ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

উপকূলের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে: প্রতিমন্ত্রী ড. ফরিদ


উপকূলের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশের উপকূলীয় অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূলতার কারণে এখনো উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে। উপকূলীয় এলাকার সন্তান হিসেবে শিক্ষার্থীদের সংগ্রামের মূল্য আমি জানি।

শনিবার দুপুরে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন: রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নুর আলমের মৃত্যু

এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. ফরিদ আরও বলেন, মেধা, জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনে দক্ষ মানবসম্পদ হিসেবে তোমাদের তৈরি হতে হবে। মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি মাদক, দুর্নীতি, সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখীসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে বাংলাদেশি পরিবারের তিনজনকে হত্যায় জামায়াতের শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


ইতালিতে বাংলাদেশি পরিবারের তিনজনকে হত্যায় জামায়াতের শোক

ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকায় একই পরিবারের তিনজন প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী শোক প্রকাশ করেছে। জামায়াতের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন। তিনি জানান, গত ২৬ জুন স্থানীয় সময় রাতে একটি অ্যাপার্টমেন্টে একই পরিবারের তিনজন প্রবাসী বাংলাদেশি কামাল উদ্দিন বাবুল, তার সহধর্মিণী আরজু বেগম এবং তাদের নিষ্পাপ কন্যা আরোয়া ইসলাম আরিশা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অপর সন্তান আমির হোসেন অয়ন গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, "আমি এই হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত।"

তিনি আরো বলেন, "আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য মহান ররেব নিকট দোয়া করছি।" নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করতে ভোলেননি জামায়াতের সেক্রেটারি। তিনি শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক কামনা করেছেন এবং আহত সন্তান আমির হোসেন অয়নের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।

এদিকে, তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, গত ২১ জুন কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে এক সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের নাম জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা।

গোলাম পরওয়ার বলেন, উভয় দুর্ঘটনায় নিহতের ঘটনায় বাংলাদেশের সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রবাসী হলে সেটি আরো মর্মান্তিক। তিনি এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে তাদের জান্নাতুল ফিরদাউসে দাখিল করার জন্য দোয়া করেছেন। একই সাথে তিনি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তিনি শীর্ষে সরকারের প্রতি জোর দাবি জানান, নিহত বাংলাদেশিদের লাশ সরকারি খরচ ও তত্ত্বাবধানে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এবং উভয় দেশের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে গয়েশ্বর চন্দ্র রায়

মাদক নিয়ন্ত্রণে সৎ সাহস ও সদিচ্ছার প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


মাদক নিয়ন্ত্রণে সৎ সাহস ও সদিচ্ছার প্রয়োজন

 

দেশের বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাদক। কেবল আইন প্রণয়ন করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং আইন কার্যকর করার জন্য প্রয়োজন সৎ সাহস ও রাজনৈতিক সদিচ্ছা, এ কথা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

সংসদে দেওয়া বক্তবে মাদক চোরাচালান প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেন, আগে সবাই ইয়াবা কারবারি ‘বদী’র কথা শুনত। বর্তমানে বদী নেই, কিন্তু সীমান্ত দিয়ে মাদক প্রবাহিত হওয়া বন্ধ হয়নি। তিনি এখানে প্রশ্ন তুলেছেন, ‘এখন ওই অঞ্চলের দায়িত্বটা কে নিয়েছে? বাড়ির আশপাশের লোক স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিনে ওই দিক দিয়ে মাদক প্রবাহিত হওয়া বন্ধ হওয়া উচিত ছিল।’

তিনি জোর দিয়ে বলেছেন, মাদক নিয়ন্ত্রণের জন্য কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়, বরং তা কার্যকর করার জন্য দৃঢ় ইচ্ছাশক্তির প্রয়োজন।

নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার অবস্থা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তার এলাকায় একটি ১০ শয্যার হাসপাতাল থাকলেও সেটি প্রকৃতপক্ষে পরিত্যক্ত হয়ে রয়েছে। সেখানে চিকিৎসক, রোগী বা দারোয়ান কেউ নেই; বরং হাসপাতালটি এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

প্রায় ১৫ লাখ মানুষের বসবাসের এলাকা নিয়ে এমন হাসপাতালের গর্ব করার কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন।

সম্প্রতি সংসদ সদস্যদের জন্য ওয়াশিং মেশিনের দাবির প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার ওয়াশিং মেশিনের দরকার নেই। সংসদ দিলেও আমি নেব না। সংসদ সদস্যদের চেয়ে দেশের সাধারণ মানুষের প্রয়োজন অনেক বেশি। সে কারণে বাজেটকে অর্থবহ করে তোলা জরুরি।’

বক্তব্যের ধারাবাহিকতায় গয়েশ্বর চন্দ্র রায় দেশে ধর্মীয় সম্প্রীতি ও বৈষম্যের প্রশ্নও কঠোরভাবে উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো একক ধর্মের মানুষের জন্য স্বাধীন হয়নি; এটি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের রাষ্ট্র। একটি ঘটনার উদাহরণ দেন যার মধ্যে বলা হয়েছিল, একটি ইসলামিক ব্যাংকে একজন হিন্দু প্রার্থীর চাকরির সুপারিশ করা হলে তাকে জানানো হয়েছিল, অমুসলিম হওয়ার কারণে চাকরি দেওয়া সম্ভব নয়।

বিষয়টির ব্যাখ্যা দাবি করে বলেন, ‘এ ধরনের ঘটনা সত্য হলে তা বৈষম্যমূলক। ব্যাংক তো কোনো মসজিদ বা মাদ্রাসা নয়। ব্যাংকের নামের সঙ্গে ইসলাম থাকলেই সেখানে অন্য ধর্মের মানুষ চাকরি করতে পারবে না, এটা কি বৈষম্য নয়?’ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েেন তিনি।

বাজেট প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় উল্লেখ করেন, বিরোধিতার জন্য বিরোধিতা করা বিরোধী দলের কাজ নয়, বরং সরকারের সঠিক পথ প্রদর্শন করাই তাদের দায়িত্ব। তিনি বলেন, ‘এই বাজেটের মধ্যে দর্শন আছে, রাজনীতি আছে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের ধর্মনিরপেক্ষ অর্থে ‘বাংলাদেশি জাতি’ হিসেবে প্রতিষ্ঠার ধারণা দিয়েছিলেন, যেখানে সকল ধর্মের মানুষের সমান মর্যাদা নিশ্চিত হবে। সকল ধর্মই মানুষকে ন্যায়, সততা ও মানবিকতার শিক্ষা দেয়, ধর্মীয় মূল্যবোধকে রাষ্ট্র পরিচালনার জন্য অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহু ধর্মীয় জাতির সুরক্ষা নিশ্চিত করবেন ব্রিটিশ রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


বহু ধর্মীয় জাতির সুরক্ষা নিশ্চিত করবেন ব্রিটিশ রাজা চার্লস

রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্যের বহু ধর্মীয় জাতির সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন। রাজকীয় দায়িত্বের নতুন সজ্ঞায় তাকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যুক্তরাজ্যে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাকিংহাম প্যালেসের সদ্য প্রকাশিত সংজ্ঞা অনুযায়ী, রাজার আনুষ্ঠানিক কাজ হলো ‘বহু-ধর্মীয়’ রাষ্ট্রে সবার ধর্মবিশ্বাসকে রক্ষা করা। এই ‘সভরেইন গ্রান্ট রিপোর্ট ২০২৫-২৬’-এ রাজপরিবারের আর্থিক অবস্থার বার্ষিক পর্যালোচনা অনুযায়ী, রাজার আনুষ্ঠানিক দায়িত্বের কথা বর্ণনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, রাজা চার্লস চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ প্রশাসক। তিনি বহু-ধর্মীয় রাষ্ট্রের মধ্যে ধর্মবিশ্বাসের পরিসরকে রক্ষা করেন।

খ্রিস্টান হওয়া সত্ত্বেও রাজা বিভিন্ন বিশ্বাসের মানুষের জন্য সমাজে সমান স্থান এবং মুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি নিজের রাজকীয় কাজের মূল ভিত্তি হিসেবে আন্তঃধর্মীয় সংলাপকে এগিয়ে নিচ্ছেন, যার মাধ্যমে রাজা যুক্তরাজ্যের বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বিশেষ অবদান রাখছেন।

রাজা নিয়মিত আব্রাহামীয় ধর্মগুলো নিয়ে আলোচনা করেন এবং ব্রিটেন ও বিশ্বজুড়ে ইহুদি, মুসলিম, শিখ, অর্থোডক্সসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হন।

সূত্র: দ্য টেলিগ্রাফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনে বর্তমান বাজেটকে জনবান্ধব নয় বরং গরিব মারার বাজেট হিসেবে অভিহিত করেছেন। শনিবার তিনি জাতীয় সংসদে এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, এলপিজি গ্যাসের দাম ১,৩৪১ টাকা থেকে বেড়ে ১,৭২৮ টাকা হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৫ ও ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিম, মুরগি, পেঁয়াজসহ প্রতিটি পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ দিশেহারা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মুদির দোকানেও ভ্যাট বসানো হয়েছে, ফলে একজন ভিক্ষুককেও দিনশেষে ভ্যাট দিয়ে সওদা করতে হয়।

বাজেট বাস্তবায়ন ও অর্থনৈতিক শঙ্কা নিয়ে রফিকুল ইসলাম খান বাজেটের জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে দাবি করেন। তিনি উল্লেখ করেন, ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) মাত্র ৪৮.২৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে। অথচ বাকি এক মাসে বিশাল অংকের টাকা খরচ করার পরিকল্পনা করা হয়েছে, যা কেবল লুটপাটের সুযোগ তৈরি করবে। এছাড়া তিনি ৫ লক্ষ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকার বিশাল খেলাপি ঋণের তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন।

আইন-শৃঙ্খলার অবনতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা প্রসঙ্গে রফিকুল ইসলাম টিআইবির রিপোর্ট উদ্ধৃত করে বলেন, গত ১০০ দিনে ৬০৫ জন খুন এবং ১৯৬ জন অপহৃত হয়েছেন। নিহতদের মধ্যে একটি বড় অংশ সরকারি দলের লোক হওয়ায় তিনি প্রশ্ন তোলেন, সরকার যদি নিজের দলের লোকের নিরাপত্তা দিতে না পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি লক্ষ্মীপুরের হত্যাকাণ্ড ও দেশজুড়ে ধর্ষণের ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কথা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%