ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মান না বাড়ালে বিপিএলে বিদেশী ক্রিকেটাররা আসবে না: লিসা স্থালেকার


মান না বাড়ালে বিপিএলে বিদেশী ক্রিকেটাররা আসবে না: লিসা স্থালেকার

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের বাজার বর্তমানে প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। নতুন ও জাঁকজমকপূর্ণ লিগগুলোর মধ্যে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যত এবং মান নিয়ে বড় প্রশ্ন সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে, অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং ধারাভাষ্যকার লিসা স্থালেকার বিপিএলের সাংগঠনিক কাঠামো এবং ক্রিকেটীয় মানের উপর তীব্র সমালোচনা করেছেন।

লিসা স্থালেকার এখন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। সম্প্রতি এই সংগঠনটি ক্রিকেটার এবং খেলোয়াড় কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে মানদণ্ড ভিত্তিক বিশ্বের শীর্ষ ১০ টি-টোয়েন্টি লিগের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ৭৫.২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ইংল্যান্ডের 'দি হান্ড্রেড', আর মাত্র ২২.৬ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে বিপিএল। এই মূল্যায়নের ওপর ভিত্তি করে, সাবেক অজি অধিনায়ক এবারে বিপিএল নিয়ে মন্তব্য করেছেন।

আজ (১৪ জুন) মিরপুরে এক সংবাদ সম্মেলনে লিসা স্থালেকার বলেন, 'এখন ক্রিকেটারদের সামনে অনেক বিকল্প রয়েছে। যখন বিপিএল বাংলাদেশে অনুষ্ঠিত হয়, সত্যিই তখন একই সময়ে দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি এবং সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টির মতো বড় বাজেটের আকর্ষণীয় লিগগুলো চলে। তাই স্বাভাবিকভাবেই বিশ্বমানের তারকা ক্রিকেটাররা যেখানে উন্নত সুযোগ-সুবিধা, পেশাদার পরিবেশ এবং ভালো পারিশ্রমিক পায়, সেখানেই খেলতে যাবেন। এই তীব্র বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই বিপিএলের মান উন্নত করতে হবে।'

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিপিএলের উইকেট এবং মান নিয়ে তিনি প্রশ্ন তোলেন। লিসা বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট মানেই দর্শকের মাঠে চার-ছক্কার রোমাঞ্চ দেখতে চায়। কিন্তু বিপিএল-এর উইকেট বেশিরভাগ সময় ধীরগতির এবং নিচু বাউন্সের হয়ে থাকে, যা এই সংস্করণের ক্রিকেটের স্বাভাবিক সৌন্দর্যকে নষ্ট করে। বিদেশী ব্যাটার বা বোলাররা এমন উইকেটে খেলতে মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। বিপিএলের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করতে হলে অবিলম্বে আরও বেশি রান-সহায়ক এবং আন্তর্জাতিক মানের স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে।'

বিপিএলের প্রায় প্রতিটি আসরে পুরো টুর্নামেন্টের জন্য ডিসিশন রিভিউ সিস্টেম নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্ত খেলার গতি নষ্ট করে দেয়। এসব নিয়েও হতাশা প্রকাশ করেন লিসা।

তিনি বলেন, 'আধুনিক ক্রিকেটে প্রযুক্তির ব্যবহারের সঠিকতা ছাড়া কোনো টুর্নামেন্টই পূর্ণ গ্রহণযোগ্যতা পায় না। টুর্নামেন্টের শুরু থেকেই ডিআরএস ব্যবহার এবং আম্পায়ারিংয়ের মান বাড়ানোর প্রয়োজন। দল গঠন এবং সূচি নির্ধারণের ক্ষেত্রেও বিসিবিকে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।'

বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রশংসা করলেও বিপিএলের ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন। লিসা বলেন, 'বাংলাদেশের মানুষের ক্রিকেট নিয়ে উন্মাদনা সত্যিই অসাধারণ, গ্যালারি সবসময় দর্শকে ভরপুর থাকে। তবে শুধুমাত্র গ্যালারির এই উন্মাদনা দিয়ে একটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ দীর্ঘ দিন ধরে টিকিয়ে রাখা সম্ভব নয়। বিশ্বমানের ক্রিকেটারদের প্রথম পছন্দ হতে হলে, বিপিএলকে মাঠের ভেতরে এবং বাইরে সামগ্রিক মান উন্নীত করতেই হবে আন্তর্জাতিক স্তরে। অন্যথা সমসাময়িক অন্য আধুনিক লিগগুলোর ভিড়ে বিপিএল তার আকর্ষণ পুরোপুরি হারিয়ে ফেলবে।

আরও পড়ুন: দিল্লিতে জাতীয় পতাকা হাতে মিছিলের প্রস্তুতিতে অভিজিৎ দীপকেকে আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা

মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় তারা জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন সংগঠনটির সদস্যরা।

এইদিন দুপুরে, জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর ক্ষমতায়নে কুটির শিল্পকে গুরুত্ব দিচ্ছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


নারীর ক্ষমতায়নে কুটির শিল্পকে গুরুত্ব দিচ্ছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, সরকার দরিদ্র ও অসহায় নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে কুটির শিল্প ও হস্তশিল্প খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ ও আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে।

আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১০-এর সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সমাজসেবা অধিদপ্তরের ঢাকা মিরপুর এবং রংপুরের শালবনে অবস্থিত দুটি আর্থ-সামাজিক প্রশিক্ষণ কেন্দ্রে নারীদের চামড়াজাত পণ্য তৈরি, ব্লক-বাটিক, ফুল তৈরি, উলের কাজ, পুতুল তৈরি, সেলাই, সূচিকর্ম, বিউটি পার্লার সেবা, গার্মেন্টস উৎপাদন এবং বাঁশ ও বেতশিল্প বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের নারীদের এমন ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে, যা তাদের চাকরি কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার পথ তৈরি করছে।

জাহিদ হোসেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সী নারীদের সেলাই, কাটিং, ব্লক, বাটিক ও হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন।

তিনি জানান, প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে টেকসই জীবিকা নিশ্চিত করতে উপকারভোগীদের প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বর্তমানে ‘প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া ‘বিশ্ব মহামারির প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিধবা ও পরিত্যক্ত নারীদের আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বয়স্ক ভাতা কর্মসূচি ‘বয়স ভাতা বাস্তবায়ন নীতিমালা-২০১৩’ অনুযায়ী পরিচালিত হচ্ছে। দরিদ্র, সীমিত আয়ক্ষমতাসম্পন্ন এবং জীবিকা নির্বাহে অক্ষম প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি জানান, নতুন উপকারভোগীর তালিকা প্রস্তুত এবং বিদ্যমান তালিকা হালনাগাদ করা সমাজসেবা অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম এবং এটি একটি চলমান প্রক্রিয়া।

মন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা এবং মাসিক ভাতার হার সময় সময় পর্যালোচনা করে বৃদ্ধি করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভাতার পরিমাণ এবং উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়।

তিনি আরও বলেন, সরকারের এ কর্মসূচি চলমান থাকায় ভবিষ্যৎ অর্থবছরগুলোতে পর্যায়ক্রমে বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেফতার হওয়ার পর চোখ খুলছেন না ছাত্রশিবির নেতা জিসান!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেফতার হওয়ার পর চোখ খুলছেন না ছাত্রশিবির নেতা জিসান!

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানোর পর থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান চোখ খুলছেন না বলে দাবি করেছে পুলিশ। এই পরিস্থিতি পর্যালোচনা করে তার প্রকৃত শারীরিক অবস্থা নির্ণয় করতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একটি চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে।

বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন জিসান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার শরীরে কোনো ধরনের জটিলতা পাওয়া যায়নি। তবে তিনি অসুস্থতার ভান করছেন কি না, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে গঠিত বোর্ডে অ্যানেসথেসিয়া, নিউরো মেডিসিন এবং মনোরোগবিদ্যা বিভাগের একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বোর্ডের সদস্যরা জিসানের শারীরিক ও মানসিক অবস্থা বিশ্লেষণ করে তাদের মতামত দেবেন।

ভারপ্রপ্ত পরিচালক আরো বলে, 'এখন পর্যন্ত করা সব পরীক্ষা-নিরীক্ষায় কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি। তিনি যদি সুস্থ থেকেও অসুস্থতার অভিনয় করেন, তবে হাসপাতালে থেকে তাকে ছাড়পত্র দেওয়া হবে। যদি সত্যিই কোনো অসুস্থতা পাওয়া যায়, তবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।'

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে উদ্ধার করার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা ও পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। তবে ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, এমন তথ্য জানার পর থেকে তিনি চোখ বন্ধ করে আছেন এবং কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন না।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী জানিয়েছেন, মামলায় গ্রেফতার হলেও শারীরিক অবস্থার কারণে এখনো জিসানকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। মেডিকেল বোর্ডের প্রতিবেদনের পর তার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

যেমনটি পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে দাউদকান্দির এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হলে জিসান তাকে গর্ভপাতের জন্য চাপ দেন এবং ওষুধ সেবনের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে জিসান ১২ জুন বিয়ের আশ্বাস দেন। কিন্তু বিয়ের আগের রাতেই তিনি আত্মগোপনে চলে যান।

এর আগে ১১ জুন রাতে জিসান নিখোঁজ হওয়ার উল্লেখ করে তার চাচাতো ভাই রাসেল আহম্মেদ দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডির পর জেলা পুলিশের একাধিক দল অনুসন্ধানে নেমে শুক্রবার রাতে লাকসাম এলাকা থেকে তাকে উদ্ধার করে।

জিসানকে উদ্ধার করার খবর পাওয়ার পর ওই রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। মামলায় জিসানসহ চারজনকে আসামি করা হয়েছে। এজাহারে জিসানের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

মামলার অপর তিন আসামি হলেন- সেকান্দর আলী (২৪), গোলাম রাব্বী (২৬) ও সজীব হাসান (২১)। তারা সকলেই দাউদকান্দি উপজেলার বাসিন্দা এবং জিসানের সহযোগী বলে পরিচিত। শনিবার (১৩ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ স্বাক্ষর হতে পারে ইরান-মার্কিন চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


আজ স্বাক্ষর হতে পারে ইরান-মার্কিন চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে আজ রোববার ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এর পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘সবার জন্য উন্মুক্ত’ করে দেওয়া হবে। এর আগে ইরান ভিন্ন সময়সূচির কথা বললেও, তারা ইঙ্গিত দিয়েছে যে, একটি সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। এক্ষেত্রে, যুদ্ধরত পক্ষ ও মধ্যস্থতাকারীরা জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। তেহরান থেকে এএফপি জানায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। আর চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি সবার জন্য খুলে দেওয়া হবে।’ প্রধান মধ্যস্থতাকারীদের অন্যতম পাকিস্তানের নেতাও এর আগে বলেছেন, চুক্তি এখন ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি’। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ চুক্তি ‘চূড়ান্ত’ হতে পারে এবং এটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হবে। তিনি জানান, আগামী সপ্তাহে ‘কারিগরি পর্যায়ের আলোচনা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও বলা হয়েছে, রোববার চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। তবে ইরানের ফার্স বার্তা সংস্থা দেশটির আলোচক দলের ঘনিষ্ঠ একটি ‘অবহিত সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে, তেহরান এখনো চুক্তি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কিংবা কোনো ঘোষণা দেয়নি। ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, একটি চুক্তি আসন্ন। তবে নানা জটিলতায় আলোচনা দীর্ঘায়িত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শনিবার বলেন, চুক্তি স্বাক্ষরের তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং ‘এটি আগামীকাল হবে না’। তবে তিনি যোগ করেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে এটি ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না’। যুদ্ধরত দুই কারণই চুক্তির বিষয়বস্তু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। উভয় পক্ষই দেখাতে চায় যে, যুদ্ধ শেষে তারাই তুলনামূলক শক্তিশালী অবস্থানে রয়েছে। এদিকে মধ্যস্থতাকারী কাতারের একটি প্রতিনিধি দল রোববার তেহরানে পৌঁছেছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। ইরানের আইএসএনএ বার্তা সংস্থা জানায়, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এক উপদেষ্টাকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে পাঠানো হয়েছে। অন্যদিকে তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, সফরের উদ্দেশ্য হলো ‘কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করা’। তেহরান বরাবরই বলে আসছে, তারা হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। প্রণালিটিতে কার্যত অবরোধ আরোপের পর, যা বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, ইরান দাবি করেছে, এ জলপথ দিয়ে যাওয়া জাহাজগুলোকে তাদের সশস্ত্র বাহিনীর অনুমতি নিতে হবে। একই সঙ্গে তদারকি ও টোল আদায়ের জন্য নতুন একটি কর্তৃপক্ষও গঠন করা হয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর নিজস্ব অবরোধ আরোপ করছে। শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরান বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ‘বহুসংখ্যক একমুখী আক্রমণাত্মক ড্রোন’ ছুড়েছে। সেন্টকম আরও জানায়, ‘গত কয়েক ঘণ্টায় মার্কিন বাহিনী এসব ড্রোন ভূপাতিত করেছে’। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেন, আলোচনায় থাকা চুক্তিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ‘হরমুজ প্রণালীর প্রশাসন আর আগের মতো থাকবে না।’ এ জলপথকে তিনি ইরানের ‘প্রধান প্রতিরোধমূলক উপকরণগুলোর একটি’ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বারবার বলেছে, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের সাম্প্রতিক পোস্টেও টোল বা অন্য কোনো ব্যবস্থার বিষয়ে কিছু বলা হয়নি। আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, বিশেষ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত, যা গত বছর যুক্তরাষ্ট্রের হামলার পর ভূগর্ভে চাপা পড়েছে বলে ধারণা করা হয়। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তাদের রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর সন্দেহ, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। আরাঘচি শুক্রবার বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে সমাধানের একমাত্র উপায় হলো ‘ইরানের ভেতরেই সেটিকে পাতলা বা ডাইলিউট করা’। ট্রাম্পের আগে বলেছিলেন, যুদ্ধের উদ্দেশ্যই ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং যুক্তরাষ্ট্র ওই ইউরেনিয়াম সরিয়ে ধ্বংস করবে। শনিবারের পোস্টে তিনি লেখেন, ‘যখন সবকিছু শান্ত হবে, তখন আমরা গিয়ে ওই পারমাণবিক ডাস্ট সংগ্রহ করব... এবং ইরান বা যুক্তরাষ্ট্র, যেখানেই হোক, তা ধ্বংস করে ফেলব।’ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন, বলেছেন ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে যেকোনো চুক্তিতেই সমৃদ্ধ পারমাণবিক উপাদান অপসারণের বিষয়টি থাকবে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার জানান, যুদ্ধ অবসানের প্রস্তাবিত চুক্তিতে লেবাননের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল অভিযান চালিয়ে যাচ্ছে। ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালালে লেবাননও মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়ে। এপ্রিল মাসে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বাস্তবে মানা হয়নি। ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের আলোচনার পর গত সপ্তাহে নতুন একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। রোববার ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ২৯টি গ্রামের বাসিন্দাদের সম্ভাব্য হামলার আগে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে। এ ছাড়া তারা জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া বলে সন্দেহ করা তিনটি ড্রোন রোববার উত্তর ইসরাইলে আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%