ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সাদ্দাম-ইনানকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের


সাদ্দাম-ইনানকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন এই কল রেকর্ডটি দাখিল করে। প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৩ জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে সরাসরি ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার জন্য নির্দেশ দেন তত্কালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কল রেকর্ডটি উপস্থাপন করা হয়েছে।

ট্রাইব্যুনালে উপস্থাপিত কল রেকর্ড অনুযায়ী, ১৩ জুলাই ওবায়দুল কাদের ফোনে তৎকালীন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে জানতে চান। সাদ্দাম জানান, প্রায় তিন হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

এই সময় ওবায়দুল কাদের বলেন, 'মারো না কেন? মারো না কেন ওদের?' জবাবে সাদ্দাম পুলিশি অবস্থানের কথা উল্লেখ করলে কাদের আবার বলেন, 'তা মারতেছ না কেন? নিজ থেকে হালকা হয়ে যাবে তো।'

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ওবায়দুল কাদের ছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান আসামি।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মামলার সাত আসামিই বর্তমানে পলাতক অবস্থায় রয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। পরে গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে অবস্থান কর্মসূচিতে ১১ দলীয় ঐক্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


রাজধানীতে অবস্থান কর্মসূচিতে ১১ দলীয় ঐক্য

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানী ঢাকার মুক্তাঙ্গনে কর্মসূচিটি শুরু হয়। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড এবং এলাকা থেকে আগত ১১ দলের নেতাকর্মীরা এতে যোগদান করেন।

এ সময় বক্তারা উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার জনগণের সম্পদ লুটপাট করছে। তারা আরও দাবি করেন যে, সিন্ডিকেট করে দাম বৃদ্ধির উদ্দেশ্যে জালানি তেল ও গ্যাসের সংকট তৈরি করেছে। বিদ্যুতের ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে লাগাম ছাড়া পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় জ্বালানি ও গ্যাস সংকটের কারণে মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। রান্নার কাজ সম্পন্ন হচ্ছে না, চালকরা গাড়ি নিয়ে বের হতে পারছেন না, শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ যদি সংকট সমাধান করতে অক্ষম হয় তবে ১১ দলীয় ঐক্যের নেতারা সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন। অন্যথায়, তারা জানান যে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:২২ পি.এম


মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

পটুয়াখালী, ৬ আগস্ট, ২০২৬ : সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত ২দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই টানা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নীচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ায় সড়ক যোগাযোগে বেশী বিঘ্ন সৃষ্টি হয়েছে। বর্ষাকালের সবজির বীজতলা ও পুকুর এবং মাছের ঘেরও তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষক এবং মৎস্য চাষিরা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের সূত্র থেকে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টির কারণে জেলা শহরের বিভিন্ন সড়ক ও নীচু এলাকায় পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষভাবে রিকশাচালক, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়েছে।

শহরের বড় বিঘাই এলাকার রিকশাচালক করিম হাওলাদার জানান, ‘দুইদিন ধরে বৃষ্টির কারণে সকালে রাস্তায় তেমন মানুষ ছিল না। ফলে যাত্রীও কম ছিল। বেলা বাড়ার পর কিছুটা যাত্রী পাওয়া গেলেও স্বাভাবিক সময়ের তুলনায় আয় কমেছে।’

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কৃষক হরিদাস ঘরামী বলেছেন, ‘দুই দিনের বৃষ্টিতে আমাদের এলাকার বেশির ভাগ সবজির বীজতলা পানির নীচে চলে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বীজতলায় পচন ধরতে পারে। পাশাপাশি অনেক পুকুর ও মাছের ঘেরও তলিয়ে গেছে।’

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেছেন, ‘সক্রিয় মৌসুমী বায়ুর কারণে জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।’

আবহাওয়ার এমন পরিস্থিতিতে কৃষকদের সতর্কতা অবলম্বন এবং মৎস্য চাষিদের মাছের ঘের ও পুকুরের বাঁধের প্রতি নজর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেল মডার্নার ইনফ্লুয়েঞ্জা টিকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেল মডার্নার ইনফ্লুয়েঞ্জা টিকা

ওয়াশিংটন, ৬ আগস্ট, ২০২৬ : টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না বুধবার জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) তাদের নতুন ইনফ্লুয়েঞ্জা টিকা অনুমোদন দিয়েছে। উল্লেখযোগ্য যে, প্রায় ছয় মাস আগে এফডিএ আবেদনটি পর্যালোচনার জন্য সংক্ষিপ্তভাবে প্রত্যাখ্যান করেছিল।

কোম্পানির প্রথম এমআরএনএ-ভিত্তিক ফ্লু টিকা (এম ফ্লুসিভা) ৫০ বছর বা তার বেশি বয়সী সব প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায় যে, মডার্না আশা করছে ২০২৬-২০২৭ শ্বাসতন্ত্রজনিত ভাইরাস মৌসুমে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এই টিকা সরবরাহ করা যাবে।

মডার্না ফেব্রুয়ারিতে প্রকাশ্যে জানিয়েছিল যে, ফেডারেল ভ্যাকসিন নিয়ন্ত্রকরা তাদের ক্লিনিক্যাল ট্রায়ালকে অপর্যাপ্ত বলে অভিহিত করে নতুন টিকার আবেদন পর্যালোচনা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এক সপ্তাহ পর এফডিএ তাদের পূর্ববর্তী অবস্থান থেকে সরে আসে, যা মডার্না ‘গঠনমূলক’ বৈঠক হিসেবে উল্লেখ করেছে।

নতুন টিকা ব্যবহৃত এমআরএনএ প্রযুক্তি নিয়ে টিকা সংশয়বাদী হিসেবে পরিচিত স্বাস্থ্য প্রধান রবার্ট এফ. কেনেডি জুনিয়র সমালোচনা করেছেন। তিনি বিশেষভাবে এমআরএনএ উন্নয়নে অর্থায়ন করা ফেডারেল গবেষণা অনুদান বন্ধ করেছিলেন।

কেনেডি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে এফডিএ কিছু টিকার অনুমোদন প্রক্রিয়া পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে, যার মধ্যে ইনফ্লুয়েঞ্জা টিকাও রয়েছে। প্রস্তাবিত নীতিগত পরিবর্তন জনস্বাস্থ্য ও চিকিৎসা বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রথম মেয়াদে ট্রাম্প এমআরএনএ প্রযুক্তিকে ‘আধুনিক যুগের অলৌকিক আবিষ্কার’ বলে অভিহিত করেছিলেন। কোভিড-১৯ মহামারির সময় দ্রুত টিকা তৈরিতে এ প্রযুক্তি ব্যবহার করা হয়, যা লাখ লাখ মানুষের জীবন রক্ষায় কৃতিত্ব অর্জন করে।

কোভিড-১৯ ভ্যাকসিনকে বৈশ্বিক স্বাস্থ্য কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর হিসেবে বিবেচনা করেছে। এগুলো সংক্রমণের সবচেয়ে গুরুতর রূপ থেকে সুরক্ষা দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা বাজারে সমিতির কার্যালয়ে এসব ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।

এসময় শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে আগ্রহী করতে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দেয়া হয়। অনুষ্ঠানে পলশা উচ্চ বিদ্যালয়, পলশা আলিম মাদরাসা, পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা গাছের চারা রোপন ও যত্নে পরামর্শ দেন অতিথিবৃন্দ।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফজলে রাব্বী, সম্পাদক মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. আমিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। সমবায় সমিতি এলাকার কৃষিখাত ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তেমনিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসস্থল সৃষ্টিতেও ভূমিকা রাখতেই শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%