ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল, ১২ জনকে ধরলো এসএমপি পুলিশ


সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল, ১২ জনকে ধরলো এসএমপি পুলিশ

সিলেট নগরীতে আজ (শুক্রবার) সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের চেষ্টা চলাকালীন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানাপুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর জেলরোড ও ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তারকৃতদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, সিলেট জকিগঞ্জের হাতিডহর গ্রামের শামসুল ইসলামের পুত্র মো. শাহেক আহমেদ (৩২); একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র সেলিম আহমেদ (৩৭), মৌলভীরচক গ্রামের আবুল কালামের পুত্র মুন্না আহমেদ (২৯); কানাইঘাট থানার মেছা গ্রামের ফরিদ আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের মেজবাহ উদ্দিনের পুত্র তানিম ইকবাল (১৯), একই গ্রামের নুরুল হকের পুত্র সালেহ আহমেদ (১৮); নগরীর দক্ষিণ সুরমা উপজেলার ১০নং রোডের বর হইকান্দি গ্রামের লিমন আহমেদের পুত্র ফাহিম হাসান রবি (১৮), গোপশহর গ্রামের আব্দুল মালিক খানের পুত্র জাকের খান (২৯); সিলেট কানাইঘাটের মহেশপুর গ্রামের নসির আহমেদের পুত্র কিবরিয়া আহমেদ (৩০), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের রেহান উল্লাহর পুত্র জুনায়েদ আহমেদ (৩৮), কানাইঘাটের জয়পুর পূর্ণখলা গ্রামের মৃত মকবুল আলীর পুত্র আলী আহমদ (৪৫) এবং কানাইঘাট থানার বীরদল ছোটফৌদ গ্রামের মৃত মমিন উদ্দিনের পুত্র এন এম নাদিম (২০)।

আরও পড়ুন: পর্যটন কন্টেন্ট তৈরির জন্য সম্মাননা পেলেন ইমন

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, মহানগরীর জেলরোড থেকে ধোপাদিঘীর পার পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করছিল। পরে কোতোয়ালি মডেল থানার ৫টি টিম যৌথ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনার পর গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বড় ব্যানার, ৫টি ফেস্টুন এবং ১৫টি লাল ক্যাপ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হবে তাদের।

আরও পড়ুন: স্মার্টফোন শিক্ষার্থীদের হাতে জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: সাবেক মেয়র সাক্কু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্মার্টফোন শিক্ষার্থীদের হাতে জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: সাবেক মেয়র সাক্কু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


স্মার্টফোন শিক্ষার্থীদের হাতে জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: সাবেক মেয়র সাক্কু

স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের হাতে স্মার্টফোনের অযাচিত ব্যবহার তাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

বর্তমান প্রজন্মের মধ্যে এই ভয়াবহ আসক্তি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, স্মার্টফোন শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগ কমিয়ে দিচ্ছে। এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পেছনে অন্যতম কারণ হলো স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের হাতে হাতে মোবাইল ফোনের ব্যবহার। তিনি আরও উল্লেখ করেন, স্মার্টফোন না কিনে দিলে অল্পবয়সী সন্তানরা অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট খেলার মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বিএনপির প্রবীণ নেতা ও সাবেক কমিশনার হাজী আব্দুস সালাম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক মেয়র সাক্কু অভিভাবকদের প্রতি কঠোর সতর্কবার্তা দেন। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের একটি সীমা নির্ধারণ করে বলেন, শুধুমাত্র পরিবারের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দেড়, দুই হাজার টাকা দামের বাটন ফোন ব্যবহার করতে পারে। এর বাইরে তাদের হাতে কোনভাবেই স্মার্টফোন দেওয়া যাবে না।

অভিভাবকদের আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, স্মার্টফোন ব্যবহারের সময় আসলে, বয়স হলে, তখন আপনার সন্তানকে সামর্থ্য থাকলে দামি ফোন কিনে দিবেন। কিন্তু স্কুল-কলেজে পড়ালেখা অবস্থায় আবেগ দেখিয়ে স্মার্টফোন হাতে তুলে দিয়ে আপনার সন্তানের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।

কিশোর ও তরুণ সমাজকে ডিজিটাল আসক্তি থেকে ফিরিয়ে এনে মাঠে ফেরানোর ওপর জোর দেন এই নগর পিতা। তিনি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ইতিবাচক চর্চাই কেবল যুবসমাজকে মাদক এবং অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারস্য উপসাগরে ট্যাংকারে হামলা, নিহত ১ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


পারস্য উপসাগরে ট্যাংকারে হামলা, নিহত ১ নাবিক

পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক নাবিক নিহত হয়েছেন। এই তথ্যটি গ্রিসভিত্তিক জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ভেলোস ট্যাংকার্স’ (Velos Tankers) একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘এমটি ভেলোস’ নামের ট্যাংকারটি কোনো পণ্য না নিয়ে ফাঁকা অবস্থায় বাহরাইনের দিকে যাওয়ার সময় এই হামলার শিকার হয়।

ভেলোস ট্যাংকার্স গভীর শোক প্রকাশ করে জানায়, বিস্ফোরণের পর প্রথমদিকে ওই নাবিক নিখোঁজ ছিলেন। পরবর্তীতে জাহাজের ভেতরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, কাতারের মাদিনাত আশ শামাল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল (৯২.৬ কিলোমিটার) উত্তরে অজ্ঞাত দুটি প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র) জাহাজটিকে আঘাত হানে। ঘটনার বিষয়ে তদন্ত এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল ৯ নভেম্বর তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল ৯ নভেম্বর তারিখ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা হবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তাদের মতে, বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা জানান, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা ঘটবে। ওই সময় চাঁদের আলো প্রায় থাকবে না, যা সামরিক অভিযান পরিচালনার জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে বলে মনে করছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধ আবার শুরু হবে কি না, সে বিষয়ে ওয়াশিংটন ‘সিদ্ধান্ত নেবে’। তিনি উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করা এবং ভবিষ্যতে যাতে এটি পুনরায় চালু না হয়, তা নিশ্চিত করার জন্য আরও হামলা চালানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি চূড়ান্ত করছে। তবে ওয়াশিংটন থেকে এখনো নতুন কোনো নির্দেশনা পায়নি তারা। মার্কিন এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

এছাড়া, বৃহস্পতিবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে আলাপকালে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া যাবে না।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালানোর ঘাঁটি হিসেবে ইরাকের ভূখণ্ড ব্যবহার না করার বিষয়ে বাগদাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সূত্র: ফক্স নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড্ডার নতুন বাজারে বৈশাখী পরিবহণের বাসে আগুন লাগার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


বাড্ডার নতুন বাজারে বৈশাখী পরিবহণের বাসে আগুন লাগার ঘটনা

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

তবে বাসটিতে কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%