০৯:২৮ পি.এম
কক্সবাজারের ঈদগাঁও গরুর বাজারে চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় আরো একজনকে আটক করা হয়েছে। আটক যুবকের নাম ছৈয়দ হোছন (৩২)। তাকে ৮ জুন গভীর রাতে ইউনিয়নের উত্তর মাইজ পাড়া থেকে গ্রেফতার করা হয়। ছৈয়দ এলাকার মোক্তার আহমদের পুত্র। এ সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই আজিমুল গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। গ্রেপ্তার যুবক হলেন ঈদগাঁও থানায় দায়েরকৃত মামলা নম্বর- ৩ এর এজাহারভূক্ত ৪ নম্বর আসামী। এই মামলার মোট আসামীর সংখ্যা ৬ জন। মামলাটির এজাহার ৭ জুন দাখিল করা হয়। যার ধারা ৩৭৯, ৪১১/৩৪। মামলার বাদী হলেন খালেদ হোছাইন (৪২), যিনি চকরিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি গরুর বাজার (জাগির পাড়া) এলাকায় অবস্থান করছেন। একই এলাকার এনামুল হকের নির্মানাধীন ভবনে ২ জুন গভীর রাতে চুরির ঘটনা ঘটে। ৬ জুন বিকেলে প্রথমে আটককৃত দু'জনের স্বীকারোক্তির ভিত্তিতে বাঙারী মালামালের দোকান থেকে চোরাই মালগুলো উদ্ধার করে পুলিশ। তাদের প্রকাশ করা তথ্য অনুযায়ী, ছৈয়দকে গ্রেপ্তার করা হয়। প্রথমে আটককৃতরা হলেন ঈদগাঁও চান্দের ঘোনার মোঃ জাহেদুল ইসলাম সিফাত (১৯) এবং ইসলামাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকার মোঃ আরাফাত (২৪)। অভিযানে বাঙারী দোকানদার মোঃ ফারুক (৪৫) কেও আটক করা হয়। ফারুকের বাড়ি চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকায়। বর্তমানে তিনি গরুর বাজার (জাগির পাড়া) এলাকায় অবস্থান করছেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, চুরির ঘটনায় দায়েরকৃত মামলাটিতে প্রথমে তিন'জন এবং পরে একজনকে আটক করা হয়েছে। বাকি দু'জন এখনো পলাতক রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে। তিনি আরো বলেন, গরুর বাজার এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, মাদক ও ইয়াবা ব্যবসা বন্ধ করা এবং বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন