ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সারা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা: শুষ্ক থাকবে, কিছু স্থানে বৃষ্টি হতে পারে


সারা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা: শুষ্ক থাকবে, কিছু স্থানে বৃষ্টি হতে পারে

আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার (২২ নভেম্বর) আবহাওয়া অফিস এ বিষয়ে পূর্বাভাস প্রদান করেছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত প্রদত্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় শিশুদের লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


খুলনায় শিশুদের লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা, ২২ নভেম্বর, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মন্তব্য করেছেন যে, আধুনিক সমাজব্যবস্থায় বাবা-মায়ের পক্ষে শিশুকে পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ কমে এসেছে।

বর্তমান যান্ত্রিক যুগে শিশুদের মনোবিকাশের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা আমরা খুবই কম করে থাকি। এর ফলে শিশুদের অধিকাংশ সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হচ্ছে। তবে শিশুদের মনোবিকাশের স্বার্থে তাদের এই গণ্ডি থেকে বের করে আনতে হবে।

আজ রোববার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডের নগর স্বাস্থ্য ভবনে ‘শিশু বিকাশে প্রারম্ভিক যত্ন এবং সন্তান লালন-পালন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা প্রদান করছিলেন।

ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ এই কর্মশালার আয়োজন করেছে।

প্রশাসক আরও উল্লেখ করেন, খেলাধুলা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খেলাধুলার পাশাপাশি বেড়ে ওঠার সময়টাতে শিশুর প্রতি অধিক যত্ন নেওয়া প্রয়োজন।

বিশেষ করে নিম্নআয়ের পরিবারের বসতি এলাকায় বেড়ে ওঠা শিশুদের প্রতি যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা বেশি।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মহানগরী এলাকায় শিশু বিকাশের এই কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর খুলনা ও বরিশাল বিভাগীয় নিউট্রিশন অফিসার ডা. শাহনাজ বেগম, টেকনিক্যাল মনিটরিং অফিসার মো: আবু সাইদ এবং টেকনিক্যাল মনিটরিং অফিসার মো. জসিম উদ্দিন।

সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও ইপিআই কর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি যানবাহন অধিদপ্তরের নতুন পরিবহন কমিশনার সাখাওয়াত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


সরকারি যানবাহন অধিদপ্তরের নতুন পরিবহন কমিশনার সাখাওয়াত হোসেন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেনকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার পদে বদলির মাধ্যমে প্রেষণে পদায়ন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট দপ্তরের জন্য ন্যস্তকৃত মন্ত্রণালয় হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম উল্লেখ করা হয়েছে।

প্রেসিডেন্টের আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

এ আদেশের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থায় সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থায় সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে পরিবর্তন

রাজশাহীর গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ের মাধ্যমে সেচ ব্যবস্থার পরিবর্তন ঘটছে। এর ফলে কৃষকরা প্রতারণা এবং ডিপটিউল ড্রাইভারদের হয়রানির শিকার হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনাকে আধুনিক, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব করতে সৌরবিদ্যুৎ-নেট মিটারিং ভিত্তিক সেচব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাহী পরিচালক (গ্রেড-২) মোঃ জাহাঙ্গীর আলম খান দায়িত্ব গ্রহণের পর থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। তিনি প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা সমাধান, প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করছেন।

জনবল সংকট মোকাবিলায় নির্বাহী পরিচালক কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করছেন। বিএমডিএর ভারপ্রাপ্ত সচিব এস এম দেলোয়ার হোসেনের তথ্য অনুযায়ী, ৬৫০ জন জনবল রাজস্ব খাতে স্থানান্তর এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর উদ্যোগ অব্যাহত রয়েছে। এর লক্ষ্য হলো মাঠপর্যায়ে সেচযন্ত্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কৃষকসেবা আরও কার্যকর করা।

অন্যদিকে, বিএমডিএর সেচযন্ত্রগুলো সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনা এবং নেট মিটারিংয়ের আওতায় আনার বিষয়টি নির্বাহী পরিচালক কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পর সৌরায়ন কমিটি গঠন, নীতিমালা প্রণয়ন, কারিগরি পর্যালোচনা ও বাস্তবায়ন পরিকল্পনার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে বিএমডিএর ১৭ হাজার ৮৮টি সেচযন্ত্রের মধ্যে ৬৯২টি সৌরবিদ্যুতের আওতায় এসেছে; ২৫৩টি সেচযন্ত্রে নেট মিটারিং সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

নেট মিটারিং ব্যবস্থায় সৌরবিদ্যুৎ দিয়ে প্রথমে সেচের চাহিদা পূরণ করা হবে; অতিরিক্ত বিদ্যুৎ দ্বিমুখী মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। বিএমডিএর তথ্য অনুযায়ী, পরিকল্পিতভাবে ১৫ হাজার ৭৫৭টি সেচযন্ত্রে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় চার লাখ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাসের সম্ভাবনা রয়েছে। নতুন ভাষা শিখুন।

সৌরবিদ্যুৎভিত্তিক সেচে কৃষক দিনের আলোতেই প্রয়োজনমতো পানি দিতে পারবেন। এতে রাতের আধারে সেচের ভোগান্তি, শ্রমিকসংকট এবং বিদ্যুতের ওপর নির্ভরতা কমার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সেচযন্ত্রের সচলতা, বিদ্যুৎ উৎপাদন-ব্যবহার এবং গ্রিডে সরবরাহ পর্যবেক্ষণে কেন্দ্রীয় লাইভ মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগ রয়েছে। নির্বাহী পরিচালকের নেতৃত্বে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের এ সমন্বিত কার্যক্রম বাস্তবায়িত হলে বিএমডিএর সেবার মান বাড়ার পাশাপাশি টেকসই কৃষি, নবায়নযোগ্য জ্বালানি ও জাতীয় জ্বালানি নিরাপত্তায় নতুন অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে।

মোঃ জাহাঙ্গীর আলম খান বিএমডিএ’র সেচ শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে বন্ধ হয়ে যাওয়া প্রায় এক হাজার ১০০টি সেচযন্ত্র পুনরায় সচল করেন। মাঠপর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা তিনি দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে সমাধান করতেন। তাঁর দক্ষ নির্দেশনা ও তদারকিতে সে সময়ে বিএমডিএ’র সেচযন্ত্রগুলোর পরিচালন কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়, যার ফলে কৃষকগণ সর্বোচ্চ সুবিধা লাভ করেন। এছাড়া, তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি দক্ষ, গতিশীল ও কৃষকবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলেছিলেন। মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা, সমস্যা চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক সমাধানে তিনি অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও পারদর্শী ছিলেন।

নির্বাহী পরিচালক (গ্রেড-২) মোঃ জাহাঙ্গীর আলম খান বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে সৌরবিদ্যুৎভিত্তিক সেচ অবকাঠামোর ফলে সেচের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যাবে উদ্বৃত্ত বিদ্যুৎ, বছরে সাশ্রয় হবে বিপুল অর্থ, কমবে কার্বন নিঃসরণ। এতে একদিকে কৃষকের খরচ কমে আসবে এবং অন্যদিকে রাতের হয়রানি কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%