ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হজ-২০২৭ নিবন্ধনে ডিলার ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা


হজ-২০২৭ নিবন্ধনে ডিলার ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

হজ-২০২৭-এর নিবন্ধন কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

এই বিষয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো সার্কুলারে হজ-২০২৭-এর নিবন্ধনসংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার ৯ সেপ্টেম্বর তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্মারকটি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে সার্কুলার পত্রের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় হজ নিবন্ধনের ক্ষেত্রে ব্যাংকগুলোর ভূমিকা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। হজযাত্রীদের নিবন্ধনসংক্রান্ত আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

হজ নিবন্ধন ও সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রমে ব্যাংকিং চ্যানেলের গুরুত্ব থাকায় বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষ করে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়ায় অর্থ পরিশোধসহ ব্যাংক-সংশ্লিষ্ট কার্যক্রমে যাতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়, সেজন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আগে থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তবে বাংলাদেশ ব্যাংকের জারি করা এই সার্কুলার পত্রে হজ-২০২৭ নিবন্ধনের নির্দিষ্ট সময়সূচি, নিবন্ধন ফি বা হজযাত্রীপ্রতি নির্ধারিত অর্থের বিস্তারিত উল্লেখ করা হয়নি। এসব বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ও নির্দেশনাই মূল ভিত্তি হিসেবে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মূল উদ্দেশ্য হলো ওই সরকারি নির্দেশনা অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর কাছে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।

ফলে হজ-২০২৭ নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গ্রাহক ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিবন্ধনসংক্রান্ত সরকারি নির্দেশনা সম্পর্কে অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট

বিরোধী দলের লংমার্চ ঘিরে ষড়যন্ত্রের ছক কষছে আ.লীগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


বিরোধী দলের লংমার্চ ঘিরে ষড়যন্ত্রের ছক কষছে আ.লীগ

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার ষড়যন্ত্রের ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ- এমন অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন উত্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে মাধ্যমে এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ উল্লেখ করেন, ১৬ বছরে প্রশাসনসহ রাষ্ট্রের অধিকাংশ সেক্টরকে যে আওয়ামীকরণ করা হয়েছিল, সেই আওয়ামী জঞ্জালদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রের পুনর্গঠনে কোনো মনোযোগ দেখা যাচ্ছে না। বরং বিরোধী দল আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করতে নানামুখী হঠকারী কর্মসূচি গ্রহণ করছে।

তিনি জানান, তথ্য অনুযায়ী, বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগ ষড়যন্ত্রের ছক কষছে। যেহেতু আওয়ামী লীগ নিজস্ব ব্যানারে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তাই তারা সাধারণ বেশে বিরোধী দলের লংমার্চে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা ঘটানোর পায়তারা করছে।

রাশেদ বলেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিমি। এই দীর্ঘপথের দুই ধারে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করলেও পূর্ণ নিরাপত্তা প্রদান করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, মনে হচ্ছে তা করতেই হবে। এমনকি আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের হাত থেকে বিরোধী দলের কর্মসূচির নিরাপত্তা দিতে সরকারি দলের লোকজনকেও পাহারা বসাতে হতে পারে। কারণ আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালে, সেটির দায় বর্তমান বিরোধী দল বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা করবে। যেমনটি শহীদ ওসমান হাদির হত্যার সময় ঘটেছিল, যদিও সেসময় বিএনপি ক্ষমতায় ছিল না।

পোস্টের শেষে রাশেদ বলেন, সবমিলিয়ে, বিরোধী দলের প্রতি আমার আহ্বান থাকবে, বাচ্চাদের মত নাছোড়বান্দা না হয়ে, পরিস্থিতি ও বাস্তবতা বুঝে কর্মসূচি গ্রহণ করুন। নতুবা আপনাদের ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সদর মডেল থানার এসআই মোঃ জাহিদ হাসান ও এসআই মোঃ শাকিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় অভিযান চালান। এ সময় রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের Hero HF Deluxe 100cc মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বসতবাড়ি থেকে রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের Discover 125cc এবং লাল রঙের Hero HF Deluxe 100cc মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মোঃ আব্দুস সালাম (২৪), দাদনচক গ্রামের মোঃ সোহেল রানা (২৩) ও মোঃ আসিফ (২২), তারাপুর মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়া গ্রামের মোঃ ইমন রেজা (২৬) এবং শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মোঃ আশিক (২২)।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত আরও দুই আসামি—শিবগঞ্জ থানার সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও কয়লার দিয়াড় গ্রামের শ্রী সুশান্ত সিংহ (২৫)—পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুশরা বানোর বদলির ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ মেহবুবা মুফতির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


বুশরা বানোর বদলির ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ মেহবুবা মুফতির

পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান, যিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, মেহবুবা মুফতি অভিযোগ করেছেন যে বিজেপি ভারতে মুসলিমদের ব্যবহৃত শব্দভাণ্ডারকে নিয়ন্ত্রণ বা 'পুলিশিং' করছে।

এই মন্তব্যটি তিনি পশ্চিমবঙ্গের খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদ থেকে আইপিএস কর্মকর্তা বুশরা বানোর সাম্প্রতিক বদলির প্রেক্ষাপটে করেছেন। বুশরা বানোর ইসলামিক অভিবাদন ব্যবহারের বিরুদ্ধে তীব্র বিরোধিতা ও অভিযোগ ওঠার পরপরই তাকে বদলি করা হয়।

আইপিএস বুশরা বানোকে খড়গপুরে দায়িত্ব গ্রহণের মাত্র আড়াই মাসের মাথায় স্থানান্তর করা হয়েছে। একটি ভিডিওতে "আসসালামু আলাইকুম", "ইনশাআল্লাহ" এবং "জাজাকাল্লাহ"-এর মতো ধর্মীয় অভিবাদনমূলক শব্দ ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে নালিশ ঠোকা হয়েছিল বলে জানা গেছে।

মেহবুবা এই ঘটনার প্রেক্ষাপটে বলেন, এসব ঘটনা এখন আর সংখ্যালঘু সম্প্রদায়কে অবাক করে না।

সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ মেহবুবা লেখেন, "‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’ বলার অপরাধে বুশরা বানোর বদলি, আর এর পরপরই নির্বাচনকে গোটা মুসলিম সম্প্রদায়ের আনুগত্যের 'পরীক্ষা' বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্য—যা আসলে পুরো সম্প্রদায়ের প্রতি এক ধরনের গোপন হুমকি—আমাদের আর অবাক করে না।"

এদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই বদলির কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগের কথা স্বীকার করা হয়নি।

মেহবুবা বিস্ময় প্রকাশ করেন যে শান্তি, কৃতজ্ঞতা ও বিশ্বাসের প্রকাশ ঘটায় এমন সাধারণ শব্দগুলো নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করা সম্ভব।

তিনি বলেন, "বেশ মজার বিষয় হলো—শান্তি আপনার ওপর বর্ষিত হোক, ঈশ্বর চাইলে, এবং ঈশ্বরের প্রশংসা—এই সাধারণ তিনটি শব্দ একটি সুবিশাল ও শক্তিশালী রাজনৈতিক দলকে এতটা টলিয়ে দিতে পারে!"

মেহবুবা আরও যোগ করেন, মুসলিমদের ব্যক্তিগত জীবনযাপন ও পরিচয়ের ওপর নজরদারি ক্রমশ বাড়ছে। তিনি বলেন, "প্রথমে আমাদের খাবার, পোশাক আর বিয়ে নিয়ে টানাটানি করা হয়েছে, আর এখন আমাদের শব্দভাণ্ডার এবং আমাদের ভোটকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তাহীনতার অপর নামই এখন বিজেপি।"

জনসমক্ষে ধর্মীয় ভাষার প্রয়োগ, ধর্মীয় পরিচয় এবং সংখ্যালঘু অধিকার সংক্রান্ত চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যেই পিডিপি প্রধানের এই বিস্ফোরক মন্তব্য সামনে এলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


চট্টগ্রামে শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরের অংশ হিসেবে চীনা নৌবাহিনীর জাহাজসমূহ ‘থাং শান’, ‘দা ছিং’, এবং ‘থাই হু’ আজ বৃহষ্পতিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দরে জাহাজগুলোর আগমনের পর, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

এ সময় ঐতিহ্যবাহী রীতির অংশ হিসেবে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ব্যান্ড পরিবেশন করে। জাহাজসমূহকে স্বাগত জানাতে বাংলাদেশে চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সফরকারী জাহাজসমূহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার পর, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশে সহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। সফরকারী জাহাজসমূহের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি, এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ চীনা জাহাজ পরিদর্শন করবেন। এই সফরের মাধ্যমে উভয় দেশের নৌসদস্যগণ পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ লাভ করবে। শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যত প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজসমূহ আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%