প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবিতে) ট্রেজারার পদে বহিরাগত শিক্ষক নেওয়া না হয়ে, শিক্ষকদের পরিষদ থেকে ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তারা এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের আহ্বান জানান।
রবিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময়, তারা তাদের দাবির সমর্থনে বিভিন্ন ফেস্টুন দেখান।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য রয়েছে। ফলে, নিত্যদিন নানা জটিলতার সৃষ্টি হচ্ছে এবং অনেক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দক্ষ অ্যাকাডেমিশিয়ান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী এবং জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছে এমন শিক্ষকদের গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পদটিতে নিয়োগের দাবি করেন তারা।
তারা এ বিষয়ে মন্তব্য করেন যে, নিজ বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার মতো যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত শিক্ষককে কেন এখানে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হবে? যে সকল শিক্ষক অতীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জুনের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন, তাদের মূল্যায়নের সময় এখন চলে এসেছে। শিক্ষার্থীদের দাবি,
বাইরের বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো ট্রেজারার নিয়োগ করা হয়, তবে প্রতিষ্ঠানের প্রতি সেই ট্রেজারারের দায়বদ্ধতা কম থাকে। ফলে, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপরিসীম অবমূল্যায়নের শিকার হতে হয়।
এছাড়া, নতুন কেউ দায়িত্ব গ্রহণ করলে, প্রতিষ্ঠানের পরিবেশ বোঝার জন্য তাকে অনেক সময় অতিবাহিত করতে হয়। ফলে, এই সময়ের মধ্যে চাকুরির মেয়াদ শেষ হয়ে যায় এবং তিনি আবার চলে যান। এই জন্য, শিক্ষার্থীদের একটাই দাবি হলো, এই বিশ্ববিদ্যালয় থেকেই যোগ্য ব্যক্তিকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন