০৪:১০ পি.এম
নীলফামারী জেলার কনস্টেবল পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া এক পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে, নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে র্যাংক ব্যাজ পরানো হয়। এই অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান পদোন্নতি পাওয়া কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে অভিনন্দন জানান।
পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান এ সময় সাইফুল ইসলামকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। তিনি দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: জকিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিনসহ রিজার্ভ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন