ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস


সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়ার আট দিন পর নোয়াখালীর সোনাইমুড়ী থানার একটি মামলায় আসামি হয়েছেন মো.আমির হোসেন ওরফে ইলিয়াস (৩৯) নামে এক যুবক। তার দাবি, ঘটনার সময় তিনি সৌদি আরবের জেদ্দা অবস্থান করছিলেন।

ইলিয়াস সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবিরপাড়া-শোকরপুর গ্রামের নতুন বাড়ির শামছুল হকের ছেলে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রায় দুই মাস পর ইলিয়াস সৌদি আরবে চলে যান। পরে চলতি বছরের ২০ মে ছুটিতে দেশে ফেরেন। এরপর গত ১২ সেপ্টেম্বর জীবিকার তাগিদে আবারও সৌদি আরবে যান। এর আট দিন পর ২০ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় করা একটি মামলায় তাকে ১২ নম্বর আসামি করা হয়। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

গণমাধ্যমের কাছে ইলিয়াস অভিযোগ করেন, তিনি একসময় যুবলীগের স্থানীয় কর্মী ছিলেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। “আমি গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবে এসেছি। পরে জানতে পারি, ১৯ সেপ্টেম্বর সকাল ৫টা থেকে ৬টার মধ্যে সোনাইমুড়ী হাইওয়ে সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অভিযোগে পুলিশ বাদী হয়ে ওই দিনই মামলা করে। মামলায় আমাকেও আসামি করা হয়। যাহার মামলার নম্বর ১৬। অথচ ওই সময় আমি সৌদি আরবে অবস্থান করছি।”

ইলিয়াস আরও অভিযোগ করেন, মামলা থেকে তার নাম বাদ দেওয়ার কথা বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করছেন। টাকা দিলে মামলা তুলে নেওয়া হবে বলেও তাকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ইলিয়াস।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার, চাঁদাবাজি ও মারামারির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার, চাঁদাবাজি ও মারামারির অভিযোগ

কুমিল্লার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি কিশোর গ্যাং গ্রুপের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০), চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদ (২৩) এবং মনোহরগঞ্জ থানা এলাকার ‘PX 10’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টির সঙ্গে যুক্ত ছিল। তাদের মধ্যে তারেক হোসেন সৈকত একটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য বলেও পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কুমিল্লাজুড়ে কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার ১৮ থানায় পাঁচ দফায় অভিযান চালিয়ে দুই হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে যাচাই-বাছাই শেষে এক হাজার ৪০৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ৬২৬ জনকে অপরাধ সংশ্লিষ্টতায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটের স্পর্শ ছাড়াই ছক্কা! এমন দৃশ্য কি দেখেছেন কখনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


ব্যাটের স্পর্শ ছাড়াই ছক্কা! এমন দৃশ্য কি দেখেছেন কখনো

ব্যাটের স্পর্শ ছাড়া চার-ছক্কা দেখার অভ্যাসে অভ্যস্ত দর্শকরা। তবে, ব্যাটের স্পর্শ ছাড়া চার দেখা সম্ভব হলেও, ‘বাই ছক্কা’ শোনার বা দেখার অভিজ্ঞতা অনেকেরই নেই।

এমন একটি বিরল দৃশ্য দেখা গেছে গতকাল কানাডার সুপার সিক্সটির ম্যাচে। সামাজিক মাধ্যমে ‘বাই ছক্কার’ দৃশ্যটি এখন ভাইরাল হয়ে উঠেছে। তবে, উল্লেখযোগ্য যে বাউন্ডারি লাইনটি ছিল খুবই ছোট।

যদিও দেখতে ছক্কা মনে হলেও, ক্রিকেটের নিয়ম অনুযায়ী সেটি আসলে ‘বাই ফোর’। নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ ছাড়া যদি বল সীমানার বাইরে চলে যায়, তাহলে সেটি ছক্কা নয়, বরং চার হিসেবে গণ্য হবে। আম্পায়ারও গতকাল তাই সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে বল অতিরিক্ত বাউন্স হওয়ায় ওয়াইডের সংকেতও দিয়েছেন আম্পায়ার।

ঘটনাটি ঘটেছিল মিসিসাগা মাস্টার্স এবং টরন্টো সিক্সার্সের ম্যাচে। টরন্টোর ব্যাটিং ইনিংসের ৯ম ওভারের ঘটনা এটি। যুক্তরাষ্ট্রের পেসার আলি খান ওই ওভারটি করেন। ওভারের প্রথম তিন বলে দুটি ছক্কা হজম করার পর, আলি চতুর্থ বলটি বাউন্স করান। কিন্তু বলটি এতটাই বাউন্স হয় যে ব্যাটার কাইরন পোলার্ড এবং উইকেটরক্ষক কেউই নাগাল পাননি। কারণ, শূন্যে থাকা বলটি বাউন্ডারি লাইনের সীমানা অতিক্রম করে যায়। এমন বিরল দৃশ্য দেখে মাঠের সকলেই অবাক হয়ে যান। গ্যালারিতে থাকা দর্শকরা তখন উল্লাসে ফেটে পড়েন।

অদ্ভুত ‘ছক্কার’ দিনটি রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হয়েছে দর্শকরা। ১৩১ রানের লক্ষ্য তাড়ায় মিসিসাগার শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল। কিন্তু তারা সবমিলিয়ে ৮ রান নিতে পেরেছে ১২১ রানে। ৯ রানের জয়ে ফাইনালে ওঠা টরন্টো পরে চ্যাম্পিয়নও হয়েছে।

ফাইনালে ১৬৫ রানের লক্ষ্য দিয়েছিল ভ্যাঙ্কুভার অ্যাঙ্করস। তাড়া করতে নেমে টরন্টোর প্রয়োজন ছিল ৬ বলে ১৪ রান। শেষ বলে লক্ষ্য দাঁড়ায় ৫ রানের। কিন্তু ক্রিস জর্ডান ওয়াইড দিলে লক্ষ্য কমে আসে। সেই বলে এক রান বাই আসলে শেষ বলে লক্ষ্য হয় ৩ রানের। ১০তম ওভারের শেষ বলটি ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য জয় এনে দেন ড্যানিয়েল স্যামস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। পাশাপাশি পাঁচ লাখ টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এই রায় দেন। আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মৃত মকছেদ ফকিরের পুত্র।

মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ২৫ নভেম্বর রাত ১টার সময় এবং একই বছরের ২৮ ডিসেম্বর রাত ১১টার সময় শহিদুল ইসলাম তার মেয়ের শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন। মামলায় অভিযোগ করা হয়েছে যে, এর আগে প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তিনি মেয়েকে ধর্ষণ করে আসছিলেন।

এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা ২০২২ সালের ১২ জানুয়ারি বালিয়াকান্দি থানায় শহিদুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বামীকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বাধা দিলে বাদী ও তার মেয়েকে মারধর এবং হত্যার হুমকি দেওয়া হতো। পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি মামলা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী জাহিদ উদ্দিন মোল্লা জানান, মেয়েকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। তিনি বলেন, "রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।"

তিনি আরও জানান, মামলার আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলিতে কুয়াশার চাদরে শীতের আগমনী বার্তা, তাপমাত্রা কমছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


হিলিতে কুয়াশার চাদরে শীতের আগমনী বার্তা, তাপমাত্রা কমছে

হেমন্তের আগমনের পূর্বে উত্তর জনপদে শীতের অনুভূতি স্পষ্ট হচ্ছে। সকালে ঘাসের ডগা এবং গাছের পাতায় শিশির জমা হচ্ছে। ভোরের দিকে হালকা কুয়াশা গ্রামীণ পথঘাটকে ঢেকে ফেলছে। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের ম্লান আলো শীতের আগমনী বার্তা প্রদান করছে।

উত্তরবঙ্গের দিনাজপুর জেলার হিলিতে ভোরের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা দেখা দিয়েছে। সোমবার ভোর থেকে হিলি এবং দিনাজপুর জেলার অন্যান্য স্থানে হালকা কুয়াশা মাঠ-ঘাট, সড়ক ও জনপদকে ঢেকে ফেলে। কুয়াশার কারণে সকাল বেলায় দূরের দৃশ্য কিছুটা অস্পষ্ট হয়ে পড়ে।

সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে খোলা মাঠ এবং গ্রামীণ জনপদে কুয়াশার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি ছিল। ভোরের দিকে সড়ক এবং গ্রামের পথগুলো কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়।

সকালের স্নিগ্ধ আবহাওয়া এবং শীতের হালকা অনুভূতি উপভোগ করতে বিভিন্ন বয়সের মানুষকে গ্রামের পথ এবং সড়কে হাঁটতে দেখা গেছে। কেউ কেউ শরীরচর্চা এবং প্রাতঃভ্রমণের জন্য বের হয়েছেন। কুয়াশাভেজা প্রকৃতিতে শীতের মিষ্টি অনুভূতি যুক্ত হয়েছে।

দিনাজপুরের মাঠ-ঘাটে কুয়াশার এই উপস্থিতি শীতের আগমনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে স্থানীয়দের কাছে। ভোরের কুয়াশা এবং হিমেল আবহাওয়ার মধ্যে উত্তরের জনপদের চেনা সকাল বদলে যেতে শুরু করেছে। প্রকৃতির এই পরিবর্তনে দিনাজপুরবাসীর কাছে শীতের আগমনী বার্তাও আরো স্পষ্ট হয়ে উঠেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনে সকাল এবং রাতে ঠাণ্ডার অনুভূতি আরও বৃদ্ধি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%