০৬:১১ পি.এম
শুধু প্রশ্নের উত্তর দেয়াই নয়, এবার ব্যবহারকারীর হয়ে বিভিন্ন অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবে ইলন মাস্কের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই এজেন্ট ‘গ্রোক বট’। এটি ইউজারদের জন্য কার্যকরী হয়ে উঠতে পারে। এই এআই বটটি পরীক্ষামূলক (বেটা) সংস্করণে উন্মুক্ত হয়েছে এবং এটি নিজের ভার্চুয়াল কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট ও ইনবক্সে কাজ করতে সক্ষম।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানাচ্ছে, স্পেসএক্সএআই এবং কার্সর যৌথভাবে গ্রোক বটটি চালু করেছে। প্রতিষ্ঠান দুটি একে ‘এআই টিমমেট’ হিসেবে অভিহিত করেছে, যা ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করে এবং প্রয়োজনের সময় আবার ব্যবহারের জন্য অনুমোদনের জন্য ফিরে আসে।
গ্রোক বট কী করতে পারবে? গ্রোক বটের প্রতিটি এআই এজেন্টের জন্য ক্লাউডে আলাদা একটি ভার্চুয়াল কম্পিউটার বরাদ্দ করা হয়। ফলে এটি ব্যবহারকারীর অনুমতি নিয়ে বিভিন্ন ওয়েবসাইট, ই-মেইল, ব্যবসায়িক সফ্টওয়্যার ও অন্যান্য অনলাইন সেবায় প্রবেশ করে কাজ করার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: ইশরাক: নাহিদের উদ্দেশে ‘ঘোড়ার ডিম রাজনীতি করবে এরা, কিছুই পরিবর্তন করতে পারবে না’
আরো পড়ুন। গুগলে চাকরির আবেদন? এআইয়ের ভুলে বাদ পড়তে পারে আপনার সিভি।
প্রতিষ্ঠানটির দাবি, গ্রোক বট গ্রাহকের তথ্য হালনাগাদ করা, ইনভয়েস প্রক্রিয়াকরণ, সফটওয়্যারের ত্রুটি শনাক্তকরণ ও সমাধানে সহায়তা করার মতো একাধিক ধাপের কাজ করতে পারবে। যদি কোনো ধাপে সমস্যা দেখা দেয়, তবে এটি নিজে থেকে বিকল্প উপায় খুঁজে কাজ চালিয়ে যেতে সক্ষম।
ব্যবহারকারীরা চাইলে একসঙ্গে একাধিক গ্রোক বট চালাতে পারবেন। বিক্রয়, পরিচালনা, নিয়োগ, এবং প্রকৌশল—বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা এআই বট ব্যবহারের সুযোগ থাকছে।
প্রয়োজন হলে এসব বট নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করেও কার্যক্রম সম্পন্ন করতে পারে।
আরও পড়ুন: দোকানে চুরির অভিযোগে ধাওয়া, পুলিশের গুলিতে প্রাণ গেল ১ বছরের শিশুর
একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, ব্যবহারকারী কোনো কাজ একবার করে দেখালেই গ্রোক বট সেই প্রক্রিয়া মনে রাখবে এবং ভবিষ্যতে একই ধরনের কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে।
কারা গ্রোক বট ব্যবহার করতে পারবেন? বর্তমানে গ্রোক বট পরীক্ষামূলকভাবে সুপারগ্রক হেভি, কার্সার আল্ট্রা এবং কার্সার টিমস প্রিমিয়ামে উপলব্ধ। গ্রাহকদের জন্য ডেস্কটপ এবং আইওএসে এটি চালু করা হয়েছে। এন্টারপ্রাইজ গ্রাহকেরা অপেক্ষমাণ তালিকায় (ওয়েটলিস্ট) নাম নিবন্ধন করে সেবাটি ব্যবহারের সুযোগ পাবেন।
এটা ছাড়াও উইন্ডোজে এই সেবাটি চালু করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড সংস্করণ শিগগিরই আসবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
চ্যাটবট থেকে এআই এজেন্টের দিকে ঝোঁক। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়া চ্যাটবট নয়, বরং ব্যবহারকারীর হয়ে বাস্তব কাজ করতে সক্ষম এআই এজেন্ট তৈরিতে কাজ করে চলেছে। গ্রোক বট এই ধারণাকে আরও একটি ধাপ এগিয়ে নিয়ে গেছে। কারণ এটি নিজস্ব ভার্চুয়াল কম্পিউটার ব্যবহার করে একাধিক অ্যাপ এবং ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস, আবহাওয়া অফিসের তাপমাত্রা সংক্রান্ত বার্তা
যেহেতু সেবাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই এর নির্ভরযোগ্যতা, নিরাপত্তা এবং ব্যবহারকারীর ব্যক্তিগত অ্যাকাউন্টে এআইকে কতটা নিয়ন্ত্রণ দেওয়া উচিত এসব বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন