১২:২০ এম
চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে শুকনো খাবারের প্যাকেজ প্রস্তুতের উদ্যোগ নিয়েছে জামিয়া আহমদিয়া মাদ্রাসার হযরত শাহজালাল (রহ.) ছাত্র কল্যাণ সংঘ। শনিবার সংগঠনটির নেতাকর্মী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীরা একযোগে এই কার্যক্রমে অংশ নেন।
ত্রাণ কার্যক্রমে আর্থিক ও মানবিক সহযোগিতা করেন গাউছিয়া ট্রেডার্সের প্রোপ্রাইটর মোঃ মঈন উদ্দিন, পরিচালক মোঃ শরীফ উদ্দিন, ব্যবসায়ী পারভেজ আহমেদ, প্রবাসী বাংলাদেশিরা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার নেতাকর্মীরা।
সংগঠনের সভাপতি শেখ এনামুল হক বলেন,
"দীর্ঘদিন ধরে বাঁশখালীর অনেক এলাকা বন্যার পানিতে তলিয়ে রয়েছে। বিশুদ্ধ পানির সংকটে নারী, পুরুষ ও শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ছোট্ট উদ্যোগ।"
সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেহজাদা নাঈম উদ্দিন দিলমোহন বলেন,
"আজ বিকেলেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আরও আগে শুরু করতে পারলে বড় পরিসরে ত্রাণ বিতরণ সম্ভব হতো। বন্যাকবলিত মানুষগুলো অসহায়ের মতো দিন কাটাচ্ছেন। তারা কেউ গরিব নন, তারা শুধু দুর্যোগের শিকার। তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন,
"বিশেষভাবে আর্থিক সহযোগিতা করেছেন গাউছিয়া ট্রেডার্সের প্রোপ্রাইটর মোঃ মঈন উদ্দিন, পরিচালক মোঃ শরীফ উদ্দিন, ব্যবসায়ী পারভেজ আহমেদ এবং প্রবাসী ভাইয়েরা। মানবিক এই কাজে সহযোগিতার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।"
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই প্রস্তুত করা ত্রাণসামগ্রী বাঁশখালীর বন্যাকবলিত ৬০০ পরিবারের মাঝে বিতরণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন