১২:৪২ পি.এম
এই হামলাটি বাহরাইনে নোঙর করা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহরের বিরুদ্ধে চালানো হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে, তারা সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের মাধ্যমে এই হামলা করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক সামরিক বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন: সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে বাহরাইনের মার্কিন নৌঘাঁটির প্রধান জ্বালানি সোর্সে বড় ধরনের আগুন লেগে যায়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, হামলায় একটি আকাশ প্রতিরক্ষা রাডার, নৌঘাঁটির প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং রকেট প্রতিরোধী সতর্কীকরণ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে।
এছাড়া মার্কিন নৌবাহিনীর চালকবিহীন যুদ্ধজাহাজ নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি বিশেষ কেন্দ্রও এই হামলার ফলে ধ্বংস হয়েছে, এই দাবি করছে ইরান।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখনো চলমান রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: এনসিপির নতুন কমিটিতে ৩ নেতার পদাবনতি, কারণ অজানা
তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন