ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ জয়ের পর স্পেনের নতুন স্কোয়াড ঘোষণা


বিশ্বকাপ জয়ের পর স্পেনের নতুন স্কোয়াড ঘোষণা

স্পেন ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জিতেছে। ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ফলে তাদের জার্সিতে দ্বিতীয় তারকা চিহ্ন যুক্ত হয়েছে। রদ্রি ও মার্ক কুকুরেয়ারা দুই তারকা জার্সি পরে প্রথমবারের মতো মাঠে নামবেন।

নতুন মঞ্চ হিসেবে উয়েফা নেশনস লিগে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। আজ লুইস দে লা ফুয়েন্তা ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। বিশ্বকাপে অংশ নেওয়া স্কোয়াড থেকে ৪টি পরিবর্তন করেছেন স্পেনের কোচ। নতুন সুযোগ পাওয়া চারজন হলেন—জোসেফ মার্তিনেজ, ডিন হুইসেন, ফেরমিন লোপেজ ও রবার্তো ফার্নান্দেজ।

এই চারজন সুযোগ পেয়েছেন হোয়ান গার্সিয়া, গাভি, মার্কোস ইয়োরেন্তে ও বোর্হা ইগলেসিয়াসের পরিবর্তে। বার্সেলোনার গার্সিয়া ও গাভি দুজনই চোটের কারণে দলে নেই। অন্যদিকে, ডিফেন্ডার ইয়োরেন্তের অবসরের কারণে ইগলেসিয়াসকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, ৭ পুলিশ আহত

স্পেন আগামী ২৬ সেপ্টেম্বর লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে নেশনস লিগের যাত্রা শুরু করবে। পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। ঘরের মাঠ সেভিয়ায় ‘লা রোহাদের’ প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। ৩ অক্টোবর চেক প্রজাতন্ত্রের মাঠে তারা আতিথেয়তা নিবে। অন্যদিকে, ৬ অক্টোবর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পেনের স্কোয়াড :

গোলরক্ষক : দাভিদ রায়া, জোসেফ মার্তিনেজ ও উনাই সিমন।

ডিফেন্ডার : মার্ক পুবিল, আলেক্স গ্রিমালদো, এরিক গার্সিয়া, ডিন হুইসেন, পেদ্রো পোরো, এমেরিক লাপোর্ত, পাউ কুবারসি ও মার্ক কুকুরেয়া।

আরও পড়ুন: নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় মামলা দায়ের

মিডফিল্ডার : মিকেল মেরিনো, ফাবিয়ান রুইজ, আলেক্স বায়েনা, রদ্রি, ফেরমিন লোপেজ, মার্তিন জুবিমেন্দি ও পেদ্রি।

ফরোয়ার্ড : ফেরান তোরেস, দানি ওলমো, ইয়েরেমি পিনো, নিকো উইলিয়ামস, লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, ভিক্টর মুনিয়োজ ও রবার্তো ফার্নান্দেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে আবারও তেলের ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


হরমুজ প্রণালীতে আবারও তেলের ট্যাংকারে হামলা

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে আবারও একটি বাণিজ্যিক তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এটি প্রণালীটিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হামলা, যা এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা 'ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস' (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালী পার হওয়ার সময় অজ্ঞাত একটি বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এর আগে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায় যে, Togo-র (টোগো) পতাকাবাহী একটি তেলের ট্যাংকার বেআইনিভাবে প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তারা সেটিতে আঘাত হানে।

বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা ও আটকে রাখার ঘটনার কারণে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপি- এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বিপরীতে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় কাল ঢাকা-রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বগুড়ায় কাল ঢাকা-রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আগামীকাল শনিবার বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের দিকে লংমার্চ অনুষ্ঠিত করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১টি রাজনৈতিক দল। বিকেল ৩টায় বগুড়ার মাটিডালি বিমান মোড়ে একটি সমাবেশে বক্তব্য রাখবেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপি।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপির সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লংমার্চের পথসভায় জনতরঙ্গের সম্ভাবনা প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্যের বগুড়া জেলা ও মহানগর কর্মসূচি বাস্তবায়ন কমিটি। ইতোমধ্যে আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

মাটিডালি বিমান মোড়ে অনুষ্ঠিত সমাবেশে দেড় লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি ও দলের আগাম মনোনীত সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। সকল শ্রেণি-পেশার জনগণকে লংমার্চের পাশাপাশি সমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে আজ শুক্রবার গণসংযোগ করা হয়েছে।

প্রচারণা চালাচ্ছেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়ার সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম আকন্দ, এনসিপি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির জেলা সভাপতি মাহফুজুল হক, সাধারণ সম্পাদক শাফিকুর রহমান শফি, বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়ার সেক্রেটারি মুফতি মাওলানা মামুন রহমানী। কর্মসূচি সফল করার লক্ষ্যে দায়িত্বশীল ইউনিটের নেতাদের সঙ্গে সর্বশেষ প্রস্তুতি সভা করেছে ১১ দল।

জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, দ্রুত রায় কার্যকর, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সবখানে দলীয়করণ বন্ধ, স্বৈরাচারী ব্যবস্থার অবসান, দুর্নীতি প্রতিরোধ, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলন করছে ১১ দলীয় ঐক্যজোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে রেললাইনে বসে ছিলেন বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


দিনাজপুরে রেললাইনে বসে ছিলেন বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

দিনাজপুরের বিরল উপজেলায় জামাল (৬০) নামের এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের পুত্র ছিলেন।

জিআরপি পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে জামাল ডিপপাড়া এলাকায় রেললাইনের উপর বসে ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

স্থানীয়দের মতে, জামাল শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ার কারণে তিনি রেললাইন থেকে সরে যেতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%