ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ফোরলেন সড়কের কাজ শুরুর সময় জানালেন সমাজকল্যাণ মন্ত্রী


ফোরলেন সড়কের কাজ শুরুর সময় জানালেন সমাজকল্যাণ মন্ত্রী

হিলি স্থলবন্দরের ৫০ কোটি টাকার ফোরলেন সড়কের কাজ, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তি বেড়ে গেছে দ্বিগুণ।

তবে এত ভোগান্তি এবং কষ্টের মাঝেও আসছে আশার বাণী, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এ বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেন, ‘হিলি স্থলবন্দরের সড়কটি কারণে দীর্ঘদিনের ভোগান্তি হলেও খুব দ্রুত কাজ শুরু হবে। ইতিমধ্যে ভূমি অধিকরণ এবং ফোরলেন কাজের জন্য টাকা চলে আসছে দিনাজপুর ডিসি অফিসে। আশা করছি খুব দ্রুত ভূমি অধিকরণের মাধ্যমে সড়কে ফোর লেনের কাজ শুরু হবে।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শামসুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন

সরেজমিনে হিলি স্থলবন্দরে গিয়ে দেখা যায়, চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা কার্পেটিং উঠে গেছে বহু আগে। বর্তমানে সড়কটি খানাখন্দে ভর্তি হয়ে আছে, যার ফলে ভোগান্তির যেন শেষ নাই।

এ দিকে, স্থানীয়রা আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

হিলির রিকশাচালক আব্দুল মতিন বলেন, ‘আমার জন্মের পর থেকেই শুনছি রাস্তা হবে হচ্ছে, কখন হবে জানি না। বিগত সরকার ১৭ বছর দায়িত্বে ছিল। মাত্র এক থেকে দেড় কিলোমিটার রাস্তার কাজও তারা শেষ করতে পারেনি। অল্প কিছু কাজ করে ঠিকাদার পালিয়েছে। তাদেরও বলেছিল জমি অধিগ্রহণ হলেই কাজ শুরু হবে, আবারও সে জমি অধিগ্রহণের কথা শুনছি আল্লাহই ভালো জানেন আমি বেঁচে থাকা অবস্থায় এ রাস্তার কাজ হবে কিনা জানি না।’

ট্রাকচালক সেকেন্দার আলীসহ অন্যান্য স্থানীয়রা বলেন, ‘যখন সারা দেশে উন্নয়ন হচ্ছে, তখন যেন হিলির উন্নয়ন থমকে আছে। অথচ হিলি স্থলবন্দর থাকা সত্ত্বেও কোনো উন্নয়ন হয়নি। সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায় এখান থেকে। আবারো শুনছি জমি অধিগ্রহণ হবে রাস্তার কাজ শুরু হবে। আশা নয়, বাস্তবে কাজ দেখতে চাই।’

আরও পড়ুন: সাংবাদিক গ্রেফতারে আদালতের অনুমতির দাবি বিবেচনায় নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

হিলি জিরো পয়েন্ট টেম্পু স্ট্যান্ড থেকে স্থলবন্দরের চারমাথা হয়ে মহিলা কলেজ পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীত করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। আর ভূমি অধিগ্রহণে ব্যয় রাজস্ব সংগৃহীত হয়েছে প্রায় ৬৭ কোটি টাকা। দীর্ঘদিন ধরে কাজ আটকে থাকায় কয়েক লাখ মানুষ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধান এবং কাজ শেষ হলে হিলি স্থলবন্দরের বাণিজ্য আরও গতিশীল হবে বলে স্থানীয়দের আশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলমান তাপপ্রবাহ কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৪৬ এম


চলমান তাপপ্রবাহ কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিস

দেশের তিনটি বিভাগে চলছে মৃদু তাপপ্রবাহ যা বুধবার (৩ জুন) পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (০২ জুন) আবহাওয়া অধিদফতর কর্তৃক প্রদান করা পূর্বাভাসে এই তথ্য উল্লিখিত হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৪ ও ৫ জুন দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়লে তাপমাত্রা কমে আসতে পারে। এ বিষয়টি সোমবার (১ জুন) পরবর্তী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে প্রতিষ্ঠিত করা হয়েছে।

পূর্বাভাসের অন্যতম অংশে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহটি বুধবার ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। এর পর ৪ ও ৫ জুন সারাদেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পেলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ ভাগ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪ জুন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ ভাগ এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী ৫ জুন থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ ভাগ এলাকায় এবং রাজশাহী, খুলনা বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে সারাদেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়ার কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানানো হয়েছে। উক্ত সময়ে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসি ক্যামেরার নজরদারিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র, থাকছে ইন্টারনেট সংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৪৮ এম


সিসি ক্যামেরার নজরদারিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র, থাকছে ইন্টারনেট সংযোগ

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে থানা থেকে যেসব ব্যক্তি প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাঁদের তথ্যগুলো পাঠাতে বলা হয়েছে।

সোমবার (০২ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলেন যে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসি টিভির ডিজিটাল ভিডিয়ো রেকর্ডার এবং নেটওয়ার্ক ভিডিয়ো রেকর্ডারের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। এছাড়া ট্রেজারি বা থানায় প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো জরুরি ভিত্তিতে প্রয়োজন। তাই নিন্মেবর্ণিত তথ্যগুলো আগামী ৮ জুনের মধ্যে [email protected] মেইলে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ) সম্পর্কিত তথ্য। যেসব শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি, থানায় থেকে প্রশ্নপত্র গ্রহণ করবেন, তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও পাঠাতে হবে। সূত্র বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলের প্রথম অনুশীলনে যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ এম


বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলের প্রথম অনুশীলনে যা ঘটলো

বিশ্বকাপের আগে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার (১ জুন) প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে আর্জেন্টিনা। ২৬ সদস্যের দলে থাকা খেলোয়াড়দের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের জন্য যুক্ত হওয়া কয়েকজন ফুটবলারও এই অনুশীলনে অংশ নেন। তারা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের শহর কানসাস সিটিতে অনুশীলনে অংশগ্রহণ করেছেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর আর্জেন্টিনা দলের সদস্যরা কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে পৌঁছায়। এই সেন্টার সাধারণত এমএলএসের ক্লাব স্পোর্টিং কানসাস সিটি ব্যবহার করে থাকে।

গরম আবহাওয়ার মধ্যেও জাতীয় দলের খেলোয়াড়রা প্রথমে জিমে গিয়ে এবং পরে মাঠে হালকা অনুশীলন করেন। এটি ছিল পুরো দলের নিয়ে প্রথম সেশন। বিশেষ করে যে খেলোয়াড়রা চোট থেকে সেরে উঠছেন, তারা নতুন করে কোনো ঝুঁকি নিতে চাননা, যাতে শেষ মুহূর্তে দলে পরিবর্তনের প্রয়োজন না পড়ে।

গণনা করা যায় যে গত রোববারেই (৩১ মে) ২৬ সদস্যের মূল দল অনুশীলন ক্যাম্পে যোগ দেয়, তবে কোচ স্কালোনি জানেন যে প্রীতি ম্যাচগুলোতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পাওয়া যাবে না।

এ সময় সবচেয়ে সাম্প্রতিক চোটের শিকার হয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। তিনি বোকা জুনিয়র্সের হয়ে ইউনিভার্সিদাদ ক্যাতোলিকার বিপক্ষে ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। আর্জেন্টিনার লক্ষ্য, চোটের কারণে যেন বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তাকে প্রস্তুত করা যায়।

এদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ইউরোপা লিগ ফাইনালের আগে বাম হাতের একটি আঙুলে আঘাত পেয়েছিলেন। পরীক্ষার সময় জানা যায় তার আঙুলে চিড় রয়েছে। তিনি কানসাসে পৌঁছেছেন আঙুলে ব্যান্ডেজ নিয়েই।

অন্যদিকে, নিকো পাজ এখনও বাম হাঁটুর সমস্যায় ভুগছেন যা তার হেল্লাস ভেরোনার বিপক্ষে ম্যাচে পাওয়া আঘাতের ফল। ক্রিস্টিয়ান রোমেরো ধীরে ধীরে পুনর্বাসনের শেষ ধাপে কাছাকাছি পৌঁছেছেন।

একইভাবে, হুলিয়ান আলভারেজ এপ্রিলের শেষ দিকে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে গোড়ালির চোটে আক্রান্ত হন। তবে তার পূর্ণ সুস্থতা আশা করা হচ্ছে বিশ্বকাপ শুরুর আগে।

এছাড়া চোটের তালিকায় আরও আছে নিকোলাস গঞ্জালেস, গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা।

এই কারণেই কোচিং স্টাফ বিকল্প হিসেবে কয়েকজন ফুটবলারের প্রস্তুতি রেখেছে। তাদের মধ্যে রয়েছেন সান্তিয়াগো বেলত্রান, অগাস্টিন গিয়াই, নিকোলাস কাপালদো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, মাতিয়াস সুলে, ম্যাক্সিমো পেরোন এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া।

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার বেস ক্যাম্প কানসাস সিটিতেই থাকবে। তারা সেখানে বিভিন্ন শহরে ম্যাচ খেলতে যাতায়াত করবে। তবে তার আগে দুটি প্রীতি ম্যাচ রয়েছে।

শনিবার (৬ জুন) দলটি টেক্সাসে যাবে, যেখানে রোববার (৭ জুন) তারা হন্ডুরাসের বিপক্ষে কলেজ স্টেশনে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। এর পর মঙ্গলবার (৯ জুন) তারা আলাবামায় যাবে, যেখানে ১০ জুন অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সে ম্যাচের পর দলটি আবার কানসাস ফিরে আসবে এবং সেখানেই বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রস্তুতি নেবে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, ম্যাচটি হবে ১৭ জুন কানসাস সিটিতে।

এরপর ২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২৮ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলে পুনরায় কানসাসে ফিরে আসার পরিকল্পনা রয়েছে।

দলটির লক্ষ্য হলো অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারলে সেই পর্যায় পর্যন্ত কানসাস সিটিকেই নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ এম


আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় যা মামলায় সাক্ষ্যগ্রহণ আজ থেকে শুরু হচ্ছে। এই মামলায় সাক্ষ্য দিতে আদালতে এসেছেন রামিসার বাবা হান্নান মোল্লা।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষ্য দেয়ার জন্য আদালতে এসেছেন রামিসার বাবা এবং পাশাপাশি আরও পাঁচজনের সাক্ষ্য নেয়ার প্রস্তুতি রয়েছে।

জ্বরের পর বুকে ব্যথা অনুভব করায় গত সোমবার (১ জুন) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন রামিসার বাবা হান্নান মোল্লা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালটিতে তাকে পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিক এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান ওইদিন হান্নান মোল্লার খোঁজ নিতে হাসপাতালে যান।

এদিকে সকাল পৌনে ৯টায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। তাদের আদালতে তোলা হয়েছে।

এর আগে সোমবার আদালত দুই আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই দিন বিকেলে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা।

এক পর্যায়ে আসামির ঘরের সামনে শিশুটির একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন দেখতে পান সোহেল রানার শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা বাথরুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে পড়ে রয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেফতার আসামি সোহেল রানা ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় সে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%