প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২২ নভেম্বর, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মন্তব্য করেছেন যে, আধুনিক সমাজব্যবস্থায় বাবা-মায়ের পক্ষে শিশুকে পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ কমে এসেছে।
বর্তমান যান্ত্রিক যুগে শিশুদের মনোবিকাশের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা আমরা খুবই কম করে থাকি। এর ফলে শিশুদের অধিকাংশ সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হচ্ছে। তবে শিশুদের মনোবিকাশের স্বার্থে তাদের এই গণ্ডি থেকে বের করে আনতে হবে।
আজ রোববার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডের নগর স্বাস্থ্য ভবনে ‘শিশু বিকাশে প্রারম্ভিক যত্ন এবং সন্তান লালন-পালন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা প্রদান করছিলেন।
ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ এই কর্মশালার আয়োজন করেছে।
প্রশাসক আরও উল্লেখ করেন, খেলাধুলা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খেলাধুলার পাশাপাশি বেড়ে ওঠার সময়টাতে শিশুর প্রতি অধিক যত্ন নেওয়া প্রয়োজন।
বিশেষ করে নিম্নআয়ের পরিবারের বসতি এলাকায় বেড়ে ওঠা শিশুদের প্রতি যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা বেশি।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মহানগরী এলাকায় শিশু বিকাশের এই কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর খুলনা ও বরিশাল বিভাগীয় নিউট্রিশন অফিসার ডা. শাহনাজ বেগম, টেকনিক্যাল মনিটরিং অফিসার মো: আবু সাইদ এবং টেকনিক্যাল মনিটরিং অফিসার মো. জসিম উদ্দিন।
সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও ইপিআই কর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন