০৮:৫৩ পি.এম
সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও র্যাব অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার রাতে, অভিযানটি জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় পরিচালিত হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর ও ১১টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এসব তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র্যাব-৯ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে, পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী সীমান্ত পথ দিয়ে চোরাচালানীরা দেশের ভেতর নিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম এর ৩৫ তম বার্ষিকী উপলক্ষে কে কাটা হয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন