ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

এবার নিজ দেশে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান


এবার নিজ দেশে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মেরিন কর্পসের একটি ঘাঁটির কাছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবারের এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে একটি ছোট আকারের আগুনের সৃষ্টি হয়।

মার্কিন মেরিন কর্পসের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার ঘটনায় পাইলট সফলভাবে ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি।

জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে ইরান দাবি করেছে যে, ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সান দিয়েগোর মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের কাছে। আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, খোলা মাঠে ধোঁয়া ওঠা যুদ্ধবিমান এবং ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকারী দলের তৎপরতা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিমানের কালো ধোঁয়া বের হতে এবং দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: রিজভী: বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ

মেরিন কর্পস জানিয়েছে যে, আহত পাইলট মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১, থার্ড মেরিন এয়ারক্রাফট উইং-এর সদস্য। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামার সান দিয়েগো শহর থেকে প্রায় ১০ মাইল উত্তরে অবস্থিত। এই ঘাঁটিটিতে ১৫ হাজারের বেশি মেরিন, নৌসদস্য ও বেসামরিক কর্মী কর্মরত আছেন এবং এটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের সদর দপ্তর।

উল্লেখ্য, ২০২৩ সালে এই ঘাঁটির কাছাকাছি একটি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়েছিল। সে সময় পাইলট মেজর অ্যান্ড্রু মেটলার ইজেক্ট করার পরও প্রাণ হারান। এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, নৌবাহিনী ও মেরিন কর্পস ব্যবহার করে। প্রতিটি এফ-৩৫-এর আনুমানিক মূল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের যুদ্ধবিমানের একাধিক দুর্ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচনা সৃষ্টি করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, সিবিএস নিউজ

আরও পড়ুন: বগুড়ার অবকাঠামো খাতে মেগা উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলাম ও আরব স্টাডিজে যুক্তরাষ্ট্রের স্কুলে নতুন কারিকুলাম চালু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৮ এম


ইসলাম ও আরব স্টাডিজে যুক্তরাষ্ট্রের স্কুলে নতুন কারিকুলাম চালু

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেটে ইসলাম ও আরব স্টাডিজ পড়ানোর জন্য নতুন একটি আইন কার্যকর হয়েছে। এই আইনটিকে স্বাগত জানিয়েছেন কয়েকজন মুসলিম নেতা ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ। ছবিটি সংগৃহীত। নতুন এই আইন অনুসারে, স্কুলগুলোতে ইসলাম ও আরব স্টাডিজের জন্য পাঠ্য কারিকুলাম তৈরি করবে স্টেট শিক্ষা বোর্ড। কিছু দিন আগে কার্যকর হওয়া আইনটি একটি বৃহৎ বিলে ছোট একটি অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। এই আইন অনুযায়ী, স্টেট বোর্ড অব এডুকেশন (এসবিই) ইসলাম ও আরব স্টাডিজের বিষয়ে কারিকুলাম তৈরি করে স্থানীয় স্কুল বোর্ডগুলোর কাছে সরবরাহ করবে। এর পাশাপাশি, স্কুলগুলোকে এসব বিষয় পাঠদানে উৎসাহিত করা হবে। যদিও উল্লেখযোগ্য যে, কারিকুলামের এ বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক নয়। চাইলে স্কুলগুলো নিজেদের পাঠ্যসূচিতে এসব বিষয় যুক্ত করতে পারবে। এর আগে কানেকটিকাটে আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ইতিহাস, পুয়ের্তো রিকান ও লাতিনো স্টাডিজ, নেটিভ আমেরিকান স্টাডিজ, এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার স্টাডিজ এবং হলোকাস্ট ও গণহত্যা সচেতনতা বিষয়েও একই ধরনের পাঠ্যক্রম তৈরির বিধান রয়েছে। আইনটিকে স্বাগত জানিয়েছেন কয়েকজন মুসলিম নেতা ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসে কানেকটিকাট শাখার চেয়ারম্যান ফরহান মেমন বলেন, "এর অর্থ এই নয় যে আগামী বছর সব স্কুলে আরবি বা ইসলামিক স্টাডিজ পড়ানো হবে। তবে কোনো স্কুল চাইলে স্টেটের তৈরি পাঠ্যক্রম ব্যবহার করে এসব বিষয় পড়াতে পারবে।" একই বিলের অন্য একটি ধারায় সরকারি স্কুলে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) মোকাবিলায় ১৫ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিধান রাখা হয়েছে। এই কমিটি শিক্ষার্থী, পরিবার, শিক্ষক ও স্কুল কর্মীদের প্রভাবিত করা ইহুদিবিদ্বেষ সংক্রান্ত বিষয়ে নির্দেশনা ও সহায়ক উপকরণ তৈরি করবে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় তাঁবু টানিয়ে চলছে সরকারি প্রাইমারি স্কুলের ক্লাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৬ এম


পাইকগাছায় তাঁবু টানিয়ে চলছে সরকারি প্রাইমারি স্কুলের ক্লাস

পাইকগাছা মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁবু টানিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।

খুলনার পাইকগাছায় শ্রেণিকক্ষ সংকট থাকায় তাঁবু টানিয়ে চলছে সরকারি প্রাইমারি স্কুলের ক্লাস। রোদ ও বৃষ্টিতে উৎকণ্ঠায় থাকে শিক্ষার্থীরা। জানা গেছে, খুলনার পাইকগাছার খোদ সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য এই ব্যবস্থা।

তাঁবুর নিচে সারি সারি বেঞ্চ বসিয়ে চলছে পাঠদান। এতে বৃষ্টিতে ভিজছে ও রোদে পুড়ছে শিক্ষার্থীরা। গাদাগাদি করে বসে আছে কোমলমতি শিশুরা। সামনে দাঁড়িয়ে পাঠ দিচ্ছেন শিক্ষক।

এভাবে চলছে খুলনার পাইকগাছা উপজেলার ২৪ নম্বর মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ৩৭ শিক্ষার্থীর পাঠদান। যেখানে আকাশে মেঘ জমলেই শিক্ষার্থীদের চোখে-মুখে ভর করে শঙ্কা। কখন যে বৃষ্টি নামে, কখন ভিজে যায় বই-খাতা, দুশ্চিন্তায় পাঠ গ্রহণে নেই মনোসংযোগ। ফলে ব্যাহত হচ্ছে সুষ্ঠু শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট থাকায়, খোলা ছাদের নিচে তাঁবু টানিয়ে পাঠদান করতে হচ্ছে। ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া, চালিয়ে যেতে হচ্ছে শিক্ষকদের পাঠদান কার্যক্রম। তবে এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০। বিপরীতে বিদ্যালয়ে শ্রেণিকক্ষ রয়েছে মাত্র পাঁচটি। ফলে সব শ্রেণির পাঠদান স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। শ্রেণিকক্ষ সংকটের কারণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিকল্প হিসেবে তাঁবু টানিয়ে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবিদা হোসেন নাবিলা বলেন, "বৃষ্টি শুরু হলে তাঁবুর ভেতরে পানি ঢুকে যায়। তখন বই-খাতা ভিজে যায়। অনেক সময় ক্লাসও বন্ধ রাখতে হয়। বৃষ্টি হলে স্কুলে আসতেও ভয় লাগে।" শুধু আবিদা নয়, একই বক্তব্য অন্যান্য সহপাঠীদের। তাদের ভাষ্য, "রোদে তাঁবুর নিচে প্রচণ্ড গরম লাগে। আবার বৃষ্টি হলে পানি ঢুকে পড়ে। ফলে মনোযোগ দিয়ে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা রানি মণ্ডল বলেন, "বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। কিন্তু শ্রেণিকক্ষ আছে মাত্র পাঁচটি। এক শিফটে সব শ্রেণির পাঠদান পরিচালনা করা সম্ভব হয় না। এ কারণে বাধ্য হয়ে নতুন ভবনের খোলা ছাদের নিচে তাঁবু টানিয়ে অতিরিক্ত শ্রেণির পাঠদান করতে হচ্ছে।" তিনি বলেন, "তৃতীয় শ্রেণির ৩৭ শিক্ষার্থীর পাঠদান শ্রেণিকক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত নতুন শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করতে পারবে।"

বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক বলেন, "বৃষ্টি হলে তাঁবুর নিচে পানি ঢুকে শিশুদের বই-খাতা ভিজে যায়। ভেজা পরিবেশে বসে থাকায়, অনেক সময় তারা অসুস্থ হয়ে পড়ে। বর্ষার দিনে সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগে। তাদের দাবি, দ্রুত বিদ্যালয়ে নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করতে হবে।"

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ বলেন, "বিষয়টি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত একটি শ্রেণিকক্ষের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।"

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, "দেখিনি। যদি এমন হয় প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে ভবন নির্মাণের প্রস্তাব পাঠাতে বলব। আর এর মধ্যে টিনের বরাদ্দ আসলে কিছু টিন দিয়ে অস্থায়ী চালানোর জন্য চেষ্টা করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় বিয়ে বাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৪ এম


বগুড়ায় বিয়ে বাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত ৩

বগুড়ার একটি বিয়ে বাড়িতে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে, যার ফলে বিয়ে পণ্ড হয়ে যায়। এই সংঘর্ষের পর, বর পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। এ ছাড়াও ১৫টি মোবাইল ফোন, স্বর্ণের চেইনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে এবং কয়েকজনকে আটকে রেখে মারধরের অভিযোগও উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায়, সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ফেলুরপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সাগর মিয়ার সঙ্গে বগুড়া সদর উপজেলার তিলেরপাড়া গ্রামের টুটুল মিয়ার মেয়ে সাথী আক্তারের পারিবারিকভাবে বিয়ে নির্ধারিত ছিল। বরযাত্রী কনের বাড়িতে নির্ধারিত সময়ে পৌঁছালে গেটের বকশিশ হিসেব নেয়া হয় ১ হাজার ৫০০ টাকা।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে উপস্থিত লোকজনের মধ্যস্থতায় ৭০০ টাকায় গেটের বকশিশের বিষয়টি মীমাংসা হলেও, কনের শারীরিক প্রতিবন্ধী দাদাকে ধাক্কা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বর পক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় তাদের কয়েকজনকে মারধর করা হয় এবং ১৫টি মোবাইল ফোন, স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রীও ছিনিয়ে আনা হয়। এছাড়াও কিছু ব্যক্তিকে আটকে রাখার অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বরযাত্রীদের উদ্ধার করে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান আলী জানিয়েছেন, গেটের বকশিশের টাকা নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনার পর, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আহিত তিনজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সাম্প্রদায়িক চক্রান্ত রুখে দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৯ এম


ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সাম্প্রদায়িক চক্রান্ত রুখে দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

রাজনৈতিক নেতারা দেব-দেবী নন, এবং রাজনীতির কোনো প্রতীকও ঐশ্বরিক বিষয় নয় উল্লেখ করে রাজনৈতিক মতামত বা বিশ্বাসকে পুঁজি করে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির যে কোনো চক্রান্ত রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে যার ধর্মীয় বিশ্বাস ও আচার কঠোরভাবে পালন করব এবং এজন্য অন্য সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করব। তবে, যখনই কেউ ধর্মচর্চাকে কেন্দ্র করে সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক পকেট বা মেরুকরণ তৈরির চক্রান্ত করবে, তখনই সেই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করা প্রয়োজন।’

তার ভাষায়, ‘পাহাড়ি ও সমতল জনগোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ বা ধর্ম কোন কিছুর ভিত্তিতেই বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ চক্রান্ত বাস্তবায়ন হওয়া যাবে না। কোনো ধর্মাবলম্বীকে ব্যবহার করে কিংবা ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রকে গ্রাস করার চেষ্টা করেছে, তা মানে হচ্ছে, সে সৃষ্টিকর্তা, মানবতা এবং ধর্মের মূল ভাবধারার বিরোধিতা করছে।’

রাজনীতিতে জনগণের অধিকার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতির দর্শন বা চিন্তা কোনো ধর্মীয় আদর্শ দ্বারা নির্ধারিত হয় না; বরং রাজনীতির সব চিন্তা ও আদর্শ নির্ধারণ করা হয় কেবলই জনগণের কল্যাণকে কেন্দ্র করে।’

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব দত্ত।

অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ এবং গুণীজন হিসেবে পূজা উদযাপন পরিষদের সাবেক জেলা সভাপতি রাখাল চন্দ্র দে ও বিশিষ্ট শিক্ষানুরাগী বিজয় কৃষ্ণ দে-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা।

সম্মেলনের দ্বিতীয় সেশনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা পরবর্তী মেয়াদের জন্য পুনরায় মানিক মুখার্জী কুডুকে সভাপতি এবং সঞ্জয় চক্রবর্তীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%