০৪:৫৫ পি.এম
বলিউডের অভিনেত্রী রাকুল প্রীত সিং এবং অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির দাম্পত্ত জীবন নিয়ে জোর আলোচনা নতুন করে শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট ঘিরে নেটদুনিয়ায় বিভিন্ন প্রশ্ন উঠেছে।
জনপ্রিয় ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এ দেখা গেছে, জ্যাকি ভাগনানির নামে একটি ভেরিফায়েড প্রোফাইল রয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন—তাহলে কি নতুন সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী?
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক নেটিজেন ‘বাম্বল’-এ জ্যাকি ভাগনানির নামে থাকা একটি প্রোফাইলের স্ক্রিনশট সামাজিক মাধ্যম রেডিটে শেয়ার করেন। মুহূর্তের মধ্যেই এটি ভাইরাল হয়ে যায়। এর ফলে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, রাকুল প্রীত ও জ্যাকির সম্পর্কের মধ্যে কি কোনো ভাঙন ধরেছে, নাকি এটি একটি ভুয়া অ্যাকাউন্ট?
আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার আগামীকাল ঢাকায় আসছেন
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, প্রোফাইলটিতে জ্যাকি ভাগনানির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মতো ব্লু-টিক রয়েছে। সেখানে পেশা হিসেবে ‘চলচ্চিত্র প্রযোজক’ উল্লেখ করা হয়েছে এবং লোকেশন হিসেবে মুম্বাই দেওয়া রয়েছে।
তবে বিষয়টি নিয়ে বিভিন্ন জল্পনার মাঝে সূত্রে নতুন তথ্য উঠে এসেছে। জ্যাকির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এটি তার আসল প্রোফাইল নয়। কেউ তাঁর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলেছে।
সূত্রটি উপরন্তু দাবি করেছে, জ্যাকি কোনো ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন না। বরং রাকুল প্রীতের সঙ্গে তার দাম্পত্য জীবন সুখে কাটছে। সুতরাং ভাইরাল হওয়া প্রোফাইলটিকে সম্পূর্ণ ভুয়া বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের গোয়ায় পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। বিয়ের পর থেকে তারা বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি হিসেবে পরিচিত।
আরও পড়ুন: ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদের পূর্ণ প্যানেলের জয়
এছাড়াও, বলিউড তারকাদের নাম ও ছবি ব্যবহার করে ডেটিং অ্যাপে ভুয়া প্রোফাইল তৈরির ঘটনা নতুন নয়। এর আগেও হৃত্বিক রোশন, আদিত্য রায় কাপুরসহ একাধিক তারকার নামে এমন ভুয়া অ্যাকাউন্টের খবর এসেছে।
তবে ভাইরাল হওয়া এই ঘটনার ব্যাপারে এখনও পর্যন্ত জ্যাকি ভাগনানি বা রাকুল প্রীত সিং আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন