ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝ-ড়ের আভাস


ঢাকাসহ ১২ অঞ্চলে ঝ-ড়ের আভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ১২টি অঞ্চলে ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রদান করেছে। এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাসটি প্রকাশিত হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সকলকে আসতে হবে: রাশেদ খাঁন

এই অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে, রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে ঝড়ো হাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: টঙ্গীতে বিএনপির বিক্ষোভ, নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোট আয় হয়েছে ৭৫০ কোটি (৭.৫০ বিলিয়ন) মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের ৭১৩ কোটি (৭.১৩ বিলিয়ন) ডলারের তুলনায় এই খাতে আয় বেড়েছে ৫.১২ শতাংশ।

বছরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের আগস্টে পোশাক রফতানি ছিল ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার, যেখানে ২০২৬ সালের আগস্টে তা ১৩.৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬১ কোটি (৩.৬১ বিলিয়ন) ডলারে পৌঁছেছে।

পোশাক খাতের বিভিন্ন উপ-খাতের মধ্যে, ২০২৬ সালের আগস্টে নিটওয়্যার খাত থেকে রফতানি হয়েছে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৮৮ শতাংশ বেশি।

এছাড়া, এই সময়ে ওভেন পোশাক রফতানি ১২.৭০ শতাংশ বেড়ে ১৫৭ কোটি (১.৫৭ বিলিয়ন) মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

পোশাক খাতের এই সাফল্য তুলে ধরে ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’-এর প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল মন্তব্য করেন, নিট এবং ওভেন উভয় খাতেই ধারাবাহিক প্রবৃদ্ধি বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা এবং এই খাতের টেকসই সক্ষমতার প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিনের আবেদন আদালত নামঞ্জুর করেছে। বুধবার, ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত জামিনের আবেদন শুনানি শেষে নাকচ করেন।

বিদিশার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ অন্যান্য আইনজীবীরা। জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান হিরণ।

এর আগে, বিদিশাকে প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাতে ঢাকার গুলশান থেকে পুলিশ গ্রেফতার করে। চলতি বছরের ২০ মে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণা মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ‘ওয়ান ইন্সটিটিউশন ফোর ক্লাবস’ মডেলের নতুন ক্লাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


নেত্রকোণায় ‘ওয়ান ইন্সটিটিউশন ফোর ক্লাবস’ মডেলের নতুন ক্লাব

নেত্রকোণা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : শিক্ষার্থীদের মানসিক, বুদ্ধিবৃত্তিক ও শারীরিক বিকাশের উদ্দেশ্যে নেত্রকোণায় ‘ওয়ান ইন্সটিটিউশন ফোর ক্লাবস’ মডেলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা, বিজ্ঞান, বিতর্ক ও সুস্থ সংস্কৃতি ক্লাব প্রতিষ্ঠা করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ভিশন’ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠন এবং আগামীর নেতৃত্ব তৈরি করার সম্ভাবনাকে সামনে আনতেই জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত জেলা প্রশাসক জেলা শহরের সরকারি দু’টি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এসব ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী এন.আকন্দ কামিল মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৪টি নতুন ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ক্লাবগুলোর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

এন. আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিজা খাতুন এবং জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আব্দুল মতীন এবং কুরআন তেলাওয়াত করেন আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ বিন মাহফুজ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষা কোনো এক পাক্ষিক উন্নয়ন নয়, এটি একটি বহুমাত্রিক প্রক্রিয়া। শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বা টেক্সটবুক নির্ভর শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য।’

তিনি জানান, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির জন্য প্রতিটি প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে চারটি ক্লাবের রূপরেখা তৈরি করা হয়েছে।

ইসলামী মূল্যবোধ বজায় রেখে সুস্থ সংস্কৃতি চর্চার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘অসহায় মানুষকে সহায়তা করা এবং সমাজকে সুসংগঠিত করতে ‘হিলফুল ফুজুল’-এর মতো সামাজিক উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ উপমহাদেশের শিক্ষাব্যবস্থায় ১৯৪৭ সালের পূর্ববর্তী সময়ে মাদ্রাসা শিক্ষার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বর্তমান গ্লোবালাইজেশনের যুগে তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের সাথে তাল মিলিয়ে আধুনিক বিশ্বের উপযোগী হয়ে ওঠার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা বলেন, ‘সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের নিজের জীবন গঠন, সমাজ ও দেশকে দেয়ার অপার সম্ভাবনা রয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শীর্ষ বিদ্যাপীঠগুলোতে আজ মাদ্রাসা শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছেন।’

তিনি ইসলামের প্রথম বাণী ‘ইকরা’ এবং ‘দোলনা থেকে কবর পর্যন্ত’ জ্ঞানার্জনের তাগিদের কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষার্থীদের বিতর্ক ও সুন্দর বক্তৃতার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। মডারেটরের সাথে সংযোগ রাখা, আই-কনট্যাক্ট বজায় রাখা এবং চিরকুটে পয়েন্ট লিখে যুক্তি তুলে ধরার দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে শিক্ষার্থীদের আয়োজিত বিতর্কের প্রশংসা করেন তিনি।

উদ্বোধনী পর্ব শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হামদ-নাত, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, ত্রিভাষিক বক্তব্য, বিতর্ক প্রতিযোগিতা এবং বিজ্ঞান ক্লাবের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।

সভাপতির সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচনে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


স্থানীয় নির্বাচনে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা যাবে। আবাসস্থল পরিবর্তনের কারণে এই আবেদন করা হচ্ছে।

বুধবার, নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদনগুলোর ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে এবং আবেদনগুলো নিষ্পত্তির জন্য শেষ সময় ১০ সেপ্টেম্বর।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন এই সময়সূচি নির্ধারণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%