ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে ৩ জন আহত


সিদ্ধিরগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে ৩ জন আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে সিফাত (২১) নামের এক যুবকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি ক্যানেলপাড় এলাকায় হুসাইনিয়া মাদ্রাসার সামনে এই হামলার ঘটনা ঘটে।

‎আহতদের তালিকায় রয়েছেন—মো. সিফাত (২১), মো. রাজু (২৬) এবং এ্যানি আক্তার (৩০)। প্রথমে সিফাতকে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুই আহত, রাজু ও এ্যানি আক্তার, নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার অভিযোগ

‎প্রত্যক্ষদর্শীদের মতে, সিফাতের মায়ের পিঠার দোকানের সামনে মাদক কারবারি শফিকুল ইসলামের সঙ্গে অন্য একটি গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়ে সিফাতসহ কয়েকজন আহত হন। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

‎প্রত্যক্ষদর্শীদের দাবি, এর প্রায় ৩০ মিনিট পর মাদক কারবারি শফিকুল ইসলাম তার বড় বোন জান্নাতুল ফেরদৌস পারী, বোনজামাই সোহেলসহ ৫-৬ জনকে নিয়ে আবার ঘটনাস্থলে ফিরে আসেন। তারা সিফাত, রাজু ও এ্যানিকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাদের ছুরিকাঘাত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। এ সময় হামলাকারীদের কয়েকজনকে স্থানীয়রা গণপিটুনি দেন বলে জানা গেছে।

‎খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ওয়ালীউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ওয়ালীউল্লাহ জানিয়েছেন, এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন আসামী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, রহস্যের জট খুললেন বোন-দুলাভাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৪ এম


মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, রহস্যের জট খুললেন বোন-দুলাভাই

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই তরুণের মাঝে মোটরসাইকেলে অচেতন অবস্থায় বসে থাকা তরুণীকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জট খুলতে শুরু করেছে।

পারিবারিক ঝগড়ার কারণে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়া ওই তরুণী পরে মদ্যপ হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, এমনটাই জানিয়েছেন তার বোন ও দুলাভাই। মোটরসাইকেলচালক আলম, যিনি তাকে বাসায় পৌঁছে দিতে গিয়ে বর্তমানে পারিবারিক ঝামেলায় পড়েছেন, এ বিষয়টি উল্লেখ করেছেন তরুণীর বোন।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ২৬ বছর বয়সী ওই তরুণী। তিনি জানান, বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন। এ বিষয়ে দুদিন পর সরাসরি দেখা করে বিস্তারিত জানাবেন বলে ফোনে কথা শেষ করেন তিনি।

পরে তার বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা হয়। জানা গেছে, তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তরুণীর বোন ও দুলাভাই জানান, বুধবার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর অভিমান করে টঙ্গীর বাসা থেকে বেরিয়ে যান ওই তরুণী। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মোটরসাইকেল চালাতে দেখা যাওয়া যুবকের বাড়ি রাজেন্দ্রপুরে। তার নামের শেষাংশ ‘আলম’। তিনি বিবাহিত।

তরুণীর দুলাভাই বলেন, ‘শিমু’ (ছদ্মনাম) আগে কখনো মদ্যপান করেননি। সেদিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। বিষয়টি দেখে তিনি রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। এরপর উত্তরার কোনো একটি বারে গিয়ে মদ্যপান করে থাকতে পারেন। পরে অসুস্থ হয়ে পড়লে ওই তরুণেরা তাকে বাসায় পৌঁছে দিতে বের হন। আলম ওই তরুণীর স্বামী কি না জানতে চাইলে তার দুলাভাই বলেন, ‘বিয়ে করবে বলে শুনেছি।’

জানা গেছে, ওই তরুণীর এর আগে দুটি বিয়ে হয়েছিল। তার বোন বলেন, ওর কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। তাই আমার কাছে এনে রেখেছি। সেদিন রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ওর দুলাভাই আমার গায়ে হাত তুলেছিল। এটা ও মানতে পারেনি।

তিনি বলেন, পরে বারে অসুস্থ হয়ে পড়ার পর আলম ও তার এক বন্ধু তরুণীকে টঙ্গীতে তার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই অবস্থায় তারা টঙ্গীতে না গিয়ে মিরপুরের দিকে চলে যান। সেখানে এক বান্ধবীর বাসায় তাকে রেখে বোনকে ফোন করেন। আলম এখন পারিবারিকভাবে ঝামেলায় আছে। তার সংসার ও মেয়ে রয়েছে। আমার বোনকে পৌঁছে দিতে গিয়ে সে বিপদে পড়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করেন। তিনি জানান, উমরার সফর শেষে বগুড়া ফেরার পথে গাড়ি থেকে দৃশ্যটি দেখেন এবং ছবি তোলেন।

পোস্টে তিনি লেখেন, ‘এটা কি লাশ নিয়ে যাচ্ছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ থাকলে বিষয়টি দ্রুত অ্যাকশন নেন। ৩টা ১৫ থেকে ২০ মিনিটের দিকে আমি টঙ্গী পর্যন্ত সর্বশেষ দেখেছি। রাত তিনটা। উত্তরার আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেল ফলো করলাম। একজন যুবক ড্রাইভ করছেন। মাঝখানে একজন তরুণী। তাঁর পা খালি ছিল এবং নিচের দিকে ঝুলছিল।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর এটি নিয়ে আমরা তদন্ত করেছি। আমরা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পেয়েছি মটরসাইকেলটি আমাদের থানা এরিয়া ক্রস করে গাজীপুর গাছা থানার দিকে গিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস্ এন্ড ট্রান্সপোর্ট) এস এম শফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আমাদের টিমকে বলা হয়েছে এটি দেখতে। যেহেতু মোটরসাইকেলের নম্বর প্লেট আছে তাহলে আমাদের খুঁজতে সমস্যা হবে না। আশা করছি খুব দ্রুতই আমরা রহস্য উদঘাটন করতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটকীয়তার ম্যাচে ৯০ মিনিটের পর দুই গোল দিয়ে হার এড়াল পিএসজি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ এম


নাটকীয়তার ম্যাচে ৯০ মিনিটের পর দুই গোল দিয়ে হার এড়াল পিএসজি

খেলার শেষ মুহূর্তের উত্তেজনা একে বলা হয়! ৯০ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকে হারের আশঙ্কায় ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু যোগ করা সময়ে ঘটে যাওয়া অবিশ্বাস্য দুই গোল যেন পুরো ম্যাচের চিত্রই পাল্টে দিল।

 

শেষ বাঁশির আগে অধিনায়ক মার্কিনিয়োসের হেডে লিলেকে ২-২ ব্যবধানে রুখে দেয় বর্তমান ফরাসি ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

লিলের মাঠ স্তাদ পিয়ের-মোরায়তে ম্যাচের শুরু থেকেই লড়াইটি বেশ জমে উঠেছিল। শুরুতেই আশরাফ হাকিমির একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসলে প্যারিসিয়ানদের লিড নেওয়া সম্ভব হয়নি। বরং ২৪ মিনিটে অলিভিয়ের জিরুর চোখধাঁধানো রিভার্স পাস থেকে জোরালো শটে লিলেকে এগিয়ে দেন আইসল্যান্ডের মিডফিল্ডার হাকোন হারাল্ডসন।

 

দ্বিতীয় অর্ধে পিএসজির হয়ে খভিচা কাভারেস্খেইয়া ও নবাগত মিকা গটস মাঠে নামলেও তাদের কার্যকরী ভূমিকা ছিল না। ৮৪ মিনিটে নটিংহ্যাম ফরেস্ট থেকে ধার নেওয়া দিলাইনে বাকওয়ার দুর্দান্ত কার্লিং শটে ২-০ ব্যবধানে এগিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা।

তবে লুইস এনরিকের শিষ্যরা হার মানতে নারাজ! ৯০ মিনিট শেষের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিতিনিয়ার দৃষ্টিনন্দন এক দূরপাল্লার শট প্রাণ ফেরায় পিএসজি শিবিরে। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে এই পর্তুগিজের ক্রস থেকে গোল বারের উঁচুতে লাফিয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান অধিনায়ক মার্কিনিয়োস।

 

লিলের গ্যালারি স্তব্ধ হয়ে যায়, অন্যদিকে পিএসজি উল্লাসে মেতে ওঠে।

নতুন কোচ দাভিদ আনচেলত্তির অধীনে শেষ মুহূর্তের এই গোল লিলের জন্য নিঃসন্দেহে এক চরম নির্মম অভিজ্ঞতা। ব্রাজিল জাতীয় দলের সঙ্গে মার্কিনিয়োসের কাজ করার অভিজ্ঞতা থাকা এই ইতালিয়ান কোচের জয় উদযাপনের জন্য গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বাবা ও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে স্বস্তির হাসি নিয়ে পিএসজি দলপতি মার্কিনিয়োস বলেন, ‘পিএসজির বিপক্ষে ম্যাচ কখনোই শেষ বাঁশি বাজার আগে শেষ হয় না। আমাদের মূল ইতিবাচক দিক হলো আমাদের মানসিকতা, পিছিয়ে পড়েও ফিরে আসার এই ক্ষমতা সামনের দীর্ঘ মৌসুমের জন্য ভালো বার্তা দিচ্ছে।

 

চলতি লিগ ওয়ানে এখনও জয়ের মুখ না দেখলেও এটি পিএসজির টানা দ্বিতীয় ম্যাচ যেখানে তারা দুই গোলে পিছিয়ে থেকে রোমাঞ্চকর প্রত্যাবর্তন ঘটালো। এর আগের ম্যাচে রেনের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসের জোড়া গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল তারা।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার মিশনের আগে দলের এই লড়াকু মনোভাব কোচ লুইস এনরিকেকে বেশ স্বস্তি দিচ্ছে। তিনি জানান, ‘মৌসুমের এই শুরুতেই আমরা ১০০ শতাংশ ফর্মে পৌঁছে গেলে তা বরং ঝুঁকিপূর্ণ হতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সংস্থায় চীনা হ্যাকিং, হামলার পরিধি নিয়ে নতুন তথ্য দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৮ এম


মার্কিন সংস্থায় চীনা হ্যাকিং, হামলার পরিধি নিয়ে নতুন তথ্য দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বেশ কিছু সরকারি সংস্থা চীনা হ্যাকারদের দ্বারা হ্যাক হওয়ার বিষয়টি মার্কিন বিচার বিভাগ পূর্বে যে বক্তব্য দিয়েছিল, সেটি সংশোধন করেছে। নতুনভাবে প্রকাশিত বিবৃতিতে তারা উল্লেখ করেছে যে, সরকারি সংস্থাগুলো প্রকৃতপক্ষে হ্যাকারদের আক্রমণের শিকার বা ক্ষতিগ্রস্ত হয়নি, বরং তারা হ্যাকারদের ‘লক্ষ্যবস্তু’ (টার্গেট) হিসেবে ছিল।

 

শুক্রবার (২৮ আগস্ট) মার্কিন বিচার বিভাগ এক

জানায়, তাদের পূর্বের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যের ভুল উপস্থাপন ছিল। আসলে চীনা রাষ্ট্র-পৃষ্ঠপোষক হ্যাকিং গোষ্ঠী ‘কিউটিএফওয়াই’-এর লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন সিনেট, ফেডারেল রিজার্ভ, নাসা এবং জ্বালানি বিভাগের মতো বেশ কিছু স্পর্শকাতর প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। তবে সব সংস্থা হ্যাকিংয়ের শিকার হয়নি; হাতে গোনা কয়েকটি সংস্থায় তারা অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল। উদাহরণস্বরূপ, নাসার সিস্টেমে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে কারণ সেখানে প্যাচ আপডেট ছিল।

 

এই সংশোধনের ফলে মার্কিন প্রতিষ্ঠানে চীনা সাইবার-গুপ্তচরবৃত্তির মাধ্যমে ক্ষতির যে বিশাল পরিধি আগে ধারণা করা হচ্ছিল, তা অনেকটাই হ্রাস পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৮ এম


বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের কারণে বড় ভাইয়ের মারাত্মক ঘুষির আঘাতে আবু তাহের মিয়া (৬১) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মিয়া ওই এলাকার মৃত রোসমত আলী ও মৃত চানমুন নেছার সন্তান।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার জমি নিয়ে বড় ভাই বজলু মিয়ার সঙ্গে আবু তাহের মিয়ার মধ্যে দীর্ঘ সময় ধরে কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে বজলু মিয়া তার ছোট ভাই আবু তাহের মিয়াকে ঘুষি মারেন। এই আঘাতে আবু তাহের মিয়া মাথা ঘুরিয়ে পড়ে যান এবং বমি করতে থাকেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু তাহের মিয়াকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর পেয়ে কসবা-আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদসহ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%