১১:৫০ এম
কক্সবাজার সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ব্যতিক্রমী দৃশ্যের সৃষ্টি করলেন। বিমানবন্দরে অবতরণের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী চালকের আসনে বসে হিলটপ সার্কিট হাউসের দিকে রওনা হন। তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।
সফরকালে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এসেছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আরও পড়ুন: টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে অর্থ আদায়ের চেষ্টা, আটক ৪
এ সময় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহাজাহান চৌধুরী এবং দলের নেতাকর্মী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী একটি ব্যতিক্রমী উপস্থিতি তৈরি করলেন যা বিমানবন্দর ও আশপাশে উপস্থিত কর্মকর্তাদের, কর্মচারীদের এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
হিলটপ সার্কিট হাউসে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে আয়োজিত পথসভায় তিনি বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
পরে, বেলা সোয়া ১১টায় তিনি সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১২টায় সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’-এর উদ্বোধন এবং পার্ক পরিদর্শন করবেন।
দুপুর সোয়া ১২টায়, পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের জন্য দুর্গাপূজায় জরুরি রিচার্জ নির্দেশনা
দুপুর দেড়টায়, সেখান থেকে রওনা হয়ে দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে, দুপুর পৌনে ৩টায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। জোহরের নামাজ আদায়ের পর বিকেল ৩টায় পেকুয়ার সাঈদ ম্যানশনে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে, মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে ৩টায়, পেকুয়া থেকে রওনা হয়ে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
জনসভা শেষে, বিকেল পৌনে ৫টায় কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন। একই দিন রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে, রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বেনাপোলে মুরগিভর্তি ভ্যানে উদ্ধার হলো পিস্তল, ম্যাগাজিন ও গুলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন