১২:১৯ পি.এম
চট্টগ্রামের মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করার অভিযোগে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এই ঘটনা সোমবার (২৭ জুলাই) নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী গণমাধ্যমকে জানান, মানবিক বিভাগের ওই পরীক্ষার্থী প্রশ্নপত্র বিতরণের কিছুক্ষণ পর গোপনে মোবাইল ফোনে ছবি তোলেন। এরপর তিনি স্মার্টফোনে থাকা এক এআই অ্যাপ্লিকেশনে প্রশ্নের ছবি আপলোড করে উত্তর সংগ্রহ করে খাতায় লিখতে শুরু করেন। এ সময় দায়িত্বে থাকা পরিদর্শকরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।
আরও পড়ুন: মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার স্কয়ার ফুটের দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে
তিনি আরও বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসাথে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), জীববিজ্ঞান (প্রথম পত্র), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (প্রথম পত্র) এবং খাদ্য ও পুষ্টি (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই ঘটনার আগে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা কয়েক দফা বিঘ্নিত হয়। গত ৮ জুলাই প্রথম দফায় পরীক্ষা স্থগিত করা হয়। এরপর বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে গত ১৬ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়।
এখন সোমবার থেকে পুনরায় এই বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো শুরু হয়েছে।
আরও পড়ুন: সিলেটে রাবার বাগান থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন