জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
০৩:১২ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে চুরির সন্দেহে গণপিটুনির ফলে এক ব্যক্তির মৃত্যু ঘটে। মঙ্গলবার সকালে এই ঘটনার ঘটনার স্থান ছিল বামন্দী এলাকার জামান ফিলিং স্টেশন। নিহত ঐ ব্যক্তির বাড়ি পাবনা জেলায় বলে প্রথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার ভোরে বামন্দীর খোকন এন্টারপ্রাইজে পাঁচ সদস্যের চোরচক্র তালা ভেঙে গাড়ির টায়ার চুরি করে নিয়েছিল। সকালে দোকান খোলার পরে চুরির বিষয়টি মালিকের নজরে আসে। এরপর তিনি সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করে আটক করতে সক্ষম হন।
এ মুহূর্তে চোরচক্রের অন্য সদস্যরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে স্থানীয় যোগাযোগকারী লোকজন বাধা প্রদান করেন। এর ফলে চারজন পালিয়ে যেতে পারে, কিন্তু একজনকে আটক করা সম্ভব হয়। পরে স্থানীয়দের মারধরের ফলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এই ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ঐ ব্যক্তিকে উদ্ধার করে। তারপরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের মহেশপুর থেকে চুয়াডাঙ্গার জীবননগরে আসার পথে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর সোমবার (০১ জুন) বিকেলে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার পর মঙ্গলবার (০২ জুন) দুপুরে মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে শ্যালককে মারধর ও স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে একটি পোস্ট দিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,প্রিয় দেশবাসী,আসসালামু আলাইকুম। আমি মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শ্যালককে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে এবং আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমি পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি আরও লিখেন, ঘটনার পরপরই প্রশাসনের সহযোগিতায় আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আশাবাদী,এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।
আমির হামজা লিখেন,ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে অবগত করেছেন যে গতকাল রাত থেকেই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে অভিযুক্তরা নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
আমির হামজা আরও লিখেন, আমি প্রশাসনের প্রতি আস্থা ও প্রত্যাশা রাখি যে,আমার শ্যালকের ওপর হামলাকারী এবং আমার স্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
পরিশেষে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’ বলে মন্তব্য করেছেন।
তিনি এ সময় জানিয়েছেন, গরুকে নতুন করে জাতীয় পশু ঘোষণার কোনো প্রয়োজন নেই। সোমবার উত্তরপ্রদেশের বিজনোরে অনুষ্ঠিত একটি জনসভায় যোগী আদিত্যনাথ বলেন, কোরবানির ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ছবি প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।
তিনি সতর্ক করেছেন, অন্যথায় কঠোর পরিণতি ভোগ করতে হতে পারে। যোগী আদিত্যনাথের দাবি, গোমাতার মর্যাদা নিয়ে আলাদা কোনো ঘোষণার প্রয়োজন নেই, কারণ এটি ভারতের ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’ এবং তা প্রতিষ্ঠিত।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু কোরবানি না দেওয়ার বিষয়টি নিয়েও ভারতে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র: দ্য নিউজমিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুপাড়া এলাকায় নিজ ঘর থেকে মো. হাসান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে বাবুপাড়া ভাঙা বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান স্থানীয় ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে হাসানের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান এবং হাসান বাড়িতে একাই অবস্থান করেন। পরদিন সকাল থেকে তাকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পাশের কক্ষের টিনের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চিরকুটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ ছিল।
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে অতীতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছেন। কারামুক্ত হওয়ার পরও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বলে অভিযোগ রয়েছে। মাদকাসক্তিকে কেন্দ্র করে তার সংসারে প্রায়ই অশান্তি দেখা দিত।
নিহতের স্ত্রী খোদেজা বেগম জানান, স্বামীর মাদকাসক্তির কারণে সংসারে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছিল। তিনি নিয়মিত আয়-রোজগার করতেন না এবং প্রায়ই পারিবারিক বিরোধে জড়াতেন। ঘটনার আগের দিনও তাদের মধ্যে ঝগড়া হয়, যার পর তিনি আত্মীয়ের বাড়িতে চলে যান।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণতোষ বণিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পারিবারিক কলহ, মাদকাসক্তি কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, সব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ