ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আজ স্বাক্ষর হতে পারে ইরান-মার্কিন চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী


আজ স্বাক্ষর হতে পারে ইরান-মার্কিন চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে আজ রোববার ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এর পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘সবার জন্য উন্মুক্ত’ করে দেওয়া হবে। এর আগে ইরান ভিন্ন সময়সূচির কথা বললেও, তারা ইঙ্গিত দিয়েছে যে, একটি সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। এক্ষেত্রে, যুদ্ধরত পক্ষ ও মধ্যস্থতাকারীরা জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। তেহরান থেকে এএফপি জানায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। আর চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি সবার জন্য খুলে দেওয়া হবে।’ প্রধান মধ্যস্থতাকারীদের অন্যতম পাকিস্তানের নেতাও এর আগে বলেছেন, চুক্তি এখন ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি’। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ চুক্তি ‘চূড়ান্ত’ হতে পারে এবং এটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হবে। তিনি জানান, আগামী সপ্তাহে ‘কারিগরি পর্যায়ের আলোচনা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও বলা হয়েছে, রোববার চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। তবে ইরানের ফার্স বার্তা সংস্থা দেশটির আলোচক দলের ঘনিষ্ঠ একটি ‘অবহিত সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে, তেহরান এখনো চুক্তি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কিংবা কোনো ঘোষণা দেয়নি। ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, একটি চুক্তি আসন্ন। তবে নানা জটিলতায় আলোচনা দীর্ঘায়িত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শনিবার বলেন, চুক্তি স্বাক্ষরের তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং ‘এটি আগামীকাল হবে না’। তবে তিনি যোগ করেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে এটি ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না’। যুদ্ধরত দুই কারণই চুক্তির বিষয়বস্তু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। উভয় পক্ষই দেখাতে চায় যে, যুদ্ধ শেষে তারাই তুলনামূলক শক্তিশালী অবস্থানে রয়েছে। এদিকে মধ্যস্থতাকারী কাতারের একটি প্রতিনিধি দল রোববার তেহরানে পৌঁছেছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। ইরানের আইএসএনএ বার্তা সংস্থা জানায়, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এক উপদেষ্টাকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে পাঠানো হয়েছে। অন্যদিকে তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, সফরের উদ্দেশ্য হলো ‘কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করা’। তেহরান বরাবরই বলে আসছে, তারা হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। প্রণালিটিতে কার্যত অবরোধ আরোপের পর, যা বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, ইরান দাবি করেছে, এ জলপথ দিয়ে যাওয়া জাহাজগুলোকে তাদের সশস্ত্র বাহিনীর অনুমতি নিতে হবে। একই সঙ্গে তদারকি ও টোল আদায়ের জন্য নতুন একটি কর্তৃপক্ষও গঠন করা হয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর নিজস্ব অবরোধ আরোপ করছে। শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরান বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ‘বহুসংখ্যক একমুখী আক্রমণাত্মক ড্রোন’ ছুড়েছে। সেন্টকম আরও জানায়, ‘গত কয়েক ঘণ্টায় মার্কিন বাহিনী এসব ড্রোন ভূপাতিত করেছে’। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেন, আলোচনায় থাকা চুক্তিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ‘হরমুজ প্রণালীর প্রশাসন আর আগের মতো থাকবে না।’ এ জলপথকে তিনি ইরানের ‘প্রধান প্রতিরোধমূলক উপকরণগুলোর একটি’ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বারবার বলেছে, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের সাম্প্রতিক পোস্টেও টোল বা অন্য কোনো ব্যবস্থার বিষয়ে কিছু বলা হয়নি। আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, বিশেষ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত, যা গত বছর যুক্তরাষ্ট্রের হামলার পর ভূগর্ভে চাপা পড়েছে বলে ধারণা করা হয়। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তাদের রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর সন্দেহ, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। আরাঘচি শুক্রবার বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে সমাধানের একমাত্র উপায় হলো ‘ইরানের ভেতরেই সেটিকে পাতলা বা ডাইলিউট করা’। ট্রাম্পের আগে বলেছিলেন, যুদ্ধের উদ্দেশ্যই ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং যুক্তরাষ্ট্র ওই ইউরেনিয়াম সরিয়ে ধ্বংস করবে। শনিবারের পোস্টে তিনি লেখেন, ‘যখন সবকিছু শান্ত হবে, তখন আমরা গিয়ে ওই পারমাণবিক ডাস্ট সংগ্রহ করব... এবং ইরান বা যুক্তরাষ্ট্র, যেখানেই হোক, তা ধ্বংস করে ফেলব।’ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন, বলেছেন ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে যেকোনো চুক্তিতেই সমৃদ্ধ পারমাণবিক উপাদান অপসারণের বিষয়টি থাকবে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার জানান, যুদ্ধ অবসানের প্রস্তাবিত চুক্তিতে লেবাননের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল অভিযান চালিয়ে যাচ্ছে। ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালালে লেবাননও মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়ে। এপ্রিল মাসে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বাস্তবে মানা হয়নি। ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের আলোচনার পর গত সপ্তাহে নতুন একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। রোববার ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ২৯টি গ্রামের বাসিন্দাদের সম্ভাব্য হামলার আগে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে। এ ছাড়া তারা জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া বলে সন্দেহ করা তিনটি ড্রোন রোববার উত্তর ইসরাইলে আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, সংসদে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, সংসদে উত্তেজনা

ধর্ষণ এবং জোর করে ভ্রূণ নষ্টের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ঘিরে সরকারের সদস্য এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে জাতীয় সংসদে উত্তাপ ছড়িয়ে পড়ে।

আজ রবিবার জাতীয় সংসদে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ এবং শিবির নেতা জিসান মিয়াকে নিয়ে ৩০০ বিধিতে রবিবার দুটি বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়ার বিধান থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীর দুটি বিবৃতি দেওয়া এবং জিসান প্রধানের বিষয়টি বিচারাধীন অবস্থায় সংসদে তুলে ধরার কারণে বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রশ্ন তোলেন। তিনি ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এ সময় সরকারি এবং বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে হইচই করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একপর্যায়ে রুলিং দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সদস্যরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য আশ্বস্ত করেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আজ সংসদ অধিবেশনে পুলিশ সুপার বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার বিষয়ে দাঁড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। ওই বিবৃতি শেষ হওয়ার পর তিনি আরেকটি বিবৃতি দেওয়ার জন্য স্পিকারের অনুমোদন চান। স্পিকার বক্তব্য দেন, ‘যদি আরেকটা এ রকম গ্রেট নিউজ থাকে, তাহলে অফকোর্স অ্যালাউড।’

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, ‘একটা বিষয়ে কিছু দাবি করা হয়েছে, সে জন্য বিবৃতি দিচ্ছি।’ এরপর তিনি জিসান মিয়া প্রধানের গ্রেপ্তারের বিষয় তুলে ধরে বলেন, পাঁচ-ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমের সঙ্গে মোহাম্মদ জিসান মিয়া প্রধানের সঙ্গে পরিচয়ের সূচনা ঘটে এবং তাঁদের মধ্যে মোবাইল ফোনে কথোপকথন শুরু হয় এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়। কুমিল্লা জেলা পুলিশের তথ্যমতে, জিসান মিয়া ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করলে তিনি বুঝতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এক পর্যায়ে জিসান ভুক্তভোগীকে ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দেন এবং এ কাজ না করলে তাঁকে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে ভুক্তভোগী জিসানের দেওয়া ওষুধ খেয়ে গর্ভপাত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরবর্তীতে ভুক্তভোগী জিসানকে বিয়ের জন্য চাপ দেন। এক সময় জিসান ১২ জুন বিয়ে করতে সম্মতি দেন। ১১ জুন রাত সাড়ে ৮টার দিকে বিয়ে না করার অযুহাতে জিসান নিজেই আত্মগোপন করেন।

জিসান প্রধানকে গ্রেপ্তারের এবং মামলার বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, ‘এ বিষয়ে অনেকেই ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করার চেষ্টা করছিল। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার পরে আমরা মনে করি, এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা প্রয়োজন। তাই আমি মহান জাতীয় সংসদের মাধ্যমে এটি প্রকাশ করলাম।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরেই হাত তোলেন বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদTaher। বেনজীর আহমেদকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দুটি বিবৃতি দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন। স্পিকার উত্তর দেন, ৩০০ বিধির বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা যায় না। এ সময় বিরোধী দলীয় সদস্যরা হইচই করতে থাকেন। স্পিকার তখন বিরোধী দলের উপনেতাকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানান।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পিকারের উদ্দেশে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যে সাবজেক্টটি চিহ্নিত করেছেন, আপনার এটি অনুমোদন করা উচিত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর পরবর্তী পর্যায়ে কোনো দলকে লক্ষ্য করে বিতর্কিত বিষয় নিয়ে এভাবে সংসদে মন্তব্য করা বাংলাদেশের পার্লামেন্ট ইতিহাসে মনে হচ্ছে এই প্রথম।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কনডেম করার উদ্দেশ্যে এই বক্তব্য উপস্থাপন করেছেন। আমি জানতে চাচ্ছি, জিসান বর্তমানে কোথায় আছে? কুমিল্লার পুলিশ জিসানের সঙ্গে কারও কথা বলতে দিচ্ছে না, এমনকি সাংবাদিকদের সঙ্গে কথাও বলতে দিতে নিষেধ করছে। যে মেয়েটির সম্পর্কে বলা হয়েছে, তাঁর সঙ্গেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটি সংসদে কেন? কোনো প্লট তৈরি হচ্ছে কি? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হচ্ছে, তারা একটি প্লট তৈরি করার জন্য পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয়ে আলোচনা করছে।’

আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানালেও এ সময় সরকারি এবং বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে কথা বলতে থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রীও দাঁড়িয়ে বক্তব্য দিতে চান। এ পর্যায়ে স্পিকার বলেন, ‘এটা আমাদের দেশের সর্বোচ্চ জায়গা। আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দেব। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব, যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। বক্তৃতা উচিত নয়, দয়া করে বসুন। আমরা দিনের কার্যক্রমে যাচ্ছি।’ পরে দিনের কার্যক্রম অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সম্পর্কে আলোচনা শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএলওতে অন্তর্ভুক্তিমূলক সংস্কারের আহ্বান বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


আইএলওতে অন্তর্ভুক্তিমূলক সংস্কারের আহ্বান বাংলাদেশের

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর প্রতি আরও প্রতিনিধিত্বমূলক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেছেন, তিনি জানিয়েছেন যে, কর্মক্ষেত্রের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছেন।

তিনি নেদারল্যান্ডসের সামাজিক বিষয়ক ও কর্মসংস্থানমন্ত্রী ইয়োহানেস আলেকজান্ডার ভিলব্রিফের আয়োজিত একটি উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের মধ্যাহ্নভোজে অংশ নিয়ে এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি)’র ফাঁকে আয়োজন করা হয় বলে আজ প্রাপ্ত এক বার্তায় জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ জেনেভা কার্যালয়ের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্রাজিল, কানাডা, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা এবং আইএলও’র জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আলোচনায় আরিফুল হক বৈশ্বিক শ্রম শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক করার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আইএলও সংবিধানের সংশোধন সংক্রান্ত ১৯৮৬ সালের ইনস্ট্রুমেন্ট কার্যকর করার প্রতি সমর্থন জানান। তিনি বলেন, "আরও প্রতিনিধিত্বমূলক সংস্থা এর বৈধতা ও কার্যকারিতা বাড়াবে।"

তিনি আরও জানিয়েছেন, আইএলও শ্রম অধিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মন্ত্রীর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, "ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনে কর্মীদের সক্ষম করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে, যাতে তারা বৈশ্বিক অর্থনীতিতে আরও কার্যকরভাবে অংশ নিতে পারে।"

তিনি শ্রম অভিবাসনকে শোভন কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে উল্লেখ করে বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম চলাচলের সুযোগ উন্নয়নে আইএলওকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ নেদারল্যান্ডসের এই উদ্যোগের প্রশংসা করেছে, যেখানে বিভিন্ন অঞ্চল ও উন্নয়ন স্তরের দেশগুলোকে নিয়ে আইএলওর ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজিত হয়।

অনুষ্ঠানে ব্রাজিলের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী লুইজ মারিনহো, দক্ষিণ আফ্রিকার কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী নোমাখোসাজানা মেথ, কানাডার শ্রমমন্ত্রী জন জেরুকেলি, আইএলওর সহকারী মহাপরিচালক লরা থম্পসন এবং ইউরোপ ও মধ্য এশিয়ার আঞ্চলিক পরিচালক পিটার ভ্যান রয় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে : শিক্ষামন্ত্রী

দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসে শতভাগ বেতন-ভাতা প্রদান করে।

রবিবার, জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে দেশের ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। সরকারের পক্ষ থেকে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসে শতভাগ বেতন এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

এপ্রিল মাসে ১ লাখ ৯১ হাজার ২৩১ জন শিক্ষক-কর্মচারীকে যথাক্রমে বেতন-ভাতা প্রদান করা হয়েছে। সরকার মাদ্রাসাসমূহের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প এবং পরিচালন বাজেটের আওতায় কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তির সহায়তায় শিক্ষাদানের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপিত হচ্ছে বলেও তিনি জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার মাদ্রাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে।

মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বরং বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। ইতোমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি বিশেষ কমিটি মাদ্রাসার কারিকুলাম যুগোপযোগী করার লক্ষ্যে কাজ শুরু করেছে।

বিদ্যমান এমপিওভুক্ত ও সরকারি মাদ্রাসাসমূহের কারিকুলাম এবং শিক্ষার গুণগতমান ও শিক্ষা কার্যক্রমের সার্বিক চিত্র বিশ্লেষণ করা হবে এবং আগামীতে মাদ্রাসা সরকারিকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও এহছানুল হক মিলন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই : সংসদে শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই : সংসদে শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অধিবেশনের ষষ্ঠতম দিন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের সহকারী শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জামায়াতের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম জানতে চান, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেই বিতর্কিত সহকারী শিক্ষক সংগীত পদটি সৃষ্টি করা হয়েছে; তার বর্তমান অবস্থা কী?

জবাবে মন্ত্রী লিখিত উত্তরে সংসদকে জানান, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদটি সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে।

মো. নূরুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যমান দুই শিফটের বিদ্যালয়ে পর্যায়ক্রমে এক শিফটে রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার মানসিক চাপ কমাতে আনন্দময় শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%