ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মাধবপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত জুলুছ অনুষ্ঠিত


মাধবপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত জুলুছ অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দাওয়াতে ইসলামি বাংলাদেশ, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত জুলুছ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টায় মাধবপুর উপজেলা চত্বরে সম্মানিত আশেকে রাসূলগণ জমায়েত হন। পরে বিকেল সাড়ে ৩টায় জুলুছটি শুরু হয়, যা মাধবপুর বাজার ও ঢাকা-সিলেট মহাসড়কের সুসান সিএনজি পাম্প এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। জুলুছের অংশগ্রহণকারীরা প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর রওজা মোবারকের নকশা সম্বলিত সবুজ পতাকা হাতে নিয়ে নাত, দরুদ ও সালাতু সালাম পাঠ করেন। পাশাপাশি, প্রিয় নবী (দ.)-এর শানে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটান। জুলুছ শেষে উপজেলা চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দরুদ, সালাতু সালাম ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে দাওয়াতে ইসলামি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার দায়িত্বশীল মোহাম্মদ হুমায়ুন আত্বারী, মোহাম্মদ শেখ ইয়াসিন রেজা ও মোহাম্মদ মহসিন আত্বারী উপস্থিত ছিলেন। এছাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম. এখলাছুর রহমান সিরাজী, মাধবপুর উপজেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, পৌর আহলে সুন্নাতের সভাপতি শফিক উদ্দিন খান, সাধারণ সম্পাদক ছুট্টো পাঠান, পৌর আহলে সুন্নাত নেতা কাজী জয়নাল, মাধবপুর উপজেলা ছাত্রসেনার সভাপতি খন্দকার জহিরুল ইসলাম জহির, অর্থ সম্পাদক নাফিজ আহমেদ, আহলে সুন্নাত যুব ফোরাম মাধবপুর উপজেলার আহ্বায়ক ইব্রাহিম হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক করিম বক্স মনির, সদস্য ও সাংবাদিক নাজির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত জুলুছে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আশেকে রাসূল অংশগ্রহণ করেন। পুরো আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

ঢাকা, ২১ আগস্ট ২০২৬ : একটি পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ।

ট্রাভিস হেডের সঙ্গে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করবেন সাড়ে তিন বছর পরে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরা রেনশ। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ভারতের বিপক্ষে টেস্ট খেলেন তিনি। ২০১৬ সালে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় রেনশের। ১৪ টেস্টের ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৬৪৫ রান করেছেন তিনি।

একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া তিন পেসার ও এক স্পিনার নিয়ে। গুঞ্জন ছিল একাদশ থেকে বাদ পড়তে পারেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। তিনি ডারউইনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ১ উইকেট শিকার করেন। তবে টেস্টের শেষদিকে স্পিনাররা সুবিধা পেতে পারে, এজন্যই লায়নকে একাদশে রেখেছে অস্ট্রেলিয়া।

বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে মুকাবিলা করছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। প্রথম টেস্টে কোনো উইকেট নিতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন গ্রিন। তার ১০৪ রানের সুবাদে ইনিংস হার থেকে রক্ষা পায় অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ব্যাট-বল হাতে সুবিধা করতে না পারলেও ওয়েবস্টারকে নিয়েই একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে। প্রথম টেস্ট ৯ উইকেটে হেরে গেছে তারা। দ্বিতীয় ও শেষ টেস্ট আগামীকাল থেকে ম্যাকাইয়ে শুরু হচ্ছে।

অস্ট্রেলিয়া একাদশ : ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন ডগ্রন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাদ্দাফি স্টেডিয়ামের ডিমেরিট পয়েন্ট বাতিল করল আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


গাদ্দাফি স্টেডিয়ামের ডিমেরিট পয়েন্ট বাতিল করল আইসিসি

ঢাকা, ২১ আগস্ট ২০২৬ : চলতি বছরের জুন মাসে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যে একটি ওয়ানডে ম্যাচে ভেন্যুর বিরুদ্ধে দেওয়া ডিমেরিট পয়েন্ট তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

উল্লেখযোগ্যভাবে, তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিচের জন্য ‘অসন্তোষজনক’ রায় দিয়ে আইসিসি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল। তবে এখন এই আরোপিত ডিমেরিট পয়েন্টটি প্রত্যাহার করে নিয়েছে আইসিসির আপিল প্যানেল।

এখন, ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ১৫৭ রানে অলআউট হয়। এরপর পাকিস্তান ৪১ দশমিক ৫ ওভারে ৬ উইকেটে ১৬১ রান তুলে ম্যাচ জিতে নেয়। এই লো-স্কোরিং ম্যাচে স্পিনাররা বাড়তি সুবিধা পাওয়ায় গাদ্দাফির উইকেট নিয়ে যথেষ্ট সমালোচনা জড়িয়েছে।

আইসিসি জানিয়েছে যে, ম্যাচের ফুটেজ, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং সংশ্লিষ্ট দলগুলোর জমা দেওয়া আনুষ্ঠানিক মতামত পর্যালোচনার পরে আপিল প্যানেল শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

প্যানেলের মতে, ম্যাচ রেফারি আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার নির্দেশিকা অনুসরণ করলেও, তারা উল্লেখ করেছেন যে ‘পিচটিতে অতিরিক্ত অসমতা বা স্পিন ছিল না।’ এই কারণে তাদের সিদ্ধান্ত হয়েছে যে ডিমেরিট পয়েন্টটি প্রত্যাহার করা হবে।

এদিকে, টরন্টোর কিং সিটির মেপল লিফ ক্রিকেট গ্রাউন্ডের বিপক্ষে তিনটি ডিমেরিট পয়েন্ট বহাল রাখা হয়েছে। পূর্বের একটি ম্যাচ ১৬ জুন কানাডা ও নেদারল্যান্ডসের মধ্যকার পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর উইকেট নিয়ে ম্যাচ রেফারির দেওয়া ‘অনুপযুক্ত’ রায় এখনও বহাল রয়েছে।

একই সিরিজে, একই মাঠে ৮ জুন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচের উইকেটের জন্য আরোপিত একটি ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন চারজন মন্ত্রী হিসেবে শপথ নিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


নতুন চারজন মন্ত্রী হিসেবে শপথ নিলেন

 

নতুন ৪ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় নতুনভাবে যুক্ত হয়েছেন আরও চারজন সদস্য। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পর নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির। দেশে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি রাষ্ট্রপতির আদেশক্রমে পরিচালনা করেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। মুখে শপথ গ্রহণের পর শপথ বইয়ে স্বাক্ষর করেন মির্জা ফখরুল এবং স্পিকার তা সত্যায়িত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে একই সময়ে একই স্থানে দুই ইসলামী দলের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


নাসিরনগরে একই সময়ে একই স্থানে দুই ইসলামী দলের কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসন্ন ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বুধবার, একই সময়ে একই স্থানে দুটি ইসলামি দলের কর্মসূচির কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টার এবং প্রচারণা থেকে জানা গেছে।

ফেসবুকে প্রচারিত একটি পোস্টারের মাধ্যমে উল্লেখ করা হয়েছে যে, নাসিরনগর ওলামা ত্বলাবা ঐক্য পরিষদের উদ্যোগে আগামী ২৬ আগস্ট বুধবার সকাল ১০টায় নাসিরনগর আশুতোষ খেলার মাঠে একটি ইসলামি প্রোগ্রামের আয়োজন করছে।

অন্যদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচির আওতায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ১২ রবিউল আউয়াল একই দিনে ও একই সময়ে নাসিরনগর আশুতোষ খেলার মাঠে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে প্রচারিত হয়েছে।

একই দিন, একই সময় ও একই স্থানে দুই পক্ষের কর্মসূচি হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবার উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে এই ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন।

নাসিরনগরবাসীর দাবি, সংশ্লিষ্ট এই দুটি পক্ষ এবং প্রশাসনের উচিত বিষয়টি দ্রুত সমন্বয় করে সমাধান করা, যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে।

স্থানীয়দের মতামত, নাসিরনগর উপজেলায় একই সময়ে একই স্থানে দুইটি ইসলামি দলের এমন কর্মসূচি নিয়ে আগে কখনো এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের জানা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%