১০:৩৯ পি.এম
বাংলাদেশের ভক্তরা পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানকে ঢাকায় দেখার সুযোগ পাচ্ছেন। জনপ্রিয় এই অভিনেতা আগামী ৬ নভেম্বর চার দিনের সফরে বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। তিনি ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এবং ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্প্রতি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ ধারাবাহিকে হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন বিলাল। সিরিয়ালটি বাংলাদেশের দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সেই জনপ্রিয়তার প্রেক্ষাপটে এবার সরাসরি ঢাকায় আসছেন এই পাকিস্তানি তারকা।
রাজধানীর গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে ৪ থেকে ৮ নভেম্বর পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ ও ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: গুটি কয়েক ব্যক্তির কারণে মাদ্রাসার শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়াচ্ছে: শিশির মনির
এই আয়োজনে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, জীবনধারা, বিয়ের সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের খাবার প্রদর্শিত হবে।
যদিও আয়োজনটি ৪ নভেম্বর শুরু হচ্ছে, তবে বিলাল আব্বাস খান ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ফলে নির্ধারিত সময়ে আয়োজনে অংশগ্রহণকারী দর্শকেরা তাদের প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
বিলালের বাংলাদেশ সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের দর্শকদের মধ্যে তার এই সফর নিয়ে বাড়তি আগ্রহ সৃষ্টি হয়েছে।
এখন ভক্তরা অপেক্ষা করছেন, কবে ঢাকায় এসে তাদের প্রিয় অভিনেতার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন বিলাল আব্বাস খান।
আরও পড়ুন: আইজিপি আলী হোসেন ফকিরের উদ্বোধনে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন