০৬:৩৮ পি.এম
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নে মাছ ধরার ফাঁদে আটকা পড়া একটি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকালে কুমারগাড়া গ্রামে স্থানীয়দের কাছে প্রাণীটি মাছ ধরার ফাঁদে আটকা অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগের মাধ্যমে সেটিকে উদ্ধার করা হয় এবং কাছে থাকা একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের মিলন হোসেন সকালবেলা প্রাণীটিকে মাছ ধরার ফাঁদে আটকা অবস্থায় দেখেন। প্রথমে প্রাণীটির শনাক্ত করতে পারেননি, কিন্তু ইউটিউবে অনুসন্ধান করার পর তিনি নিশ্চিত হন যে এটি গন্ধগোকুল। এরপর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে জানান।
আরও পড়ুন: বরিশালে ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগের সহায়তায় এই প্রাণীটিকে উদ্ধার করেন। পরে বিলচলন ইউনিয়ন পরিষদের পেছনের জঙ্গলে গন্ধগোকুলটি অবমুক্ত করা হয়।
এদিকে, বিরল এই প্রাণীটিকে একবার দেখার জন্য ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়ও জমে যায়। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেছেন, ‘গন্ধগোকুল একটি বিরল ও নিরীহ নিশাচর বন্য প্রাণী।
তিনি জানিয়েছেন, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন এবং প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার স্বার্থে এটিকে ঘন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: মহাষ্টমীর দিনে পুকুরে নামতেই বিদ্যুতের তারে প্রাণ গেল নারীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন