহীদ আবু সাঈদ হল’ একটি হবে। তিনি জানান, শহীদ আবু সাঈদ একজন জাতীয় বীর হিসাবে পরিচিত। ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি এবং জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অম্লান রাখতে হবে।
তবে, তিনি আরও জানান যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের মা, মোছা. মনোয়ারা বেগম। অন্যান্য বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী এবং বকুল মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন