ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ফখর জামানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়


ফখর জামানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়

ফখর জামানের ব্যাটে রানের ঝড় দেখা গেল। আরাফাত মিনহাসের বিধ্বংসী ইনিংসও ছিল উল্লেখযোগ্য। দুই ব্যাটসম্যানের দাপটে ৩২৬ রানের কঠিন লক্ষ্য পাকিস্তানের জন্য সহজ হয়ে যায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে পরাজিত করে শিরোপা জিতেছে স্বাগতিক পাকিস্তান। ৯ বল হাতে রেখেই ৩৩১ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করে। দলের হয়ে কামিন্দু মেন্ডিস নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। ১২৮ বলে ১৩১ রানের ইনিংসে তিনি ১২টি চার ও ২টি ছক্কা মারেন। পাভন রত্নায়েকে ৭৭ রান করেন। তৃতীয় উইকেটে তাদের ১৪৬ রানের জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। তবে শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৫ রানেই থামে তাদের ইনিংস।

পাকিস্তানের জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে। ১৪ রানের মধ্যে মাজ সাদাকাত (৫) ও বাবর আজম (০) ফিরে যান। এরপর ফখর জামান ও সাদ বেগের ১৪৯ রানের জুটি স্বাগতিকদের ম্যাচে ফেরায়। ফখর ৯৯ বলে ১২৭ রান করেন। তাঁর ইনিংসে ১১টি চার ও ৬টি ছক্কা ছিল। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। একই সঙ্গে তিনি চার হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন।

আরও পড়ুন: আইয়ারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন, গম্ভীর ঢাল হয়ে দাঁড়ালেন

সাদ বেগের ব্যাট থেকে আসে ৭৪ রান। পরে আরাফাত মিনহাস ৩১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। হাসান নওয়াজ অপরাজিত থাকেন ৩৭ রানে। শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির ছক্কায় পাকিস্তানের জয় নিশ্চিত হয়। ম্যাচসেরা হয়েছেন ফখর জামান।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৩২৫/৮, ৫০ ওভার (কামিন্দু ১৩১, রত্নায়েকে ৭৭)

পাকিস্তান: ৩৩১/৭, ৪৮.৩ ওভার (ফখর ১২৭, মিনহাস ৬১)

আরও পড়ুন: ফাহিম-নাজমুলের নেতৃত্বে এনসিপির নতুন ক্রীড়া উইং আত্মপ্রকাশ

ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ধানক্ষেতের পাশে মিলল নারী-পুরুষের অর্ধগলিত লা-শ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ এম


যশোরে ধানক্ষেতের পাশে মিলল নারী-পুরুষের অর্ধগলিত লা-শ

যশোরের কেশবপুর এলাকায় একটি ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের কাছ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুইজনের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া পুরুষের শরীরে গামছা জড়ানো ছিল এবং নারীর পরনে ছিল ম্যাক্সি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।

অন্য কোথাও হত্যার পর মরদেহ দুটি এখানে ফেলে রাখা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্যুর অপারেটর ও গাইডদের নিবন্ধন ফি কমানোর পরিকল্পনা: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ এম


ট্যুর অপারেটর ও গাইডদের নিবন্ধন ফি কমানোর পরিকল্পনা: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পের টেকসই বিকাশ, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগ, কার্যকর অংশীদারত্ব অত্যন্ত জরুরি। সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে পর্যটন অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন, প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং পর্যটনসেবার মানোন্নয়ন।

শনিবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের মেলা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী। তিনি উল্লেখ করেন, পর্যটনশিল্প এখন শুধু ভ্রমণ ও অবকাশযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার পর্যটন ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও দক্ষ করে তুলতে পারে। পর্যটন গন্তব্যের ব্যবস্থাপনা, পর্যটকদের নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জরুরি সেবা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর ফলে পর্যটকদের অভিজ্ঞতা উন্নত হওয়ার পাশাপাশি এ খাতের স্বচ্ছতা, দক্ষতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতাও বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক অংশীদারদের স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পর্যটন খাতে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে দেশের বিমান চলাচল অবকাঠামোর উন্নয়ন, ডিজিটাল সেবার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিদেশি বিনিয়োগকারী ও পর্যটনশিল্পের অংশীজনদের বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আতিথেয়তা উপভোগ করার আমন্ত্রণ জানান।

মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে একটি সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে। এই মহাপরিকল্পনায় বিভিন্ন শ্রেণি ও বৈশিষ্ট্যের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে এসব পর্যটনকেন্দ্র পর্যায়ক্রমে উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে বেসরকারি বিনিয়োগকারী ও পর্যটনশিল্পের অংশীজনদের জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, পর্যটন খাতের টেকসই উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

ট্যুর অপারেটরদের নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে মন্ত্রী বলেন, নিবন্ধনসংক্রান্ত বিদ্যমান বিধিমালা সংশোধনের বিষয়ে ট্যুর অপারেটরদের উত্থাপিত সুপারিশ ও প্রস্তাবনাগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় ফি কমানোর উদ্যোগ নেওয়া হবে। জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে ট্যুর অপারেটরদের পেশাগত কার্যক্রম সহজতর করা এবং পর্যটনশিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

ট্যুর অপারেটরদের বিদেশ থেকে অর্জিত আয়ের বিপরীতে বিশেষ প্রণোদনা প্রদানের বিষয়ে তিনি বলেন, বিষয়টি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ফোরামে উপস্থাপন করা হবে। এই খাতের বৈদেশিক আয় অর্জনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট নীতিমালা পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরো জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী মাসে এর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আগামী নভেম্বর থেকে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ দেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবং কক্সবাজারকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে নিরাপদ, টেকসই, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে পরিণত করাই সরকারের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা, অংশীদারত্ব এবং অভিন্ন অঙ্গীকারের কোনো বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের পর্যটনশিল্পের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

তিনি দেশের পর্যটনশিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয় ও পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ এম


পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

খুলনার জামায়াতে ইসলামীর লংমার্চে অংশগ্রহণ করে ফেরার সময় সাতক্ষীরার তালা উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লংমার্চ ফেরত জামায়াত-শিবিরের কর্মীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায়।

নিহত আব্দুল খালেক পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক মারা যান। এই সময় জামায়াত-শিবিরের কর্মীদের বহনকারী বাসটি তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।

জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, খুলনায় লংমার্চ শেষে ফেরার পথে মির্জাপুর এলাকায় এক বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লংমার্চ থেকে ফেরার পথে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ এম


লংমার্চ থেকে ফেরার পথে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষে ফেরার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বাজার মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে যখন চালক হঠাৎ সামনে চলে আসা এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গিয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলে ওই পথচারী নিহত হন এবং বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

শনিবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৪৫)। তিনি তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষ করে ঘোনা ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ যাত্রীদের বহনকারী একটি বাস সাতক্ষীরার দিকে ফিরছিল। কুমিরা বাজার মোড়ে পৌঁছানোর পর এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ দৌড়ে বাসের সামনে চলে আসেন। চালক তাকে বাঁচাতে গিয়ে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এ সময় বাসের ধাক্কায় পথচারী আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান এবং বাসের যাত্রীরা আহত হন।

ঘটনার খবর পেয়ে তালা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। বাসের নিচে চাপা পড়া ও ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মো. সম্রাট (২৫), মো. কামাল (৪৫), সাইফুল্লাহ, আবু তাহের ও কামরুল হাসানের নাম জানা গেছে। এছাড়া আরও চারজন আহত যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, "খুলনা থেকে লংমার্চ শেষ করে আমাদের ঘোনা ইউনিয়নের একটি গাড়ি নেতাকর্মীদের নিয়ে ফিরছিল। পথিমধ্যে কুমিরা বাজার মোড়ে পথচারী আব্দুল খালেক হঠাৎ গাড়ির সামনে চলে এলে তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ওই পথচারী নিহত হন। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।"

নিহত আব্দুল খালেকের শ্বশুর কেরামত আলী শোকে বিহ্বল হয়ে বলেন, "আমার জামাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে সবার অজান্তে তিনি রাস্তায় চলে আসেন। তাকে বাঁচাতে গিয়েই এই নির্মম দুর্ঘটনাটি ঘটেছে।"

পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে এবং খাদ থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%