১১:৪২ এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক যুবককে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সজীব সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড়ের জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে গিয়েছিলেন। সেই সময় অজ্ঞাত ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং পরে পালিয়ে যায়।
এ ঘটনার পর সজীবের পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিরাইয়ে প্রেমের জেরে দুই গ্রামের সংঘর্ষে আ-হ-ত ৪০, ফেসবুক লাইভে মেয়েটির বিস্ফোরক বক্তব্য
ঘটনার খবর পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, "ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্ব শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন