০৮:১৭ এম
মস্কো অঞ্চলে, রাশিয়ার রাজধানীতে সাম্প্রতিক সময়ের ‘সবচেয়ে বড় আকারের’ হামলা ইউক্রেনের তরফ থেকে পরিচালিত হয়েছে। এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়াও, হামলায় ৩৯ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
এ বিষয়ে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, এটি এ বছর ইউক্রেনের দ্বারা পরিচালিত ‘সবচেয়ে বড় আকারের’ হামলা ছিল। গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, হামলায় প্রায় ৮২২টি ড্রোন ব্যবহৃত হয়েছে। তার মধ্যে ৬০০টি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
আরও পড়ুন: কুষ্টিয়া সদর হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ৬৭ জন
তিনি বলেন, ‘রাশিয়ার রাজধানী সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলার শিকার হয়েছে। রাশিয়ান সবচেয়ে বড় ই-কর্মাস প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও হামলা চালানো হয়।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে এবং কিয়েভও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা বৃদ্ধি করেছে।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ প্রদেশে রাতভর হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট গভর্নর নিশ্চিত করেছেন। ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদের কর্মকর্তারা জানান, একটি বেসামরিক যাত্রীবাহি বাসে হামলার কারণে এক নারী নিহত হয়েছেন। গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ মতামত দিয়েছেন যে, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
মস্কোর কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দূরে কোলেডিনোতে অবস্থিত ওয়াইল্ডবেরিজের গুদামে হামলার পর তিনজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। ঘটনার পর ধারণ করা ভিডিওতে, ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
আরও পড়ুন: জিহাদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন
ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে, সামরিক সরঞ্জাম লেনদেনের কাজে ওয়াইল্ডবেরিজ ব্যবহার করা হচ্ছিল। তাই, মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার জন্য প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন