০৩:১৮ পি.এম
দক্ষিণ চীন সাগরে ৬২ জন নাবিক বহনকারী একটি ভিয়েতনামের জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
এখন নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার সকালে এই তথ্য জানায়।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, 'খোই গুয়েন ১৮' নামের যে মালবাহী জাহাজটি জানা যায়, তা ইয়ংশু রিফের কাছে দুর্ঘটনার কবলে পড়ে, যেটি ফায়ারি ক্রস রিফ নামেও পরিচিত। এ পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: শ্রমিক আন্দোলনে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র: রাশেদ খান
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে একটি চীনা উদ্ধারকারী জাহাজ বিপদে পড়া জাহাজটির সংকেত প্রথম শনাক্ত করে।
সিনহুয়া আরো জানায়, এই এলাকায় ছয়টি চীনা জাহাজ, একটি উদ্ধারকারী হেলিকপ্টার, এবং ভিয়েতনামের একটি জাহাজ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
চীনের দ্বীপ প্রদেশ হাইনানের কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, 'খোই গুয়েন ১৮' জাহাজটি ভিয়েতনামে নিবন্ধিত। জাহাজটির দৈর্ঘ্য ৭০ মিটার থেকে সামান্য কম।
আরও পড়ুন: ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৫৮ হাজার টাকার মাদক ও মোটরসাইকেল জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন