০৬:৩২ পি.এম
নতুন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া সফরের সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যক্রমের উদ্বোধন করেন।
এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে অবহেলিত এই অঞ্চলে উন্নয়নের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৭টি সেনাবাহিনী ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন
স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানানো হয়েছে, নতুন উপজেলা ও পৌরসভা গঠন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, যা আজকের দিনে পূরণ হলো। তারা প্রত্যাশা করেন যে, এই অঞ্চলের ভৌত অবকাঠামো এবং সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর এই সফর একটি বড় মাইলফলক হয়ে থাকবে।
তারা আরও উল্লেখ করে বলেন, নতুন এই পৌরসভা ও উপজেলা গঠনের ফলে পেকুয়া, চকরিয়া এবং সংলগ্ন অঞ্চলের বিশাল জনগণের নাগরিক সুযোগ-সুবিধা, যেমন উন্নত রাস্তাঘাট, সুয়ারেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা পাওয়া আরও সহজ এবং দ্রুত হবে।
এছাড়াও, এখন আর দূরবর্তী প্রশাসনিক কেন্দ্রে যেতে হবে না। এতে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি আরও বাড়বে বলেও তাদের মত।
আরও পড়ুন: সদরপুরে ডেঙ্গু সচেতনতার জন্য লিফলেট ও মশার কয়েল বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন