ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

টোকিওতে ৩৭ দিনের বৃষ্টির পর রৌদ্রোজ্জ্বল সপ্তাহান্ত


টোকিওতে ৩৭ দিনের বৃষ্টির পর রৌদ্রোজ্জ্বল সপ্তাহান্ত

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : অবশেষে টোকিও, জাপানের রাজধানী, টানা ৩৭ দিন বৃষ্টির পর রৌদ্রোজ্জ্বল একটি সপ্তাহান্তের অভিজ্ঞতা লাভ করল। এই ঘটনাটি শহরটিতে বৃষ্টির টানা দিনের নতুন রেকর্ডের অবসান ঘটিয়েছে।

জাপানে সাধারণত বর্ষাকাল জুন মাসে শুরু হয়। কিন্তু এই বছর গ্রীষ্মের পুরো সময় জুড়ে টোকিওতে নিয়মিতভাবে ভারী বৃষ্টিপাত দেখা গেছে।

একই সময়ে, টোকিও মহানগরীর বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: রাহুল গান্ধীর পদযাত্রা: ভারতের গণবিক্ষোভে যুবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত

সোমবার, জাপানের আবহাওয়া সংস্থা এই তথ্য প্রকাশ করেছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বাড়াচ্ছে। এর ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবারের বৃষ্টির মাধ্যমে টোকিওতে টানা বৃষ্টির দীর্ঘতম সময়ের অবসান ঘটে। ১৮৮৬ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি ছিল শহরটির সবচেয়ে দীর্ঘ বৃষ্টির ধারা।

জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) কর্মকর্তা এরি কাওয়ানামি এএফপিকে জানান, ‘গত ২৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৩৭ দিন বৃষ্টি হয়েছে। এটিই ছিল বৃষ্টির সবচেয়ে দীর্ঘ ধারাবাহিকতা।’

আরও পড়ুন: দুর্গোৎসবের মর্মান্তিক ট্র্যাজেডিতে শুভেন্দুর চরম অব্যবস্থাপনা নগ্ন হয়ে পড়ল

জেএমএর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে টোকিওতে মোট ৬৯৬ দশমিক ৫ মিলিমিটার (২৭ দশমিক ৪ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এটি ওই সময়ের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় তিন গুণেরও বেশি।

এছাড়া, চলতি বছর বিশ্বজুড়ে আবহাওয়ার ওপর এল নিনো পরিস্থিতির প্রভাবও রয়েছে। এল নিনোর ফলে বাতাসের গতিপথ, বায়ুচাপ এবং মেঘের বিন্যাসে পরিবর্তন ঘটে। এর ফলে কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে, আবার অন্য কোথাও খরা দেখা দিতে পারে।

এদিকে, থাইল্যান্ডে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে দেশটিতে ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে বন্যায় ২৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের স্থলমাইন বিস্ফোরণে ৮ সেনা নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গোলাম মহিউদ্দিন জামিনে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গোলাম মহিউদ্দিন জামিনে মুক্ত

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন লাভ করেছেন।

ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদ সোমবার (৫ অক্টোবর) তাকে শর্তসাপেক্ষে জামিন প্রদান করেন।

আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, আদালত ২ হাজার টাকার মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত গোলাম মহিউদ্দিনকে জামিন দিয়েছেন। আগামী ২৮ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ওই রাতে সালমান মুক্তাদিরের স্টুডিও, যা ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত, সেখানে ভাঙচুর ও লুটপাট চালায়।

নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। পরদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। আলোচিত মামলার ৪ নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকের পাশে, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. খন্দকার আমিনুল ইসলামের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, শিক্ষকরা একটি জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রধান কারিগর। শিক্ষার মানোন্নয়ন ও একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূল থেকে গড়ে ওঠা রাজপথের নেতা ছগীর হোসেন পাটিখালঘাটায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে’

আন্তর্জাতিক ডেস্ক

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


তৃণমূল থেকে গড়ে ওঠা রাজপথের নেতা ছগীর হোসেন পাটিখালঘাটায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে’

জনসেবা, সততা এবং স্বচ্ছতার অঙ্গীকার নিয়ে আসন্ন ২নং পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কাঠালিয়া উপজেলার উদীয়মান ও রাজপথের পরীক্ষিত তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ ছগীর হোসেন। এলাকার মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে ২নং পাটিখালঘাটা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য।

ইতিমধ্যেই কাঠালিয়া উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়ে তুলেছেন মোঃ ছগীর হোসেন। তিনি বর্তমানে পাটিখালঘাটা ইউনিয়নের সফল ইউপি সদস্য (মেম্বার) হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে জনগণের সেবা করে আসছেন। এছাড়াও রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ ও ত্যাগী ভূমিকা রয়েছে—তিনি বর্তমানে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই রাজপথে সক্রিয় থাকা ছগীর হোসেন পূর্বে সফলতার সাথে পাটিখালঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তৃণমূলের এই নেতা প্রতিটি দূর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থেকে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা।

নির্বাচনী প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করে মোঃ ছগীর হোসেন বলেন,

"আমি ক্ষমতার জন্য নয়, ২নং পাটিখালঘাটা ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নের জন্য রাজনীতি করি। অবহেলিত এই ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। সততা, নিষ্ঠা ও কাজের মাধ্যমেই আমি জনগণের হৃদয়ে স্থান পেতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আমার প্রাণপ্রিয় সর্বস্তরের ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি।"


এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে ছগীর হোসেনের অতীত কর্মকাণ্ড এবং তৃণমূল রাজনৈতিক জীবনের ত্যাগ ও সততার কারণে ইতোমধ্যেই ইউনিয়নজুড়ে তাঁর পক্ষে একটি শক্তিশালী জনমত গড়ে উঠেছে। তরুণ ও প্রবীণ নির্বিশেষে এলাকার সচেতন মহল এবার তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে উদগ্রীব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়ার আট দিন পর নোয়াখালীর সোনাইমুড়ী থানার একটি মামলায় আসামি হয়েছেন মো.আমির হোসেন ওরফে ইলিয়াস (৩৯) নামে এক যুবক। তার দাবি, ঘটনার সময় তিনি সৌদি আরবের জেদ্দা অবস্থান করছিলেন।

ইলিয়াস সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবিরপাড়া-শোকরপুর গ্রামের নতুন বাড়ির শামছুল হকের ছেলে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রায় দুই মাস পর ইলিয়াস সৌদি আরবে চলে যান। পরে চলতি বছরের ২০ মে ছুটিতে দেশে ফেরেন। এরপর গত ১২ সেপ্টেম্বর জীবিকার তাগিদে আবারও সৌদি আরবে যান। এর আট দিন পর ২০ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় করা একটি মামলায় তাকে ১২ নম্বর আসামি করা হয়। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

গণমাধ্যমের কাছে ইলিয়াস অভিযোগ করেন, তিনি একসময় যুবলীগের স্থানীয় কর্মী ছিলেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। “আমি গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবে এসেছি। পরে জানতে পারি, ১৯ সেপ্টেম্বর সকাল ৫টা থেকে ৬টার মধ্যে সোনাইমুড়ী হাইওয়ে সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অভিযোগে পুলিশ বাদী হয়ে ওই দিনই মামলা করে। মামলায় আমাকেও আসামি করা হয়। যাহার মামলার নম্বর ১৬। অথচ ওই সময় আমি সৌদি আরবে অবস্থান করছি।”

ইলিয়াস আরও অভিযোগ করেন, মামলা থেকে তার নাম বাদ দেওয়ার কথা বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করছেন। টাকা দিলে মামলা তুলে নেওয়া হবে বলেও তাকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ইলিয়াস।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%