প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ।
যুবকের মরদেহটি শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে। সোমবার (১ জুন) সকালে চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাটের দক্ষিণ পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য জানিয়েছেন, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে তথ্য জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পরে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে ৪ থেকে ৫ দিন আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এসআই জানিয়েছেন, অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন