০৯:৩৯ পি.এম
ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে ১,১১৯টি হামলা পরিচালিত হয়েছে। এই অভিযানের ফলে ৪২৭ জন হুতি ‘যোদ্ধা’ নিষ্ক্রিয় করা হয়েছে এবং ১৪২টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করার দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা পরিচালিত হয়েছে। হামলার সময় যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, হুতিদের নেতা, সামরিক চলাচল, রসদবহর, বিভিন্ন অবস্থান, হামলার স্থান এবং সরবরাহপথ লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানের বহুমাত্রিক সভ্যতার জনপদ: ইতিহাস, ধর্ম ও জাতিসত্তার বৈচিত্র্য
স্থল অভিযানের পাশাপাশি এসব হামলায় হুতিদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আল-জাওফ প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখলে সরকারি বাহিনীকে সহায়তা করেছে বলে জানা গেছে। অন্যান্য রণাঙ্গনেও লড়াই ও সামরিক চাপ অব্যাহত রয়েছে।
এদিকে, আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তৈজ প্রদেশে সরকারি বাহিনী এবং তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধাদের সঙ্গে হুতিদের সংঘর্ষ চলছে। বিমান হামলা ও গোলন্দাজ বাহিনীর সহায়তায় হুতিদের চলাচল ও রসদবহর লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে।
বেসামরিক মানুষ ও অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা বজায় রেখে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী।
আরও পড়ুন: ইরানের অবরোধে উপসাগরে বিমা খরচ বেড়ে গেল, পরিবহন সক্ষমতা কমছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন