বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৯:২৬ পি.এম
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এক প্রজ্ঞাপনে তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার কথা জানানো হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী এই নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে হামদ-নাত পরিবেশন, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্যকর্ম এবং অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ হাসনাত জাহান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান এবং ত্রিশাল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাহিত্য পরিচালক কবি আক্তারুজ্জামান শাহ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. ফজলুল্লাহ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা উল্লেখ করেন, কাজী নজরুল ইসলাম শুধুমাত্র বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন সাম্য, মানবতা, প্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও দর্শন আজও সমাজকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা দেয়।
অনুষ্ঠানের একপর্যায়ে হামদ-নাত পরিবেশন করা হয়। এতে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ। পরে জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এটি উল্লেখযোগ্য যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সঙ্গে ত্রিশালের রয়েছে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক। শৈশবের স্মৃতিবিজড়িত এ জনপদে কবির স্মৃতি সংরক্ষণ ও তাঁর সাহিত্য-চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর, ২৭ আগস্ট, ২০২৬ : জেলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে তথ্যের সত্যতা নিশ্চিতকরণ ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিস ও পিআইডি এই সেমিনারের আয়োজন করে। যশোর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এতে সহযোগিতা করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
তিনি বলেন, সঠিক সংবাদ পরিবেশনে ফ্যাক্ট-চেকিংয়ের কোনো বিকল্প নেই। তিনি ফ্যাক্ট-চেকিং ছাড়া কোনো সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান এবং গুজব প্রতিরোধে প্রতিরোধমূলক পদক্ষেপের ওপর গুরুত্ব দেন।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম।
সেমিনারে যশোর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল শুকতারা সংঘের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে নজরুল স্মরণসন্ধ্যা ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন শুকতারা সংঘের সাবেক সভাপতি ইবনে খালিদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, শুকতারা সংঘের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আদিলুজ্জামান, সাবেক নাট্য সম্পাদক আব্দুল বারী খোকন এবং সাহিত্য সম্পাদক মাহবুব মাষ্টার। সংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন অবিনাশ চন্দ্র দাম ও ওস্তাদ আলোক কুমার পাল। বক্তারা কবি নজরুলের ৫০ তম প্রয়াণ দিবসে কোভিদ আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এছাড়াও বক্তারা আগামী দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের জন্য জোর দাবি জানান। আলোচনা সভার পর নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যার কারণে বন্ধ হয়ে গেছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। বুধবারের এই আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেখানে রাতারাতি বিশাল একটি হ্রদ সৃষ্টি হয়েছে।
চীন সতর্কবার্তা দিয়েছে যে, জমে যাওয়া পানির চাপে বাঁধ ভেঙে গেলে নতুন করে ঢল নামতে পারে। বৃহস্পতিবার চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে এই তথ্য প্রকাশিত হয়েছে।
বেইজিংয়ের জারি করা সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, হিমালয়ের বরফগলা পানি দুই নদীর মিলিত স্থলে প্রবাহ গতিরুদ্ধ হওয়ায় আগামী তিন দিনে নতুন তৈরি হওয়া হ্রদে ৩০ লাখ ঘনমিটার পানি জমা হতে পারে। এই বিপুল জলরাশির চাপে পাথর-মাটির বাধা ভেঙে প্রাণঘাতী জলস্রোত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ছোছেন খোলা ও পুরুপে সাংপোর উৎপত্তি তিব্বতে। নেপালে প্রবেশের ঠিক আগে এই দুটি নদী মিলিত হয়। এরপর তাদের মিলিত প্রবাহ ভোটেকোশী নদীর মাধ্যমে নেপালে প্রবেশ করে। ভোটেকোশী হলো ত্রিশূলী নদীর প্রধান উপনদী।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম
র প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তৈরি হওয়া ওই হ্রদে বর্তমানে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমা হয়েছে বলে চীনের পানিসম্পদ উন্নয়ন দপ্তর কাঠমাণ্ডুকে জানিয়েছে।
পাহাড়ি ঢাল বেয়ে বিপুল পরিমাণ জলরাশি আছড়ে পড়লে নেপালের তরাই অঞ্চলের পাশাপাশি বিহার ও পূর্ব উত্তর প্রদেশেও তার প্রভাব পড়ার আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীদের একাংশ।
প্রসঙ্গত, ভূবিজ্ঞানীদের একাংশ প্রাথমিক পর্যবেক্ষণের পর জানিয়েছেন, বুধবার সকালে তুষারধসের কারণে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ হয়েছিল লেহন্দে নদীর গতিপথ। জমে যাওয়া জলের চাপে হঠাৎ করে সেই স্তূপ ভেঙে যায়, ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
কাঠমাণ্ডু বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক রিজন ভক্ত কায়স্থ জানিয়েছেন, লেহন্দে নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে জমা পানি পাথর সরিয়ে ভোটেকোশীতে পড়তে বিপর্যয় ঘটায়। পাশাপাশি, হিমালয়ের বরফ গলে তৈরি হওয়া কোনো ছোট হ্রদ বা জলাশয়ের পাড় ভেঙে হঠাৎ প্রচুর পানি নেমে এসেছিল বলে আশঙ্কা করা হচ্ছে। এই সময়েই ভূমিধসের কারণে নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদটি সৃষ্টি হয়।
বুধবারের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। প্রায় ৩০০ ভারতীয়সহ নিখোঁজ প্রায় ৭০০ জন। অন্যদিকে, তিব্বতেও ২শর বেশি মৃত্যুর খবর জানিয়েছে চীন সরকার। তিব্বতে আটকে পড়েছেন প্রায় ২০০ ভারতীয় তীর্থযাত্রী ও পর্যটক। তিব্বতে নিখোঁজ অন্তত ৫৫৮ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ