প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় এই বিষয়টি তদন্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি, অতিরিক্ত বিল সংক্রান্ত যেকোনো অভিযোগ নিয়ে গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা অথবা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২৯ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে, জুন ২০২৬ মাসে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে, যা অন্যান্য মাসের তুলনায় অধিক। গ্রাহকদের হয়রানি কমাতে বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
এখন অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে গ্রাহকদের বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের নির্ধারিত হটলাইনগুলোতে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবার হটলাইন নম্বর ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পবিবোর ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে গ্রাহকরা প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন