ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার


চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়।

আরও পড়ুন: ১ম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রথম দিনেই সেনাদলের জয়জয়কার, ব্রোঞ্জ জিতলেন আনসারের আবদুল্লাহ

তিনি আরও জানান, তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপি- এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বিপরীতে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় কাল ঢাকা-রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বগুড়ায় কাল ঢাকা-রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আগামীকাল শনিবার বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের দিকে লংমার্চ অনুষ্ঠিত করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১টি রাজনৈতিক দল। বিকেল ৩টায় বগুড়ার মাটিডালি বিমান মোড়ে একটি সমাবেশে বক্তব্য রাখবেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপি।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপির সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লংমার্চের পথসভায় জনতরঙ্গের সম্ভাবনা প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্যের বগুড়া জেলা ও মহানগর কর্মসূচি বাস্তবায়ন কমিটি। ইতোমধ্যে আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

মাটিডালি বিমান মোড়ে অনুষ্ঠিত সমাবেশে দেড় লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি ও দলের আগাম মনোনীত সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। সকল শ্রেণি-পেশার জনগণকে লংমার্চের পাশাপাশি সমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে আজ শুক্রবার গণসংযোগ করা হয়েছে।

প্রচারণা চালাচ্ছেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়ার সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম আকন্দ, এনসিপি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির জেলা সভাপতি মাহফুজুল হক, সাধারণ সম্পাদক শাফিকুর রহমান শফি, বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়ার সেক্রেটারি মুফতি মাওলানা মামুন রহমানী। কর্মসূচি সফল করার লক্ষ্যে দায়িত্বশীল ইউনিটের নেতাদের সঙ্গে সর্বশেষ প্রস্তুতি সভা করেছে ১১ দল।

জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, দ্রুত রায় কার্যকর, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সবখানে দলীয়করণ বন্ধ, স্বৈরাচারী ব্যবস্থার অবসান, দুর্নীতি প্রতিরোধ, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলন করছে ১১ দলীয় ঐক্যজোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে রেললাইনে বসে ছিলেন বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


দিনাজপুরে রেললাইনে বসে ছিলেন বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

দিনাজপুরের বিরল উপজেলায় জামাল (৬০) নামের এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের পুত্র ছিলেন।

জিআরপি পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে জামাল ডিপপাড়া এলাকায় রেললাইনের উপর বসে ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

স্থানীয়দের মতে, জামাল শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ার কারণে তিনি রেললাইন থেকে সরে যেতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়লেন পাভেল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়লেন পাভেল

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার সম্পর্কে আলোচনা শুরু হয়। নির্মাতা কাজল আরেফিন অমির একটি তালিকা প্রকাশের পর নতুন গুঞ্জন সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। তালিকায় ধারাবাহিকটির পরিচিত শিল্পীদের নাম থাকলেও সাইদুর রহমান পাভেলের নাম অনুপস্থিত ছিল। এই বিষয়টি পাভেলকে বাদ দেওয়ার গুঞ্জনকে নতুন মাত্রা দিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তালিকা এবং পাভেলের ভাইরাল ভিডিও নিয়ে দর্শকদের মধ্যে বিভিন্ন আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পাভেলের উপস্থিতি নিয়ে ধারাবাহিকটিতে পরিবর্তন এসেছে।

তবে পাভেল বাদ দেওয়ার বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি অথবা পাভেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে একটি জনপ্রিয় নাট্যধারাবিক হিসেবে পরিচিত। এতে নিয়মিত অভিনয় করা শিল্পীদের চরিত্র ও সংলাপ নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই আলোচনা হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর ফার্মগেটে গোপন বৈঠক থেকে ২৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


রাজধানীর ফার্মগেটে গোপন বৈঠক থেকে ২৩ জন আটক

রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও মসজিদে গোপন বৈঠকের সময় পুলিশ ২৩ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানিয়েছেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। তবে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত করা যায়নি। তাদের সম্পর্কে যাচাই-বাছাই চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, আটক ২৩ জনকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম কাজ করছে। এই বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই অব্যাহত রয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান এই বিষয়ে বলেন, "তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে।" তিনি আরও জানান, তাদের আটক করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তাদের সম্পর্কে যাচাই-বাছাই চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%