ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রিজভী: হাসিনার কিছু লাশ দরকার, যশোরে স্মরণসভায় বক্তব্য


রিজভী: হাসিনার কিছু লাশ দরকার, যশোরে স্মরণসভায় বক্তব্য

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, "শেখ হাসিনার কিছু লাশের দরকার।" তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে সহিংসতা ও প্রাণহানির পথ বেছে নিয়েছে।

শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হলে) সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শক্তি পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে। তিনি মন্তব্য করেন, পাচারকৃত অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত নেতাকর্মীদের বাড়িঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিতের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের উদ্ধৃতি এসেছে এবং গ্রেপ্তারকৃত ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির ফোনেও এ সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। প্রশাসন ও পুলিশ বিভাগের ভেতরে এখনো তার দোসররা সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার গুম, খুন বা ক্রসফায়ারের পথে না হেঁটে স্থিতিশীলতা, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ’। তিনি জীবনের শুরু থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত রাজনীতি করেছেন এবং অন্য কোনো পেশা বা ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করেননি। আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি যেমন সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তেমনি রাজনৈতিক নেতা হিসেবে নানা কর্মসূচিও বাস্তবায়ন করেছেন।

স্মরণসভায় অন্যান্য বক্তাদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়তের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: জামায়াত-এনসিপিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে: রাশেদ খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুলাদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম হিরণ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


মুলাদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম হিরণ গ্রেপ্তার

বরিশালের মুলাদীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা তরিকুল ইসলাম হিরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিক্রী এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম হিরণ (৪২) মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চরডিক্রী গ্রামের মৃত সুলতান আহমেদ আকনের পুত্র। তাঁর বিরুদ্ধে গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে বিএনপির একটি জনসভার মঞ্চ ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও পূর্ববর্তী মামলার কারণে স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম হিরণকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ নেতার বাড়ির পাশে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


আ.লীগ নেতার বাড়ির পাশে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত পরিবার

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ির পাশে দুর্বৃত্তদের দ্বারা পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে এই ঘটনার ফলে স্থানীয়রা ও ওই আওয়ামী লীগ নেতার পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। সৈকত গুহ পিকলুর স্ত্রী বিপাশা গুহ শুক্রবার (২০ নভেম্বর) সকালে জানিয়েছেন, "আমার স্বামী রাজনৈতিক কারণে বাড়ি ছাড়া।

দেবর মিথ্যে মামলায় জেলজাহতে। বাড়িতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও পরিবারের শিশু সদস্যদের নিয়ে তারা থাকেন।" বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে বাড়ির প্রায় তিনশ' ফুট দূরত্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এতে পরিবারের সদস্যরা, ছোট-বড় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার

বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসব-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে, যা প্রস্তুতি কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে অনুষ্ঠিত হবে। সভাটি আগামীকাল শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উৎসব উদ্‌যাপন কমিটির প্রচার উপ পরিষদের চেয়ারম্যান, জেষ্ঠ সাংবাদিক মকবুল হোসেন এবং প্রচার উপ পরিষদের আহ্বায়ক কমল সেনগুপ্ত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সভায় সকল উপকমিটির চেয়ারম্যান, আহ্বায়ক, সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বিশেষভাবে, প্রতিটি ব্যাচের ব্যাচ কো-অর্ডিনেটর এবং আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদেরও সভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সভায় আসন্ন ১১ যুগপূর্তি উৎসবের চূড়ান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়েও আলোচনা হবে। "শিকড়ের টানে, আবার এক হই’ শ্লোগানে ব্রজমোহন স্কুলের ১১ যুগপূর্তি উৎসবে এরই মধ্যে এক হাজারেরও বেশি সাবেক শিক্ষার্থী তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন বলে জানা গেছে। ঐতিহ্যকে ধারণ করে জমকালো উৎসব আয়োজনের জন্য দফায় দফায় চলছে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় বৃষ্টিতে আগাম তরমুজ চাষীদের ব্যাপক ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


কলাপাড়ায় বৃষ্টিতে আগাম তরমুজ চাষীদের ব্যাপক ক্ষতির শঙ্কা

পটুয়াখালীর কলাপাড়ায়, পায়রাবন্দরসহ উপকূলের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর বৃষ্টিপাত ঘটেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। জনজীবনে এই বৃষ্টির কিছুটা প্রভাব পড়েছে। টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি এবং আকাশ মেঘলা রয়েছে। কিছুটা শীত অনুভূত হচ্ছে। যদিও আমন খেতের তেমন কোন ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পানি জমেনি। অন্যদিকে, আগাম চাষ করা তরমুজ চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। একইভাবে সবজিচাষীদেরও কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামের তরুণ চাষি মোঃ ফেরদৌস তালুকদার এবারের মৌসুমে আগাম তরমুজের আবাদ করছেন। তিনি ২৪ বিঘা জমিতে তরমুজের আবাদ করতে এক লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন। ইতোমধ্যে শ্রমিকের মজুরি, চারা তৈরি এবং চাষাবাদে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। রোপণের কাজ চলছিল, কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। চারায় বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে এবং হাজার হাজার চারা কাদাপানিতে লেপটে গেছে। রোপণ করা খেতের অর্ধেকটা নষ্ট হয়ে গেছে।

ফেরদৌস বলেন, “গত বছর তরমুজের বাজার ভালো না থাকায় বড় অঙ্কের লোকসান হয়েছে। এবার উৎপাদন খরচ বাড়ছে। সারের দাম বেশি, পাশাপাশি শ্রমিকের মজুরিও বেশি। তিন বেলা খাবার দেওয়ার পরও একজন দিনমজুরকে দৈনিক ৭০০ টাকা মজুরি দিতে হয়।” মৌসুমের শুরুতেই বৃষ্টির ধাক্কায় পড়েছেন তিনি। একইভাবে ওই গ্রামের আরও একাধিক তরমুজ চাষীর একই দশা হয়েছে। তারা হতাশ হয়ে পড়েছেন। তবে তারা পলিথিন দিয়ে বৃষ্টির ঝাপটা ঠেকানোর চেষ্টা করছেন। কৃষক কামাল হাওলাদার, বাচ্চু খলিফা, মোঃ কলিফ, তুহিন তালুকদার এবং সিপন মোল্লা একই সমস্যায় পড়েছেন এবং তারা দুশ্চিন্তায় রয়েছেন। তাদের দাবি, এরপর রোদ উঠলে রোপণ করা চারা মরে যাবে, কারণ খেতে পানি জমে গেছে এবং বৃষ্টিও থামছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানান, ধান খেতের কোন ক্ষতি হয়নি। তবে আগাম তরমুজ চাষীদের কিছুটা ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে কলাপাড়ায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আগামী দুই একদিনের মধ্যে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সিপিপির সহকারী পরিচালক আছাদউজ্জামান খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%