প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে বাংলার সমৃদ্ধ লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার জন্য এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া বিশেষ আয়োজন করেছে। ‘সঙস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’ নামক এই অনুষ্ঠানটি শুক্রবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এবারের আয়োজনটি মরমি কবি, গীতিকার ও দার্শনিক দেওয়ান হাছন রাজা চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে। আয়োজকদের মতে, সংগীত, গল্পকথন এবং সৃজনশীল উপস্থাপনার মাধ্যমের সাহায্যে হাছন রাজার জীবনদর্শন, আত্মঅন্বেষণ ও মরমি ভাবধারাকে সমসাময়িক দর্শকদের সামনে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানের সংগীত পরিচালক এবং কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। তার সংগীতায়োজনে হাছন রাজার জনপ্রিয় গানগুলো নতুন বাদ্যযন্ত্রের আবহে পরিবেশিত হয়েছে। সন্ধ্যার পুরো সময়জুড়ে পরিবেশিত সংগীতগুলোতে উঠে এসেছে ‘মনের মানুষ’, আত্মচেতনা, ভালোবাসা এবং বৈরাগ্যের মতো চিরন্তন বিষয়গুলো।
অনুষ্ঠানটির উদ্বোধনী বক্তব্য দেন রুমানা চৌধুরী। তিনি উল্লেখ করেন যে, সংস্কৃতিকে সংরক্ষণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তা নতুনভাবে উপস্থাপন করাও জরুরি। এ ধরনের আয়োজন সেই প্রচেষ্টারই একটি অংশ।
তিনি এই সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার জন্য অঞ্জন চৌধুরীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটিতে মালিক মোহাম্মদ সাঈদও বক্তব্য দেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশের সমৃদ্ধ লোকসংগীতের বিষয়ে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়োজনটির কমিউনিকেশন পার্টনার ছিল সান কমিউনিকেশনস লিমিটেড।
বিশ্ব সংগীত দিবসের জন্য আয়োজিত ‘সঙস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’ অনুষ্ঠানটি আগামী ২১ জুন রাত সাড়ে ৮ টায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে। আয়োজকদের মতে, বাংলার সংগীত, দর্শন ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত, প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় করে তুলে ধরা এই উদ্যোগের মূল লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন