০৭:০৫ পি.এম
‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে ডিবিএল সিরামিকস এবং ব্রাইট সিরামিকসের তিন দিনের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল চ্যালেঞ্জগুলো অতিক্রম করে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
সম্মেলনে ডিবিএল পরিবারের সকল ডিলার, পরিবেশক এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের বিক্রয় বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সোহেল রানা তালুকদারসহ গ্রুপের পরিচালক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনের সময় সেরা ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে ডিলার ও অংশীদারদের ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া, বর্তমান বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনায় ২ আটক
ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা এবং কারখানা পরিদর্শনসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই তিন দিনের সম্মেলন সফলভাবে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন