০৫:৩২ পি.এম
দুর্যোগ মোকাবিলাকে অগ্রাধিকারের ভিত্তিতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল, জেলা এনজিও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেন মিরাজ এবং সাধারণ সম্পাদক মাসুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে হানি ট্র্যাপ চক্রের তিন নারীসহ একাধিক আসামি কারাগারে,ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা
সভায় বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, দুর্যোগের পূর্বে সাইক্লোন সেল্টার, বিশুদ্ধ খাবার পানি, নিরাপত্তা, বিদ্যুৎ এর বিকল্প ব্যবস্থা সহ প্রয়োজনীয় সবকিছু প্রস্তত রাখতে হবে। এছাড়াও তিনি দুর্যোগকালে এনজিওদের দুর্ভোগে থাকা মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন